MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • SC On TMC Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

SC On TMC Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

SC On TMC Bank Account: প্রতিদিনের খরচ চালাতে এত টাকা কোথা থেকে আসত তৃণমূলের কাছে? তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজকাণ্ডে এবার ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। কী বলছে সুপ্রিম কোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 03 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সুপ্রিমকোর্টে ফের ধাক্কা কালীঘাট তৃণমূলের
Image Credit : x

সুপ্রিমকোর্টে ফের ধাক্কা কালীঘাট তৃণমূলের

দলীয় ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সোমবার সুপ্রিমকোর্টে জোর ধাক্কা তৃণমূলের। সেই মামলায় খুব একটা সুরাহা হল না কালীঘাট তৃণমূলের। আগামী মঙ্গলবার শুনানিতে ইডি এবং কালীঘাট তৃণমূল— দু’পক্ষের বক্তব্যই শুনবে বলে জানান বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ। দলের প্রতিদিনের খরচ চালানোর জন‍্য কিছু টাকা কলকাতা হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে দেওয়া যায় কি না, তা নিয়েও মতামত জানতে চেয়েছেন বিচারপতি। তবে এদিন সুপ্রিমকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের মূল মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে মোট কত টাকা রয়েছে?
Image Credit : X

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে মোট কত টাকা রয়েছে?

সোমবার শুনানির শুরুতেই সওয়ালে কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল ও মেনকা গুরুস্বামী দাবি করেন, দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। নিত‍্যদিনের খরচ চালানো সম্ভব হচ্ছে না। দলীয় ২১৫ জন কর্মীর বেতন বকেয়া রয়েছে। কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতকে জানান, তৃণমূলের এই তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ৪৪০ কোটি টাকা রয়েছে।

Related Articles

Related image1
Howrah: হাওড়ায় বসেই মুখ্য়মন্ত্রীর উপর হামলার ছক কষেছিল জঙ্গি হামিম, বাংলায় অ্য়াক্টিভ জইশ জঙ্গিরা?
Related image2
FCRA Bill Controversy: এফসিআরএ বিল নিয়ে সংসদে ঝড় ওঠার অপেক্ষা, কেন এই বিলের বিরোধিতায় বিরোধীরা?
36
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ইডির
Image Credit : X

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ইডির

সম্প্রতি তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি। সেই অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি জানিয়ে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। হাইকোর্ট অবশ্য জানিয়ে দেয় যে, আপাতত ইডির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না। ফলে তৃণমূলের ওই তিন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েই থাকবে। কোনও লেনদেন করা যাবে না। তার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

46
শর্তসাপেক্ষে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি
Image Credit : X

শর্তসাপেক্ষে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি

এর আগে তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস অ্যাকাউন্টগুলোতে যাতে কোনও রকম লেনদেন না হয়, সেই আবেদন জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। পাল্টা ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকেও পুলিশের কাছে আবেদন করা হয়, যাতে ওই অ্যাকাউন্টগুলো থেকে কোনও রকম লেনদেন না হয়। তার পরের দিনই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে পুলিশ। তার বিরুদ্ধেও আলাদা করে হাইকোর্টে মামলা করে কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যে্যর বেঞ্চ শর্তসাপেক্ষে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল। দলের প্রতিদিনের খরচের জন্য এই অ্যাকাউন্টগুলো থেকে ছোট অঙ্কের লেনদেন করা যাবে বলে জানিয়েছিল আদালত।

56
ইডি তদন্তে নতুন মোড় মামলায়
Image Credit : Asianet News

ইডি তদন্তে নতুন মোড় মামলায়

জানা গিয়েছে, এই কাজের জন্য একজন প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার নিয়োগ করেছিল হাইকোর্ট। তিনিই অ্যাকাউন্ট পরিচালনা করছেন। আদালত অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, স্পেশ্যাল অফিসারের মাধ্যমে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা প্রয়োজনে তুলতে পারবে কালীঘাট। সংশ্লিষ্ট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারীদের মধ্যে যে কোনও দু’জনের সই করা চেকে স্পেশ্যাল অফিসারের পাল্টা স্বাক্ষরের পরেই ব্যাঙ্ক থেকে অর্থ তোলা যাবে। স্পেশ্যাল অফিসার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। চাইলে আইনি খরচের জন্যও এই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে বলে জানিয়েছিল আদালত। তারপরই ইডি তদন্তে নেমে নতুন করে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে।

66
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলার শুনানিতে কী বলল সুপ্রিম কোর্ট?
Image Credit : Asianet News

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলার শুনানিতে কী বলল সুপ্রিম কোর্ট?

তার বিরোধিতা করে এবং আদালতের হস্তক্ষেপ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল। কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দিলে, সুপ্রিম কোর্টে আবেদন জানায় কালীঘাট তৃণমূল। সোমবার সেই মামলাতেও সুপ্রিম কোর্টে সুরাহা হল না। আগামীকাল দুই পক্ষের বক্তব্য শুনবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। তবে দলের নিত্যদিনের খরচ চালানোর জন্য হাইকোর্ট নিয়োজিত স্পেশাল অফিসারকে কিছু টাকা দেওয়া যায় কি না, তার মতামত জানতে চাইল আদালত। তবে এদিন শীর্ষ আদালত পরিষ্কার করে দিয়েছে, মূল মামলায় তারা কোনভাবেই হস্তক্ষেপ করবে না।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
দেশের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: পেনশনের বৈষম্য কি মিটবে? অসামরিক পেনশনভোগীরা কি OROP সুবিধা পাবেন? জানুন মূল প্রস্তাবনাগুলোর ব্যাখ্যা
Recommended image2
কর্ণাটকে শীর্ষস্থানীয় কূটনীতিকরা, লক্ষ্য বিনিয়োগ আর আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো
Recommended image3
Indian Army: সেনার সন্তানদের পড়াশোনার জন্য বড় পদক্ষেপ, দেরাদুনের কলেজের সাথে চুক্তি ভারতীয় সেনার
Recommended image4
India-Belgium: প্রতিরক্ষা থেকে ক্লিন এনার্জি, বেলজিয়ামের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হচ্ছে: মোদী
Recommended image5
Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের সম্পত্তি শুনলে চমকে যাবেন! ব্যাঙ্কে ১৯১২ কোটি, এখানেই শেষ নয়
Related Stories
Recommended image1
Howrah: হাওড়ায় বসেই মুখ্য়মন্ত্রীর উপর হামলার ছক কষেছিল জঙ্গি হামিম, বাংলায় অ্য়াক্টিভ জইশ জঙ্গিরা?
Recommended image2
FCRA Bill Controversy: এফসিআরএ বিল নিয়ে সংসদে ঝড় ওঠার অপেক্ষা, কেন এই বিলের বিরোধিতায় বিরোধীরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved