MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Train Cancellation: পুজোর মুখে খারাপ খবর, টানা এক সপ্তাহ বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, রইল তালিকা

Train Cancellation: পুজোর মুখে খারাপ খবর, টানা এক সপ্তাহ বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, রইল তালিকা

পুজোর মাত্র দুই সপ্তাহ আগে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিবর্তন বলবৎ থাকবে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়বে।

1 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 15 2025, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ANI

পুজোর আর মাত্র ২ সপ্তাহ মতো বাকি। এরই মাঝে এল খারাপ খবর। এবার খারাপ খবর রেলযাত্রীদের জন্য। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ফের ব্যাহত রেল পরিষেবা। যার জেরে এক সপ্তাহ ধরে বাতিল হলে একাধিক ট্রেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Twitter

আজ ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলবে। সে কারণে বন্ধ থাকবে একাধিক ট্রেন। এর কারণে বিপাকে পড়তে পারেন যাত্রীরা।

Related Articles

Related image1
Train Cancelled: আজ শুক্রবার হবে বিশেষ মেরামতির কাজ, বাতিল হল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, রইল তালিকা
Related image2
পুজোর আগে দারুণ খবর, ভিড় সামাল দিতে চলবে আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন, রইল তালিকা
35
Image Credit : social media

১৯ ও ২১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ২১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। ১৬ সেপ্টেম্বর টাটানগর-বীরভূম সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

45
Image Credit : stockPhoto

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/ ১৮৯২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। ১৬, ১৮, ১৯ ও ২১ সেপ্টেম্বর বর্ধমান- হাঁটিয়া- বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমে রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমা- হাঁটিয়া- গোমা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম- ধানবাদ- ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের।

55
Image Credit : Social Media

১৫, ১৯ এবং ২১ সেপ্টেম্বর ঝাড়গ্রাম- ধানবাদ- ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেলস্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো- ধানবাদ- বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। সব মিলিয়ে আজ থেকে বাড়বে ভোগান্তি। টানা এক সপ্তাহ বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahul Gandhi Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, 'দিল্লি চলো' মিছিলে ইন্ডিয়া জোট
Recommended image2
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Recommended image3
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
Recommended image4
Dhruv Rathee Car Collection: ইউটিউবার ধ্রুব রাঠির রয়্যাল লাইফস্টাইল, গ্যারাজে রয়েছে কোন কোন লাক্সারি গাড়ি?
Recommended image5
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, দিল্লিতে প্রতিবাদের জন্য নির্দিষ্ট ৩টি নতুন জায়গা
Related Stories
Recommended image1
Train Cancelled: আজ শুক্রবার হবে বিশেষ মেরামতির কাজ, বাতিল হল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, রইল তালিকা
Recommended image2
পুজোর আগে দারুণ খবর, ভিড় সামাল দিতে চলবে আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন, রইল তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved