MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • ওয়েটিং লিস্টের টিকিট ক্যানসেলের ফি তুলে দেওয়া হচ্ছে? কী জানালেন রেলমন্ত্রী?

ওয়েটিং লিস্টের টিকিট ক্যানসেলের ফি তুলে দেওয়া হচ্ছে? কী জানালেন রেলমন্ত্রী?

উৎসবের মরসুমে বেশিরভাগ ট্রেনেই কনফার্ম টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। টিকিট কাটতে গেলে ওয়েটিং লিস্টে দেখাচ্ছে। এই পরিস্থিতিতে টিকিট বাতিলের ফি-এর ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 27 2024, 09:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আইআরসিটি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার পর বাতিল হয়ে গেলে কি পুরো টাকা ফেরত পাওয়া যাবে?
Image Credit : Twitter

আইআরসিটি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার পর বাতিল হয়ে গেলে কি পুরো টাকা ফেরত পাওয়া যাবে?

কোনও যাত্রী আইআরসিটি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার পর যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল হয়ে যায়, তাহলে কি পুরো টাকা ফেরত পাওয়া যাবে? সংসদে এই প্রশ্ন উঠল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কেন্দ্রীয় সরকার কি ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের পর পুরো টাকা ফেরত দেবে?
Image Credit : Freepik

কেন্দ্রীয় সরকার কি ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের পর পুরো টাকা ফেরত দেবে?

ভারতীয় রেল কি ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের ফি নেওয়া বন্ধ করে দেবে? সংসদে এই প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টি সাংসদ ইকরা চৌধুরী। তাঁর দাবি, আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিট বুকিং করা হয়, ট্রেনে পর্যাপ্ত আসন না থাকার কারণে সেই টিকিট বাতিল হয়ে গেলেও ক্যানসেলেশন চার্জ নেওয়া হয়। এই ফি বাতিল করা উচিত।

38
ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের জন্য নেওয়া টাকা কীভাবে খরচ করা হয়?
Image Credit : our own

ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের জন্য নেওয়া টাকা কীভাবে খরচ করা হয়?

লোকসভায় লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ওয়েটিং লিস্টে যে টিকিটগুলি থাকে, তার জন্য ক্লার্কেজ চার্জ নেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন, টিকিট বাতিল-সহ বিভিন্ন মাধ্যম থেকে যে টাকা আদায় করা হয়, তা রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংক্রান্ত খাতে খরচ করা হয়।

48
২০১৫ সালে রেলের যে আইন হয়েছে, তার ভিত্তিতেই টিকিট ক্যানসেলেশন ফি নেওয়া হচ্ছে
Image Credit : our own

২০১৫ সালে রেলের যে আইন হয়েছে, তার ভিত্তিতেই টিকিট ক্যানসেলেশন ফি নেওয়া হচ্ছে

লোকসভায় লিখিত জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘২০১৫ সালের রেল যাত্রী (টিকিট বাতিল ও ভাড়ার অর্থ ফেরত) আইন অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা সব টিকিটের জন্য ক্লার্কেজ চার্জ নেওয়া হয়। আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিট কাটা হয়, সেগুলি বাতিল হয়ে গেলেও চার্জ নেওয়া হয়।’

58
অনেক টিকিট বাতিল করতে হয় যখন, তাহলে ওয়েটিং লিস্ট কেন তৈরি করা হয়?
Image Credit : our own

অনেক টিকিট বাতিল করতে হয় যখন, তাহলে ওয়েটিং লিস্ট কেন তৈরি করা হয়?

ওয়েটিং লিস্টের প্রয়োজনীয়তা সম্পর্কে রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীরা কনফার্মড বা আরএসি-তে থাকা টিকিট বাতিল করলে যাতে ট্রেনের আসন ফাঁকা না থাকে, তার জন্যই ওয়েটিং লিস্ট তৈরি করা হয়। 

68
ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল বাবদ রেলের কত টাকা আয়, তার হিসেব নেই
Image Credit : Freepik

ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল বাবদ রেলের কত টাকা আয়, তার হিসেব নেই

রেলমন্ত্রী জানিয়েছেন, টিকিট বাতিল থেকে মোট কত টাকা আয় হয়, তাঁদের কাছে সেই হিসেব নেই।

78
কোনও যাত্রীর ওয়েটিং লিস্টে টিকিট থাকলে বিকল্প স্কিমে একই রুটের অন্য ট্রেনে জায়গা পেতে পারেন
Image Credit : social media

কোনও যাত্রীর ওয়েটিং লিস্টে টিকিট থাকলে বিকল্প স্কিমে একই রুটের অন্য ট্রেনে জায়গা পেতে পারেন

রেলমন্ত্রী জানিয়েছেন, ‘কোনও যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে থাকলে তিনি অন্য শ্রেণিতে টিকিট আপগ্রেড করার সুযোগ পেতে পারেন। একই রুটের বিকল্প ট্রেনেও জায়গা পেতে পারেন।’

88
এখনই টিকিট বাতিলের চার্জ তুলে দেওয়া হচ্ছে না, লোকসভায় ইঙ্গিত রেলমন্ত্রীর
Image Credit : social media

এখনই টিকিট বাতিলের চার্জ তুলে দেওয়া হচ্ছে না, লোকসভায় ইঙ্গিত রেলমন্ত্রীর

সমাজবাদী পার্টির সাংসদ টিকিট বাতিলের জন্য নেওয়া চার্জ প্রত্যাহারের দাবি জানালেও, এখনই সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানাননি রেলমন্ত্রী।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
SEMICON India 2026: সেমিকন ইন্ডিয়ায় কাস্টমস এবং পরিবহনের সমস্যা মেটানোর আশ্বাস কেন্দ্রের
Recommended image2
TMC Symbol Row: জোড়াফুল ‘ফ্রিজ’, মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’! দলের নামও চূড়ান্ত করল কমিশন
Recommended image3
Surendra Koli: নিঠারি কাণ্ডে বেকসুর খালাস সুরেন্দ্র কোলির আত্মহত্যা! হরিদ্বারে মিলল ঝুলন্ত দেহ
Recommended image4
Nithari Killings: নিঠারি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সুরেন্দ্র কোলি আত্মঘাতী, উদ্ধার ঝুলন্ত দেহ
Recommended image5
Abhishek Banerjee: ওয়াশিং মেশিনে স্বাগত! অরূপের মামলা খারিজ হতেই মোদীর ‘নতুন ভারত’ নিয়ে কটাক্ষ অভিষেকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved