MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Supreme Court: 'কমিশনের রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই'! IAS-IPS বদলি মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Supreme Court: 'কমিশনের রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই'! IAS-IPS বদলি মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Supreme Court On WB IPS: পশ্চিমবঙ্গের আইএএস ও আইপিএস অফিসার বদলি নিয়ে করা মামলায় এবার কড়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। কী বললেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত? বিশদে জানুন আরও…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 17 2026, 07:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আইএএস আইপিএস বদলি নিয়ে সুপ্রিম অবস্থান
Image Credit : Getty

আইএএস-আইপিএস বদলি নিয়ে সুপ্রিম অবস্থান

বাংলায় বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) আগে যথাচ্ছভাবে রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, খাদ্য ও পঞ্চায়েত দফতরের সচিব, সিপি, ডিজি সহ আইপিএস আইএএস এবং প্রশাসনের শীর্ষকর্তাদের অপসারণের বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ।

26
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ না সুপ্রিম কোর্টের
Image Credit : X

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ না সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কমিশনার এই সিদ্ধান্তে এবার হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখনই আদালত মামলাটি শুনতে আগ্রহী নয়। তবে আইনগত প্রশ্নে মামলাটি বিচারাধীন রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Related Articles

Related image1
West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি কলকাতা সহ জেলায়-জেলায়
Related image2
PM Narendra Modi: পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
36
কী বললেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত?
Image Credit : Getty

কী বললেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত?

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘’অফিসারদের বদলির ঘটনা সর্বত্রই ঘটে, এটা প্রথমবার নয়।'' রাজ্যের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, অতীতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেছে কমিশন কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। তার উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘’এতে সমস্যার কী আছে! বদলি হওয়া সকলেই তো পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার। এতে পক্ষপাতীত্বের অভিযোগ উঠছে কেন? নির্বাচনের আগে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা করতেই কমিশন এই পদক্ষেপ করেছে।'' 

46
বদলি মামলায় সুপ্রিম পর্যবেক্ষণ
Image Credit : Getty

বদলি মামলায় সুপ্রিম পর্যবেক্ষণ

জানা গিয়েছে, এরপরই প্রধান বিচারপতি (Supreme Court) তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘’বিশ্বাসযোগ্যতা এবং আস্থার ঘাটতি আছে বলেই আদালতকে বিচারকদের নিয়োগ করতে হচ্ছে। কমিশনের রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই। আবার রাজ্য প্রশাসনেরও কমিশনের উপর কোনও আস্থা নেই। যা সব থেকে খারাপ উদাহরণ।''

56
অফিসার বদলিতে আদালতে বিরোধিতা কল্যাণের
Image Credit : X

অফিসার বদলিতে আদালতে বিরোধিতা কল্যাণের

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতের দাবি করে বলেন, ‘’ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই ১,১০০ জন অফিসারকে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এই ধরনের ঘটনা প্রথম। প্রথমবার রাজ্যের মুখ্য সচিবকেও পর্যন্ত বদলি করে দেওয়া হয়েছে।'' তিনি কমিশনের কিছু প্রস্তাবের বিরোধিতা করেছিলেন বলেই তাঁকে বদলি করা হয়েছে বলে দাবি করেন কল্যাণ।

66
কল্যাণকে জবাব প্রধান বিচারপতি সূর্যকান্তের
Image Credit : Wikipedia

কল্যাণকে জবাব প্রধান বিচারপতি সূর্যকান্তের

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যে পাল্টা জবাবে প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, ‘’যদি বাইরের রাজ্য থেকে অফিসার আনা হত, তাহলে সেই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপের প্রশ্ন উঠতে পারে। সামনেই নির্বাচন রয়েছে। তাই নির্বাচনকে সামনে রেখে এটা বিবেচনা করা ঠিক নয়। বাইরের রাজ্য থেকে পর্যবেক্ষক আনলে অনেক সময় তা নিরপেক্ষতার দিক থেকে আদর্শ। আদালত গোটা বিষয়টি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখছে। ভবিষ্যতে যদি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করতে কমিশনকে আরও কড়া পদক্ষেপ নিতে হয়, তখন যদি বলা হয় যে তা আইনে বলা নেই, তাহলে জটিলতা তৈরি হতে পারে। আইনে রিটার্নিং অফিসার বা রাজ্যের নির্দিষ্ট আধিকারিকদের ভূমিকা আলাদা করে বলা রয়েছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা একই ভাবে নেই।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক করা জরুরি, একমত মোদী ও ম্যাক্রোঁ
Recommended image2
Noida Violence: নয়ডা হিংসায় পাকিস্তানি যোগ! পুলিশের দাবি, ওখান থেকেই উস্কানি দেওয়া হয়
Recommended image3
SpiceJet Plane Hits Akasa Aircraft: দিল্লি বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ, সজোরে ধাক্কায় খসে পড়ল স্পাইসজেটের উইংলেট
Recommended image4
বকেয়া এরিয়ার বাবদ মিলতে পারে ১৫ লক্ষ টাকা? অষ্টম বেতন কমিশনে লটারি পাবেন কর্মীরা!
Recommended image5
8th Pay Commission: বিরাট আপডেট অষ্টম বেতন কমিশন নিয়ে, ২০২৭-র শুরুতেই মিলবে বর্ধিত বেতন?
Related Stories
Recommended image1
West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি কলকাতা সহ জেলায়-জেলায়
Recommended image2
PM Narendra Modi: পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved