Howrah News: বর্ধমান থেকে হাওড়া যততত্র ঘোরাঘুরি করে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার ছক। পুলিশের জালে জইশ জঙ্গি গ্রেফতার হতেই তদন্ত উঠে এলো চাঞ্চল্য়কর তথ্য়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Howrah News: হাওড়ায় মুখ্যমন্ত্রীকে হামলার ছক! ISI যোগ, হানি ট্র্যাপ ও বিদেশি ফান্ডিংয়ের তদন্তে চাঞ্চল্যকর দাবি STF-এর। সূত্রের খবর, হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক, পাকিস্তানি যোগ, হানি ট্র্যাপ চক্র এবং বিদেশি ফান্ডিং—এসব অভিযোগকে সামনে রেখে তদন্তে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

তদন্তকারী সংস্থার দাবি কী?

 তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিম নামে এক অভিযুক্তের সঙ্গে পাকিস্তান-যোগের একাধিক সূত্র মিলেছে। এবং সেই সূত্র ধরেই তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে। STF সূত্রে জানা গিয়েছে, হামিম একাধিক ভুয়ো হ্যান্ডেলের মাধ্যমে যোগাযোগ রাখত। 'রানা', 'আবির', 'শেহেজাদ', 'ভাট্টি গ্যাং' এবং 'হাবিব' নামে বিভিন্ন হ্যান্ডেল ব্যবহার করে তার যোগাযোগ চলত বলে অভিযোগ। 

ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মাধ্যমে কথাবার্তা হত এবং সেই যোগাযোগের পিছনে পাকিস্তানি যোগ রয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। তদন্তে আরও উঠে এসেছে, গত চার বছর ধরে ঝাড়খণ্ডের বাসিন্দা অর্পিতা সরকারের সঙ্গে হামিমের যোগাযোগ ছিল। প্রথমে ইনস্টাগ্রামে পরিচয়, পরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি STF-এর। তদন্তকারীদের অভিযোগ, অর্পিতাকে কাজে লাগিয়ে এক মন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলারও চেষ্টা করা হয়েছিল।

STF-এর দাবি, হামিমের মূল কাজ ছিল হানি ট্র্যাপের মাধ্যমে পাকিস্তানের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা এবং একটি নতুন নেটওয়ার্ক গড়ে তোলা। তদন্তে এমন তথ্যও উঠে এসেছে যে, পাকিস্তান থেকেই হামিমের কাছে নতুন গ্যাং তৈরির নির্দেশ আসত বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, হামিমের সঙ্গে ISI-এর যোগাযোগ ছিল বলে তাঁদের হাতে তথ্য এসেছে। একইসঙ্গে অর্পিতা সরকারের সঙ্গেও ISI-যোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই গোটা চক্রে বিদেশি অর্থ লেনদেন হয়েছে কি না, তা জানতে হামিমের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে 'পিলখানা' থেকে 'রেনেসাঁ' পর্যন্ত অর্থের গতিপথের উৎস অনুসন্ধান করছেন তদন্তকারীরা।

এছাড়াও হামিমের কাছ থেকে যুক্তরাজ্য (UK) ও মেক্সিকোর (Mexico) সিম কার্ড ব্যবহারের তথ্যও মিলেছে বলে STF সূত্রের দাবি। যদিও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। STF-এর দাবি অনুযায়ী একাধিক তথ্য সামনে এলেও, আদালতে সেগুলির প্রমাণ উপস্থাপন ও বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া এখনও বাকি। তদন্তকারীরা গোটা নেটওয়ার্ক, বিদেশি ফান্ডিং এবং সম্ভাব্য পাকিস্তানি যোগের বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন।

FCRA Bill Controversy: এফসিআরএ বিল নিয়ে সংসদে ঝড় ওঠার অপেক্ষা, কেন এই বিলের বিরোধিতায় বিরোধীরা?