TCS Lateral Hiring:চাকরির বাজারে সুখবর। দেশের কাজের বাজার ক্রমশ কঠিন হচ্ছে। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়ায় অনেক কোম্পানিতে কর্মীদের চাকরিও যাচ্ছে। এরই মাঝে দেশের অন্যতম শীর্ষ আইটি সংস্থা টিসিএসনতুন করে ল্যাটারাল হায়ারিং শুরু করেছে।

TCS Lateral Hiring: চাকরির বাজারে সুখবর। দেশের কাজের বাজার ক্রমশ কঠিন হচ্ছে। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়ায় অনেক কোম্পানিতে কর্মীদের চাকরিও যাচ্ছে। এরই মাঝে দেশের অন্যতম শীর্ষ আইটি সংস্থা টিসিএস (Tata Consultancy Services) নতুন করে ল্যাটারাল হায়ারিং শুরু করেছে। মূলত ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রযুক্তি পেশাদারদের লক্ষ্য করেই এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে বলে জানা গিয়েছে। ল্যাটারাল হায়ারিং হল, যাঁদের আগে থেকেই ২ থেকে ৪ বছর (বা তার বেশি) কাজের অভিজ্ঞতা আছে, তাঁদের সরাসরি নিয়োগ করা।

কোন কোন ক্ষেত্রে নিয়োগ

সংস্থার তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি, ডেটা, ক্লাউড ও সাইবার সিকিউরিটি, এইসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা বাড়াতেই এই উদ্যোগ। নির্বাচিত প্রার্থীরা বছরে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এর পাশাপাশি রয়েছে প্রায় ৫০ হাজার টাকার জয়নিং বোনাস, যা দ্রুত যোগদান করতে উৎসাহ দিতেই দেওয়া হচ্ছে। সূত্রের খবর, যারা অফার পাওয়ার ৩০ দিনের মধ্যে যোগ দেবেন, তাঁরাই সাধারণত এই বোনাসের জন্য যোগ্য হবেন। কিছু ক্ষেত্রে যোগদানের সময়সীমা ১২০ দিন পর্যন্ত থাকতে পারে। আগামী আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেই দ্রুত কর্মী নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সংস্থা।

টিসিএসের এআই ফার্স্ট কৌশল

এই নিয়োগ প্রক্রিয়া TCS-এর ‘AI-'ফার্স্টং' কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। আগে যেখানে ক্যাম্পাস রিক্রুটমেন্টে বেশি জোর দেওয়া হত, সেখানে এখন দক্ষতা-ভিত্তিক নিয়োগে গুরুত্ব বাড়ানো হচ্ছে। জাভা, পাইথন, .NET, ReactJS, Node.js, SQL এবং বিভিন্ন ক্লাউড প্রযুক্তিতে দক্ষ প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই নিয়োগ সারা দেশজুড়েই হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই সংস্থার কর্মীদের কাছেও এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে এবং উপযুক্ত প্রার্থীদের রেফার করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কোথায় আরও সুখবর থাকছে

নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত অনলাইন পরীক্ষা, টেকনিক্যাল ইন্টারভিউ এবং সরাসরি আলোচনা অন্তর্ভুক্ত থাকে। বিশেষজ্ঞদের মতে, ভারতের আইটি ক্ষেত্রে মাঝারি অভিজ্ঞতার দক্ষ কর্মীদের জন্য প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এই ধরনের পদক্ষেপ নিচ্ছে সংস্থাগুলি। এর আগে ইনফোসিস-এর মতো সংস্থাও বিশেষ দক্ষতার জন্য জোরদার নিয়োগ শুরু করেছে।