MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন

পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন

Ayan Shil Recruitment Scam: পুরসভার নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল। শীর্ষ আদালতে ফের খারিজ হয়ে গেল অভিযুক্তের জামিনের আবেদন। কী বলল সুপ্রিম কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 13 2025, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা
Image Credit : X

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা

এবার রাজ্যের পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। শুক্রবার সিবিআই-কে এমনই নির্দেশ দিলো দেশের শীর্ষ আদালত। এই মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ধৃত অয়ন শীলকে ফের ৬ মাস পর জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পুর নিয়োগ দুর্নীতিতে যুক্ত অয়ন শীলের সংস্থা
Image Credit : Social media

পুর নিয়োগ দুর্নীতিতে যুক্ত অয়ন শীলের সংস্থা

জানা গিয়েছে, রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই এর হাতে আসে অয়ন শীলের নাম। পরে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার সল্টলেকে তার অফিসে তল্লাশি চালানোর সময় রাজ্যের প্রায় ১৬টি পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য হাতে আসে সিবিআইয়ের। উদ্ধার হয় বেশ কিছু পুর নিয়োগের উত্তরপত্র। সেখান থেকেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের দুর্নীতির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, অয়ন শীলের সংস্থাই পুরসভা নিয়োগের ওএমআর শিটের দায়িত্বে ছিলো।

Related Articles

Related image1
উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়
Related image2
স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ
35
খারিজ অয়ন শীলের জামিনের আবেদন
Image Credit : ANI

খারিজ অয়ন শীলের জামিনের আবেদন

তবে এর আগেও নিম্ন আদালত ও হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন ধৃত অয়ন শীল। কিন্তু হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। যার ফলে জামিনের আবেদন করে ফের সুপ্রিম কোর্টের দারস্থ হন তিনি। এই বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিং এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত অয়নের জামিন মঞ্জুর করা এখনই সম্ভব নয়, বলে জানিয়ে দেয়। বিচারপতিরা বলেন, ''ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে। হাজার হাজার যুবকের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।''

45
কী জানান অয়ন শীলের আইনজীবী?
Image Credit : Getty

কী জানান অয়ন শীলের আইনজীবী?

 সূত্রের খবর, অয়ন শীলের আইনজীবী আদালতে জানান যে, রাজ্যের মোট ১৬টি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। তার মধ্যে একটি পুরসভার তদন্ত শেষ হয়েছে। এছাড়াও এখনও পর্যন্ত একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বাকি তদন্ত কবে শেষ হবে, তা কেউ জানে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছিল, সেই পদ্ধতিতেই শর্তসাপেক্ষে অয়ন শীলেরও জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। যদিও সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। 

55
জামিনের আবেদনের বিরোধিতা সিবিআইয়ের
Image Credit : ANI

জামিনের আবেদনের বিরোধিতা সিবিআইয়ের

এদিন অয়ন শীলের জামিনের আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘’রাজ্যে পুর নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রচুর তথ্য হাতে আসছে।'' তখনই বিচারপতি সিবিআই-এর আইনজীবীর কাছে জানতে চান, তদন্ত কতদিনে শেষ হবে। অয়ন শীলের আইনজীবী আদালতকে বলেন, তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হোক। কিন্তু বিচারপতিরা সিবিআই-কে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে বলেন। সেই কারণে এদিন অয়নশীদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতিরা। অয়ন শীলের আইনজীবীদের সুপ্রিম কোর্টের পরামর্শ, ছয় মাস পর আবার জামিনের আবেদন করতে পারবেন অয়ন শীল। তখন আদালত আবেদনটি বিবেচনা করে দেখবে। জানা গিয়েছে, এরপর অয়ন শীনের আইনজীবী মামলা প্রত্যাহারের অনুমতি চাইলে, আদালত সেটি মঞ্জুর করে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Police: কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযান, সোমবার সাতসকাল থেকেই সতর্ক দিল্লি পুলিশ
Recommended image2
Delhi Protest: সোমাবারও উত্তাল হবে দিল্লি? রাহুলের সুপ্রিম কোর্ট অভিযানের ডাক, অভিজিতের রাস্তায় নামার হুংশিয়ারি
Recommended image3
Abhijit Dipke: কী করে অভিজিৎ দিপকেকে ঠাকুমার মৃত্যুসংবাদ দিয়েছিল পুলিশ? দেখুন সেই ভিডিও
Recommended image4
Riyadh Airport: রিয়াধ বিমানবন্দরে হুথি হামলায় হত ১২, জখম ১১ ভারতীয়-সহ ৩০০
Recommended image5
Now Playing
Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
Related Stories
Recommended image1
উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়
Recommended image2
স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved