MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • টেক্কা দেবে মমতার লক্ষ্মীর ভান্ডারকে! এবার মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার টাকা

টেক্কা দেবে মমতার লক্ষ্মীর ভান্ডারকে! এবার মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার টাকা

ভোট মিটতেই বড় ঘোষণা, নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার। এবার প্রতিটি মেয়ের অ্যাকাউন্টে প্রতি বছর ঢুকবে ৬০ হাজার টাকা! রাজ্য সরকারের এই প্রকল্প টেক্কা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারকেও।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 12 2024, 09:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : stockPhoto

মেয়েদের উন্নয়নের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, উভয় সরকারই সময়ে সময়ে নানান পদক্ষেপ নিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Social media

চালু করা হয়েছে একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার যেমন কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প চালু করেছে। এবার লোকসভা ভোট মিটতেই বাল্য বিবাহ রুখতে এমনই একটি দুর্দান্ত স্কিম চালু করা হল।

39
Image Credit : Getty

নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ মেয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রথম বছরে ৩০০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান। ৫ বছরে সেই অঙ্কটা দাঁড়াতে পারে ১৫০০ কোটি। ইতিমধ্যেই এই প্রকল্পে অনুমোদন দিয়ে দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন মন্ত্রীসভা।

49
Image Credit : Getty

অসম সরকারের এই নয়া প্রকল্প নিয়ে সম্প্রতি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, যে সকল ছাত্রী দশম শ্রেণি পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাঁরা উচ্চমাধ্যমিক পাশ না করা অবধি মাসে ১,০০০ টাকা করে পাবে (গরমের ছুটির ২ মাস বাদে)।

59
Image Credit : our own

অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করা অবধি একজন ছাত্রী ২ বছরে মোট ২০,০০০ টাকা পাবে। প্রত্যেক মাসের ১১ তারিখ এই টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।

69
Image Credit : our own

উচ্চমাধ্যমিক পাশ করে যে ছাত্রীরা ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হবে, তাঁরা প্রত্যেক মাসে ১২৫০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। আগামী ৩-৪ বছরের জন্য (যতদিন স্নাতক স্তরের পড়াশোনা শেষ হচ্ছে না) প্রত্যেক মাসে তাঁদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে।

79
Image Credit : our own

এদিকে আবার যারা মাস্টার্স তথা স্নাতকোত্তর ও বিএড কোর্সে ভর্তি হবেন, তাঁরা কোর্স না শেষ হওয়া অবধি প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন।

89
Image Credit : our own

এক কথায়, কোনও ছাত্রী একাদশ শ্রেণিতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে উচ্চমাধ্যমিক পাশ করা অবধি মোট ২০,০০০ টাকা পাবেন। তিন বছরের স্নাতক স্তরের পড়াশোনা ধরলে তাঁর অ্যাকাউন্টে ঢুকবে ৪৫,০০০ টাকা এবং স্নাতকোত্তর বা বিএড পড়াকালীন পাবেন ৬০,০০০ টাকা।

99
Image Credit : Getty

অসম সরকারের ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ প্রকল্পের সুবিধা কিন্তু সব মেয়ে পাবে না। বিধায়ক এবং মন্ত্রীর মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে সকল ছাত্রী স্কুটার কিংবা সরকারের তরফ থেকে দেওয়া অন্যান্য কোনও সুবিধা পান, তাঁরাও এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Recommended image2
Supreme Court: বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন: সুপ্রিম কোর্ট
Recommended image3
Now Playing
CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
Recommended image4
Now Playing
Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
Recommended image5
তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved