MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? প্রশ্ন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের

রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? প্রশ্ন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের

Rohingyas Case: সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে রোহিঙ্গা বিষয়ক তিন ধরনের মামলা পৃথকভাবে শোনা হবে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 31 2025, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী?
Image Credit : ANI

রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী?

রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার প্রসঙ্গ টেনে এনে সুপ্রিম কোর্ট এটি বড় পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ- রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী? এই বিষয়টি প্রথমে স্থির করতে হবে। এই বিষয়টি স্থির হয়ে গেলেই অন্য বিষয়গুলি নিয়ে যে সমস্যা রয়েছে তার সমাধান হতে বেশি সময় লাগবে না। এই ইস্যুতে অবৈধ অনুপ্রবেশকারী ও তাদের তাড়িয়ে দেওয়ার বিষয়ে রাষ্ট্রের কী করণীয়, সেই বিষয়ে শুধুমাত্র একটি নীতি স্থির করে দিতে পারে কোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে শুনানি
Image Credit : Getty

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে শুনানি

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে রোহিঙ্গা বিষয়ক তিন ধরনের মামলা পৃথকভাবে শোনা হবে।

প্রথম ভাগ- রোহিঙ্গা সংক্রান্ত মামলা

দ্বিতীয় ভাগ- রোহিঙ্গাদের সমস্যা সম্পর্তিত মামলা

তৃতীয় ভাগ- রোহিঙ্গাদের সঙ্গে সম্পর্কিত সম্পূর্ণ ভিন্ন বিষয়ের মামলা।

সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রত্যেক বুধবার রোহিঙ্গা সম্পর্কিত বিষয়ের মামলা শোনা হবে।

Related Articles

Related image1
রাজ্যের বিরুদ্ধে কোথা থেকে তথ্য পান শুভেন্দু অধিকারী? নিজেই পর্দা ফাঁস করলেন বিজেপি নেতা
Related image2
তৃণমূলে বড় পরিবর্তন! সোমবার ক্যামাকস্ট্রিটে মেগা বৈঠকে অভিষেক-আইপ্যাক কর্তা
36
বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ
Image Credit : Getty

বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ

সংবাদ সংস্থা অনুযায়ী- বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ হল- প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল সহজ, রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী? মামলাগুলিতে কী কী বিষয় উঠে এসেছে, কোন কোন বিষয়গুলি দেখা হবে, তা-ও জানিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। রোহিঙ্গারা কি শরণার্থী হিসাবে ঘোষিত হতে পারেন? যদি তেমন হয়, তবে তারা কী কী সুরক্ষা, সুযোগ-সুবিধা বা অধিকার পেতে পারেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে মামলায়। আদালত জানিয়েছে, এর পরে দ্বিতীয় যে বিষয়টি উঠে এসেছে, তা হল রোহিঙ্গারা যদি শরণার্থী না হয়ে অবৈধ অনুপ্রবেশকারী হন, সে ক্ষেত্রে তাঁদের বিতাড়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলির পদক্ষেপ সঠিক ছিল কি না।

46
সুপ্রিম কোর্টের প্রশ্ন
Image Credit : our own

সুপ্রিম কোর্টের প্রশ্ন

সুপ্রিম কোর্টের প্রশ্ন হল যদি ধরে নেওয়া হয় রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে তাদের কী অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা যায়? সুপ্রিম কোর্টের প্রশ্ন কোর্ট কি রোহিঙ্গাদের নির্দিষ্ট শর্তে জামিন দিতে পারে? সুপ্রিম কোর্ট বলেছেন, একটি মামলা এমনই রয়েছে, যেখানে বলা হয়েছে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা পানীয় জল নিকাশি সুবিধে, শিক্ষার মত মৌলিক সুবিধে পাচ্ছেন কিনা না?

56
রোহিঙ্গাদের সুবিধে
Image Credit : our own

রোহিঙ্গাদের সুবিধে

সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী হলে আইন মোতাবেক কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তাদের বিতাড়ন করতে পারবে কিনা, সেই নিয়েও হয়েছে মামলা। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে রোহিঙ্গা ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে।

66
রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টে ধমক
Image Credit : Social Media

রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টে ধমক

৬ মে রোহিঙ্গা সংক্রান্ত কিছু মামলায় মামলাকারীদের ধমক দিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের দাবি ছিল, শিশু এবং মহিলা-সহ ৪৩ জন রোহিঙ্গাকে আন্দামান সাগর হয়ে মায়ানমারে বিতাড়ন করা হচ্ছে। ওই সময় মামলাকারীদের ধমকে সুপ্রিম কোর্ট বলেছিল, “আপনারা আজগুবি গল্প নিয়ে আসছেন।” এক মামলাকারী আদালতে যে তথ্য জমা দিয়েছিলেন, তার গ্রহণযোগ্যতা নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিল আদালত।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
রাজ্যের বিরুদ্ধে কোথা থেকে তথ্য পান শুভেন্দু অধিকারী? নিজেই পর্দা ফাঁস করলেন বিজেপি নেতা
Recommended image2
তৃণমূলে বড় পরিবর্তন! সোমবার ক্যামাকস্ট্রিটে মেগা বৈঠকে অভিষেক-আইপ্যাক কর্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved