MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'ভারত মৃত অর্থনীতির দেশ'! ট্রাম্প মন্তব্যের সমর্থনে রাহুলের পাশে নেই শশী, প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব

'ভারত মৃত অর্থনীতির দেশ'! ট্রাম্প মন্তব্যের সমর্থনে রাহুলের পাশে নেই শশী, প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব

Shashi Tharoor On Rahul: ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সমর্থন জানিয়ে বিপাকে রাহুল। লোকসভার বিরোধী দলনেতার পাশে নেই দল! বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…. 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 03 2025, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাহুলের পাশে নেই শশী থারুর
Image Credit : Donald Trump Shashi Tharoor X Account

রাহুলের পাশে নেই শশী থারুর

অতি সম্প্রতি ভারতের ওপর ২৫ শতাংশ হারে মার্কিন শুল্ক চাপানোর পর ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে তোপ দেগেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন রাহুল গান্ধী। সেই ইস্যুতে এবার তার পাশে দাঁড়ালেন না কংগ্রেস সাংসদ শশী থারুর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বললেন শশী থারুর?
Image Credit : ANI

কী বললেন শশী থারুর?

শনিবার এই বিষয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ শশী থারুর জানান, রাহুল গান্ধীর এই মন্তব্য সম্পূর্ণ ভাবে তার নিজস্ব। লোকসভার বিরোধী দলনেতার  এমন মন্তব্য করার পিছনে তার নিজস্ব কোনও কারণ থাকতে পারে বলে জানিয়েছেন শশী থারুর। 

Related Articles

Related image1
গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন বহু মানুষ
Related image2
পুতিনের দেশ লক্ষ্য করে ফের ড্রোন হামলা ইউক্রেনের, লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!
35
সংসদে কী মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী?
Image Credit : Social Media

সংসদে কী মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী?

জানা গিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর ক্ষুদ্ধ আমেরিকা। চাপানো হয়েছে ২৫ শতাংশ হারে মার্কিন শুল্ক ভারতীয় পণ্যের উপর। এছাড়াও সম্প্রতি ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ‘ভারতকে মৃত অর্থনীতির দেশ’ বলে তোপ দেগেছিলেন। ট্রাম্পের এই মন্তব্যের সমর্থন জানিয়েছিলেন রাহুল গান্ধী। যা নিয়েই ছড়িয়েছে বিতর্ক। তিনি বলেন, ‘’কেউ তো অন্তত  সত্যিটা তুলে ধরল। ভারত যে সত্যিই মৃত অর্থনীতির দেশ।''   

45
শশী থারুর প্রতিক্রিয়া
Image Credit : Social Media

শশী থারুর প্রতিক্রিয়া

এবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘’রাহুল গান্ধী কী বলেছেন তা একান্তই তার নিজস্ব মত। তার এই মন্তব্যের পিছনে নিজস্ব কোনও কারণ থাকতে পারে। তবে আমার মনে হয়, অর্থনৈতিক দিক থেকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক গুরুত্বপূর্ণ। কারণ, আমরা প্রায় ৯০ বিলিয়ন মূল্যের পণ্য রফতানি করি।'' 

55
শশীর দাবি
Image Credit : Social Media

শশীর দাবি

ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো নিয়ে তিনি আরও বলেন, ‘’এই বিষয়ে আরও আলোচনা হওয়া জরুরি। তাহলে আমরা একটি নায্য চুক্তি করতে পারি। এবং পণ্য রফতানিতে অন্যান্য অঞ্চলের সঙ্গে কথা বলতে পারি। তাহলে আমরা যা হারিয়েছি তার কিছুটা ক্ষতিপূরণ সম্ভব।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
রাহুল গান্ধী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
Recommended image2
Jantar Mantar Protest: রবিবারও লাগাতার আন্দোলন দিল্লিতে! হুঁশিয়ারি দিলেন অভিজিৎ ডিপকে, মাকে ধাক্কা মেরে পুলিশ ঢোকার অভিযোগ তুললেন রাঠি
Recommended image3
Thoothukudi Road Accident : বাইককে পিষে দিল গাড়ি! এরপরেও যেভাবে প্রাণে বাঁচলেন ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো
Recommended image4
CJP Leaders Released: এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপি নেতারা! কী কী মানার আদেশ দেওয়া হয়েছে?
Recommended image5
CJP Protest: ব্যারিকেড সরান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়! দিল্লি পুলিশকে সুপ্রিম নির্দেশ
Related Stories
Recommended image1
গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন বহু মানুষ
Recommended image2
পুতিনের দেশ লক্ষ্য করে ফের ড্রোন হামলা ইউক্রেনের, লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved