MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • রেশনে চাল-গম না নিলে এবার টাকা ঢুকবে সবার অ্যাকাউন্টে! কবে থেকে চালু হবে নিয়ম?

রেশনে চাল-গম না নিলে এবার টাকা ঢুকবে সবার অ্যাকাউন্টে! কবে থেকে চালু হবে নিয়ম?

মোদী সরকারের নতুন পরিকল্পনা। রেশন বন্টন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। কবে থেকে মিলবে এই সুবিধা?

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 03 2026, 07:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

বিরাট খবর রেশন গ্রাহকদের জন্য। চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। কবে থেকে মিলবে এই সুবিধা?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

এই নতুন পদ্ধতিতে রেশন কার্ড গ্রাহকদের হাতেই থাকবে চাবিকাঠি—তারা খাদ্যশস্য নেবেন, নাকি সেই সমপরিমাণ টাকা নিজেদের ব্যাংক একাউন্টে জমা করবেন।

Related Articles

Related image1
Ration Card: এক ধাক্কায় বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড, জেনে নিন তালিকায় কারা?
Related image2
Ration Card: রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম, দারুণ খবর রাজ্যবাসীর জন্য
38
Image Credit : Asianet News

ই-রুপি (e-RUPI): ডিজিটাল ভাউচারের মাধ্যমে রেশন বন্টন

এই নতুন ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রযুক্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর সহযোগিতায় সরকার ‘ই-রুপি’ নামে একটি বিশেষ ডিজিটাল ভাউচার বা কারেন্সি তৈরি করেছে।

48
Image Credit : Google

পুরো প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে, তা নিচে সহজভাবে বোঝানো হলো:

মোবাইলে ভাউচার: রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের ই-ভাউচার পাঠানো হবে।

পরিবার পিছু টাকা: পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী টাকার অঙ্ক কম-বেশি হবে (উদাহরণস্বরূপ ৫০০ বা ১০০০ টাকা)।

গ্রাহকের স্বাধীনতা: এই ভাউচার নিয়ে রেশন দোকানে গেলে খাদ্যশস্য পাওয়া যাবে।

58
Image Credit : X

কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো, যদি কোনো গ্রাহক মনে করেন তার রেশনের প্রয়োজন নেই, তবে তিনি ওই ভাউচারটি রিডিম করে সমপরিমাণ টাকা সরাসরি নিজের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন।

68
Image Credit : Gemini AI

কেন এই পরিবর্তনের পথে সরকার?

প্রধানত তিনটি কারণে সরকার এই ডিবিটি (Direct Benefit Transfer) মডেলের দিকে ঝুঁকছে:

১. বিপুল খরচ নিয়ন্ত্রণ: ২০২৪-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন। কিন্তু পরিসংখ্যান বলছে, এই প্রকল্পে সরকারের প্রায় ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এই বিপুল রাজকোষ ঘাটতি কমাতেই বিকল্প পথের খোঁজ চলছে।

২. ভুয়ো কার্ড বাতিল: দেশে প্রচুর ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে। খাদ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৭৬,৩৬৩টি ডুপ্লিকেট কার্ড চিহ্নিত হয়েছে। আয়কর, জিএসটি এবং বাহন পোর্টালের তথ্য যাচাই করে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশেই এমন ৩০ হাজারের বেশি কার্ড পাওয়া গেছে।

৩. দুর্নীতি রোধ: সরাসরি টাকা বা ভাউচার দিলে মাঝখানের দালালচক্র বা রেশন চুরির সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

78
Image Credit : our own

বর্তমানে কোথায় চালু আছে এই ব্যবস্থা?

এই প্রকল্পটি এখনই সারা দেশে চালু হয়নি। সরকার ধাপে ধাপে এগোতে চাইছে। বর্তমানে চণ্ডীগড়, পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি এবং মহারাষ্ট্রের কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে (Pilot Project) এই ডিবিটি ব্যবস্থা চালু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই অঞ্চলগুলিতে ইতিমধ্যেই ১১৩ কোটি টাকারও বেশি সরাসরি উপভোক্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

88
Image Credit : our own

মিশ্র প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা

সরকারের এই উদ্যোগ সফল হলে সারা দেশেই তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে এই নতুন নিয়মের বিরোধিতাও শুরু হয়েছে। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন’-এর মতে, এই ব্যবস্থা চালু হলে রেশন ডিলাররা কর্মহীন হয়ে পড়বেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
নরেন্দ্র মোদী
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Police: তেরঙ্গা যাত্রা নিয়ে অভিজিৎ দিপকে-কে নোটিশ, পাল্টা সরকারকে তোপ CJP নেতার
Recommended image2
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Recommended image3
Petrol Diesel Price Today: আপনার শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত?
Recommended image4
Now Playing
নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
Recommended image5
পুজোর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি? প্রকাশ্যে নয়া চমক
Related Stories
Recommended image1
Ration Card: এক ধাক্কায় বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড, জেনে নিন তালিকায় কারা?
Recommended image2
Ration Card: রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম, দারুণ খবর রাজ্যবাসীর জন্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved