BJP on INDIA Bloc Rally: 'এক মুঠো লোক এসেছিল...', রাহুলকে ফের ধুয়ে দিলেন সম্বিত! কী কী বললেন?

BJP on INDIA Bloc Rally: রামলীলা ময়দানে ১০ লক্ষ মানুষের জমায়েতের দাবি ঘিরে Rahul Gandhi-কে তীব্র আক্রমণ BJP-র। ফাঁকা চেয়ারের ভিডিও দেখিয়ে পাল্টা কটাক্ষ Sambit Patra-র। দিল্লিতে INDIA জোট বনাম বিজেপির রাজনৈতিক সংঘাত কোন দিকে মোড় নিল?

Share this Video

BJP on INDIA Bloc Rally: রামলীলা ময়দানে ১০ লক্ষের জমায়েত! পাল্টা ফাঁকা চেয়ারের ভিডিও দেখিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির

দিল্লির রাজনীতিতে রবিবার কার্যত মুখোমুখি অবস্থানে INDIA জোট ও বিজেপি। মাত্র দু’কিলোমিটার দূরত্বে রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি।

রামলীলা ময়দানের সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী হুঁশিয়ারি দেন, ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ, কাউকেই আইনের হাত থেকে রেহাই দেওয়া হবে না। বিরোধী নেতাদের দাবি, সমাবেশে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল।

অন্যদিকে, বিজেপি নেতা সম্বিত পাত্র পাল্টা সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধীকে আক্রমণ করেন। রামলীলা ময়দানের ভিডিও দেখিয়ে তাঁর দাবি, সভাস্থলের বড় অংশ ফাঁকা ছিল। বিজেপির বক্তব্য, ময়দানে ২৮ হাজার চেয়ার রাখা হলেও তার অনেকগুলিই খালি ছিল। বিরোধীদের ১০ লক্ষ মানুষের জমায়েতের দাবি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সব মিলিয়ে SIR ও Vote Chori ইস্যুতে বিরোধীদের আন্দোলনের পাল্টা রাজনৈতিক আক্রমণে সরগরম রাজধানী দিল্লি। রাহুল গান্ধীর অভিযোগ এবং বিজেপির পাল্টা দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Related Video