স্বাধীনতার পর আট দশক কেটে গিয়েছেতাও কুসংস্কার থেকে স্বাধীন হয়নি ভারতএবার তারই বলি হতে হল এক ৬ বছরের কন্যানিজের বাবাই গলা কেটে খুন করল তাকে 

মা ছিল মামার বাড়িতে। আর সেই সুযোগটই নিল তার বাবা। মাত্র ৬ বছর বয়সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে পৃথিবী ছাড়তে হল পুঁচকে মেয়েটাকে। কারণ, তার বাবার চাই ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির লোহরদাগার পেশর ব্লকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারত স্বাধীন হওয়ার পর আট দশক পেরিয়ে গেলেও ঝাড়খণ্ডের অনেক গ্রামীণ অঞ্চলেও এখনও দগদগে ঘা-এর মতো রয়ে গিয়েছে কুসংস্কার। তারই শিকার হতে হল মেয়েটিকে। তাঁর বাবা মেয়েকে পছন্দ করত না তা নয়, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল এক পুত্রসন্তানের।

আর সেই বাসনার বশেই এক ওঝার খপ্পরে পড়ে গিয়েছিল ২৬ বছরের সুমন নেগাসিয়া। পেশায় সে শ্রমিক। ওই ওঝা কালো যাদু করে তাকে পুত্র সন্তান দেবে বলে বিশ্বাস করেছিল সে। ওঝা তাকে পরামর্শ দিয়েছিল ৬ বছরের কন্যা সন্তানকে বলি দিতে হবে।

সুমন জানত তার স্ত্রী থাকতে কন্যাকে বলি দেওয়া সম্ভব নয়। তাই স্ত্রী বাপের বাড়ি যেতেই ত্র বছরের মেয়েকে সে গলা কেটে হত্যা করে। এই ঘটনা জানাজানি হতেই পেশর থানার পুলিশ সুমনকে গ্রেফতার করেছে। মেয়েটির মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। তারপর তার দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে এরমধ্যে পালিয়েছে সেই ওঝা। তাকে ধরার জন্য দিকে দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে কিনা তা জানার জন্য বিশদে তদন্ত করা হচ্ছে।