MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়

উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়

WB Weather Forecast: সপ্তাহান্তে সকাল থেকেই উজ্জ্বল আকাশের মুখ। গত কয়েক দিন ধরে দেখা নেই বৃষ্টির। শনিবার কেমন থাকবে দিনভর উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 13 2025, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি
Image Credit : Getty

মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর বরেলি গোরখপুর পাটনা বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সিকিমের ঘূর্ণাবর্ত থেকে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশের ঘূর্ণাবর্ত এলাকায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

25
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। সাত জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পূর্ব দিকের জেলায়। ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে সপ্তাহের শুরুতে।

Related Articles

Related image1
দিনের ব্যস্ত সময়ে ভরা এজলাসে বোমাতঙ্কের হুমকি মেইল, বম্বে হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি
Related image2
স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ
35
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : x

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার ফের অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং সহ পাঁচ জেলা এবং দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

45
কেমন থাকবে মহানগরের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

শহরে আজ মূলত মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। সোম মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৮ শতাংশ।

55
ভিনরাজ্যের আবহাওয়া
Image Credit : Getty

ভিনরাজ্যের আবহাওয়া

মারাঠা ওয়াড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারীবৃষ্টি। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যাতেও ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি তামিলনাড়ু, পন্ডিচেরি, করাই কাল, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, উত্তর প্রদেশে। সিকিম এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yuva sathi প্রকল্পে ৯ দিনেই ব্যাপক ৭৬ লক্ষের বেশি আবেদন, আবেদনের দিন বাড়াতে পারে নবান্ন
Recommended image2
Ajker Bangla News Live: হাইওয়েতে পেট্রোল পাম্প, ফুড কোর্ট বা লিঙ্ক রুট দরকার? মাত্র এক ক্লিকে, রাজমার্গ প্রবেশ পোর্টাল চালু
Recommended image3
'দু'দিন পর সরকার চালাব আমি,' শিলিগুড়িতে পুলিশকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের
Recommended image4
আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলন, প্রথম উত্তরবঙ্গ সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
Recommended image5
ফের ঠান্ডার আমেজ বাংলায়, আজও কি ভিজবে কলকাতা? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Related Stories
Recommended image1
দিনের ব্যস্ত সময়ে ভরা এজলাসে বোমাতঙ্কের হুমকি মেইল, বম্বে হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি
Recommended image2
স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved