ঝাড়খণ্ডের পরে এবার উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের বিজেপি বিধায়কে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল  বিধায়ক কুনওয়ার প্রণব সিং প্রায় খালি গায়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নাচছেন

ঝাড়খণ্ডের পরে এবার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বিজেপি বিধায়কে একটি আপত্তিকর ভিডিও মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, উত্তরাখণ্ডের কানপুর আসনের বিধায়ক কুনওয়ার প্রণব সিং প্রায় খালি গায়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নাচছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

ভিডিওয়ে দেখা যাচ্ছে, সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে হাতে আগ্নেয়াস্ত্র সমেত উদ্দাম নাচ করছেন কানপুরের বিজেপি বিধায়ক কুনওয়ার প্রণব সিং। দেখা যাচ্ছে তিনি মুঝকো রাণাজি মাফ করনা গানে তিনি দু হাত তুলে নাচছেন। মুহূর্তে ভাইরাস হয় ভিডিওটি। ভিডিওটি ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় ওঠে। এক জন বিধায়ক হয়ে কী ভাবে এরকম অস্ত্র হাতে নাচতে পারেন, এই নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। ভিডিওতে বিধায়কের হাতে বিভিন্ন রকমের অস্ত্র দেখা যায়। ৩টি হ্যান্ডগান ও একটি বড় পিস্তল ছিল। অস্ত্রের সঙ্গে তাঁকে নাচার সময়ে মদ্য়পান করতেও দেখা যায়। 

আরও পড়ুনঃ 'চোলি কে পিছে...', নিষিদ্ধ পল্লিতে অশ্লীল নাচ, সাসপেন্ড ওসি, দেখুন ভিডিও

প্রসঙ্গত কিছুদিন আগেই এমনই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে নিষিদ্ধ পল্লীতে গিয়ে যৌনকর্মীর সঙ্গে উদ্দাম নৃত্যে মেতেছে ঝাডখণ্ডের ওসি। চোলি কে পিছে কেয়া হ্যায় গানে রীতিমতো অশ্লীল নাচ করছিলেন ওসি নন্দকিশোর সিং। ভিডিও ভাইরাল হতেই তাঁকে সাসপেন্ড করে ধানবাদ জেলা পুলিশ সুপার। ভিডিওটি বেশ কিছুদিন ধরেই ধানবাদ অঞ্চলে ঘুরছিল। এবার দেখার বিজেপি বিধায়কের অস্ত্র হাতে নাচের জন্য কী পদক্ষেপ করা হয়।