MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বাংলাদেশের অশান্তির সুযোগ নিয়ে ভারতের ওপর নজরদারি চিনের? আচমকা চিনা জাহাজের ঘোরাফেরা

বাংলাদেশের অশান্তির সুযোগ নিয়ে ভারতের ওপর নজরদারি চিনের? আচমকা চিনা জাহাজের ঘোরাফেরা

চিনা গুপ্তচর জাহাজ ঘোরাফেরা করছে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমানায়। কেন? কিসের উদ্দেশ্যে চিনা জাহাজের এই টহলদারি? তাহলে কি ভারতের ওপর কোনওভাবে নজর রাখা হচ্ছে? জেনে নিন

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 09 2024, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে চিনের তিনটি চরজাহাজ।

210
Image Credit : our own

আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই তিনটি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।

310
Image Credit : our own

শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়াং ইয়াং হং ০৩, জ়োং শান ডা শু এবং ইউন ওয়াং ৭ নামে তিনটি চিনা জাহাজ।

410
Image Credit : our own

এর মধ্যে জ়োং শান ডা শু চিনের ‘সামুদ্রিক গবেষণাগার’ নামে পরিচিত। ১১৪.৩ মিটার দীর্ঘ এবং ১৯.৪ মিটার প্রস্থ ৬৮০০ টনের জাহাজটি চিনের বৃহত্তম গবেষণা জাহাজ।

510
Image Credit : our own

উপগ্রহচিত্রে ইতিমধ্যেই চিনা জাহাজের অবস্থান চিহ্নিত হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ভারতের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি করতেই বার বার উপকূলের কাছে আসছে চিনা যুদ্ধজাহাজগুলি।

610
Image Credit : Asianet News

ভারতের কাছে যে বিষয়টি আরও উদ্বেগের, তা হল অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো চিনা নজরদারি জাহাজের ‘ঘাঁটি’ হতে পারে বাংলাদেশের কোনও বন্দর।

710
Image Credit : our own

সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাংশের সঙ্গে চিনের ‘ঘনিষ্ঠতা’ রয়েছে। তাই উদ্বেগ বাড়ছে ভারতের।

810
Image Credit : our own

গত কয়েক বছরে চিনা নজরদার জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’, ‘হাই ইয়াং ২৪ হাও’ এবং ‘শি ইয়ান ৬’ ভারতের প্রতিবেশী দুই দ্বীপরাষ্ট্র, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মালদ্বীপের মালে বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল।

910
Image Credit : our own

এই বিষয় নিয়ে ওই দুই দেশের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন হয়েছে। কিন্তু হাসিনা সরকারের জমানায় চট্টগ্রাম ও মংলা বন্দরে সামরিক কার্যকলাপের সুযোগ পায়নি শি জিনপিং সরকার

1010
Image Credit : our own

চিনের দক্ষিণ-পশ্চিমে একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্রবন্দর হল চট্টগ্রাম, তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেজিংয়ের। হাসিনার সময়ে যা সম্ভব হয়নি।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Taiwan - তাইওয়ানের আকাশে আবার চিনা বিমান, জলসীমায় যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা
Recommended image2
Women Reservation Bill 2026: মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে লোকসভায় ৮৫০ আসন চাইছে কেন্দ্রীয় সরকার
Recommended image3
West Asia: হরমুজ প্রণালী খোলা রাখা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা মোদীর, কী হল আলোচনা?
Recommended image4
Vinesh Chandel: বিনেশ চান্দেল কে? I-PAC-এ তাঁর ভূমিকা কী ছিল? এক ক্লিকেই জানুন
Recommended image5
DA CASE: বুধবারই কাটবে মহার্ঘ ভাতা মামলার জট? বড় আপডেট সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved