MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Reservation Chart: দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন চার্টের নিয়মে বড় পরিবর্তন রেলের, কবে থেকে চালু হচ্ছে?

Reservation Chart: দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন চার্টের নিয়মে বড় পরিবর্তন রেলের, কবে থেকে চালু হচ্ছে?

Express Train News:  গন্তব্যে যাওয়ার হোক কিংবা ঘুরতে দূরপাল্লার ট্রেনই ভরসা? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ট্রেনের চার্ট তৈরি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 30 2025, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দূরপাল্লার ট্রেনে নতুন নিয়ম
Image Credit : Google

দূরপাল্লার ট্রেনে নতুন নিয়ম

রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য রিজার্ভেশন চার্ট  তৈরিতে বড় পদক্ষেপ রেলের। এবার থেকে ট্রেন ছাড়ার অনেক আগেই মিলবে এই চার্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কত ঘন্টা আগে তৈরি হবে চার্ট
Image Credit : Google

কত ঘন্টা আগে তৈরি হবে চার্ট

দূরপাল্লা বা মেইল ট্রেনের যাত্রীদের সুবিধার্থে রিজার্ভেশন ট্রেনে এতদিন পর্যন্ত চার্ট তৈরি হত ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে। সেই নিয়মে এবার বদল আনছে রেল কর্তৃপক্ষ। 

Related Articles

Related image1
Kolkata Metro Railway: লাগাতার বৃষ্টিতে টানেলে জল, অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
Related image2
Suvendu Adhikari: কসবা গণধর্ষন কাণ্ডে বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর, মমতাকে তুলোধনা বিরোধী দলনেতার
38
রেলমন্ত্রীর বড় সিদ্ধান্ত ঘোষণা
Image Credit : Google

রেলমন্ত্রীর বড় সিদ্ধান্ত ঘোষণা

এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে এবার থেকে ট্রেন ছাড়ার আট ঘন্টা আগেই মিলবে চার্ট। জানা গিয়েছে এবার থেকে দুপুর ২টোর আগে ছাড়া ট্রেনগুলির জন্য চার্ট মিলবে আগের দিন রাত ৯টার মধ্যে। 

48
রেলের টিকিটেও সংস্কার
Image Credit : Google

রেলের টিকিটেও সংস্কার

পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ  সুবিধা করে দিতে রেলের টিকিটেও আমূল পরিবর্তনের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

58
ওয়েটিং লিস্ট নিয়েও নতুন ব্যবস্থা
Image Credit : Google

ওয়েটিং লিস্ট নিয়েও নতুন ব্যবস্থা

রেল সূত্রে খবর, এবার থেকে ওয়েটিং লিস্টের যাত্রীরা যাতে আগে থেকেই আপডেট পান তার জন্য়ও নতুন ব্যবস্থা নেবে রেল। এতে করে কোনও যাত্রীর টিকিট কনফার্ম না হলে তিনি বিকল্প ব্যবস্থা নিতে পারবেন। জানা গিয়েছে, শহর ও শহরতলির পাশাপাশি দূরবর্তী এলাকাতেও আগে থেকেই চার্ট যাবে। 

68
টিকিটের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন
Image Credit : Google

টিকিটের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন

এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে টিকিটের ক্ষেত্রেও সবার আগে বিভিন্ন পরিবর্তন আনা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। 

78
টিকিট বুকিংয়ে বড় সুবিধা
Image Credit : Google

টিকিট বুকিংয়ে বড় সুবিধা

রেল সূত্রে এই বিষয়ে আরও  জানা গিয়েছে যে, এই সুবিধা চালু হলে রেলের টিকিট বুকিংয়েও অনেক সুযোগ সুবিধা মিলবে। শুধু তাই নয়, প্রতি মিনিটে প্রায় ১.৫ লক্ষ টিকিট বুক করা যাবে। ৪০ লক্ষ টিকিট  অনুসন্ধান হ্যান্ডেলিং করা যাবে। 

88
তৎকাল টিকিটের নিয়মেও পরিবর্তন
Image Credit : Google

তৎকাল টিকিটের নিয়মেও পরিবর্তন

এছাড়াও রেলের তরফে তৎকাল টিকিটে জালিয়াতি রুখতে রেলের তরফে চালু হচ্ছে আধার ই-অথেনটিকেশন। ১ জুলাই থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। এই বিষয়ে রেলমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছে। অবশেষে ১ জুলাই থেকে এই নিয়ম লাগু হচ্ছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
Recommended image2
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Recommended image3
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image4
Census 2027: দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য
Recommended image5
Aerospace Engineering: কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত
Related Stories
Recommended image1
Kolkata Metro Railway: লাগাতার বৃষ্টিতে টানেলে জল, অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
Recommended image2
Suvendu Adhikari: কসবা গণধর্ষন কাণ্ডে বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর, মমতাকে তুলোধনা বিরোধী দলনেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved