MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Amarnath Yatra 2026: ১৫ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু, কোথায় আবেদন-কী কী নথি লাগবে?

Amarnath Yatra 2026: ১৫ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু, কোথায় আবেদন-কী কী নথি লাগবে?

বার্ষিক অমরনাথ যাত্রার অগ্রিম রেজিস্ট্রেশন আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশের ৫৫৪টি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় শুরু হবে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (SASB) তীর্থযাত্রীদের জন্য একটি বিস্তারিত ও ধাপে ধাপে অনুসরণীয় নির্দেশিকা প্রকাশ করেছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 09 2026, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১৫ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু
Image Credit : X/Aditya Raj Kaul (@AdityaRajKaul) and Asianet

১৫ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু

Amarnath Yatra 2026 Travel Guidelines: বার্ষিক অমরনাথ যাত্রার অগ্রিম রেজিস্ট্রেশন আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশের ৫৫৪টি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় শুরু হবে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (SASB) তীর্থযাত্রীদের জন্য একটি বিস্তারিত ও ধাপে ধাপে অনুসরণীয় নির্দেশিকা প্রকাশ করেছে। জানানো হয়েছে যে রেজিস্ট্রেশন এবং যাত্রা অনুমতিপত্র (Yatra Permit) ইস্যু করার প্রক্রিয়াটি 'আগে এলে আগে পাবেন' (first-come, first-served) ভিত্তিতে পরিচালিত হবে। তবে প্রতিটি নির্দিষ্ট শাখায় এবং প্রতিটি যাত্রাপথের জন্য দৈনিক একটি নির্দিষ্ট কোটা বা সীমা নির্ধারিত থাকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন কোথায় করবেন?
Image Credit : Pinterest

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন কোথায় করবেন?

১৫ এপ্রিল থেকে সারা দেশে ৫৫৪টি নির্ধারিত ব্যাঙ্কের শাখায় রেজিস্ট্রেশন শুরু হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ককে অনুমোদন দেওয়া হয়েছে। ভক্তরা এই ব্যাঙ্কগুলির নিকটতম শাখায় গিয়ে আবেদন করতে পারবেন।

35
কারা আবেদন করতে পারবেন?
Image Credit : Pinterest

কারা আবেদন করতে পারবেন?

নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ১৩ থেকে ৭০ বছর বয়সী তীর্থযাত্রীরাই রেজিস্ট্রেশনের যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে, যেসব মহিলার গর্ভাবস্থার মেয়াদ ছয় সপ্তাহের বেশি, তাঁদের এই তীর্থযাত্রায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। এমনকি তাঁদের কাছে বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র (Compulsory Health Certificate) থাকলেও।

45
কীভাবে রেজিস্ট্রেশন-কী কী লাগবে?
Image Credit : ANI

কীভাবে রেজিস্ট্রেশন-কী কী লাগবে?

২০২৬ সালের যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আধার-ভিত্তিক বায়োমেট্রিক eKYC যাচাইকরণের মাধ্যমে 'রিয়েল-টাইম' বা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হবে এবং শ্রাইন বোর্ডের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে পারমিট তৈরি করা হবে। বায়োমেট্রিক যাচাইকরণের ক্ষেত্রে কোনও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়েবক্যামের মাধ্যমে ছবি তুলে ম্যানুয়ালি তথ্য দেওয়ার একটি বিধান রাখা হয়েছে। তীর্থযাত্রীদের অবশ্যই একটি বৈধ বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র (CHC) জমা দিতে হবে, যা ৮ এপ্রিল, ২০২৬ বা তার পরে কোনও অনুমোদিত চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত হতে হবে। এর পাশাপাশি প্রতি অনুমতিপত্রের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি-ও জমা দিতে হবে। বোর্ড জানিয়েছে যে, এই প্রক্রিয়ার সুবিধার্থে ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাধ্যতামূলক স্বাস্থ্য সার্টিফিকেট ইস্যু করার জন্য অনুমোদিত চিকিৎসক ও প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

55
কোন রুটে যাত্রা?
Image Credit : google

কোন রুটে যাত্রা?

নির্দিষ্ট ব্যাঙ্ক শাখাগুলো সিস্টেম-জেনারেটেড যাত্রা পারমিট ইস্যু করার আগে সংশ্লিষ্ট স্বাস্থ্য শংসাপত্রের (CHC) সত্যতা ও বৈধতা যাচাই করে নেবে। এই অনুমতিপত্রে তীর্থযাত্রীর নির্বাচিত যাত্রাপথ—অর্থাৎ বালতাল নাকি পহলগাম—তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, অনুমতিপত্রে সেই নির্দিষ্ট তারিখটিও উল্লেখ থাকবে, যেদিন তীর্থযাত্রী ডোমেল (বালতাল রুট) অথবা চন্দনওয়ারি (পহলগাম রুট)-এর প্রবেশ নিয়ন্ত্রণ ফটকগুলো অতিক্রম করার অনুমতি পাবেন। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী, কোনও নির্দিষ্ট তারিখের যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সেই তারিখের সাত দিন আগেই বন্ধ হয়ে যাবে। সুষ্ঠুভাবে রেজস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থে ব্যাঙ্ককগুলোকে পর্যাপ্ত সংখ্যক 'হেল্প ডেস্ক' স্থাপন, কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রচার করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শ্রাইন বোর্ড তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছে যেন রেজিস্ট্রেশনের সময় তাঁরা তাঁদের আধার ও মোবাইল নম্বরের তথ্যগুলো সঠিকভাবে দেন।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Recommended image2
Supreme Court: বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন: সুপ্রিম কোর্ট
Recommended image3
Now Playing
CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
Recommended image4
Now Playing
Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
Recommended image5
তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved