Dussehra 2026: মঙ্গলবার দশেরার দিন দিল্লির (Delhi) ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে (Indraprastha Ramleela Ground) বিজয়া দশমী (Vijayadashami) উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি এই অনুষ্ঠানে দেশের ঐক্য ও উন্নতির উপর জোর দেন।
KNOW
Prime Minister Narendra Modi: দশেরা (Dussehra 2026) উপলক্ষে মঙ্গলবার দিল্লির (Delhi) ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে (Indraprastha Ramleela Ground) বিজয়া দশমী (Vijayadashami) উদযাপন অনুষ্ঠানে গিয়ে দেশের ঐক্য রক্ষার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিভেদকামী শক্তিকে হারানোর পক্ষে সওয়াল করেছেন। একইসঙ্গে প্রকৃত উন্নতির স্বার্থে আত্মনির্ভর ভারতের কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত শ্রেণির মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্পের উপরেও জোর দিয়েছেন। বিজয়া দশমীর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় এবং সত্য ও ন্যায়ের চিরন্তন শক্তির প্রতীক। দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'বিজয়া দশমীর এই পবিত্র দিনে আমি ভগবান শ্রীরাম, মা জানকী এবং বজরংবলীর চরণে প্রণাম জানাই। এই পবিত্র পরিবেশে দেশের সমস্ত মানুষকে জানাই আন্তরিক বিজয়া দশমীর শুভেচ্ছা।'
আত্মনির্ভরতার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর
দশেরার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান রামের আদর্শ এবং রামলীলার ঐতিহ্য দেশের মানুষকে একসূত্রে বেঁধে রাখে। ভারতের গ্রাম থেকে শহর, সর্বত্র এই উৎসব উদ্যাপিত হয়। তাঁর কথায়, ‘এটি শুধু গোটা দেশে উদ্যাপিত একটি উৎসব নয়। এটি ভারতের প্রাণশক্তি।’ আত্মনির্ভরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'কোনও দেশ তখনই প্রকৃত অর্থে উন্নতি করতে পারে, যখন নিজের প্রয়োজন মেটানোর মতো সক্ষমতা ও সম্পদ তার হাতে থাকে।' ভগবান রামের জীবন ও আদর্শের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজের সামর্থ্য ও সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে সমস্যার সমাধান করতে হয়, তা রামের শিক্ষা থেকে জানা যায়।
জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ প্রধানমন্ত্রীর
দশেরার এই অনুষ্ঠানেই সমাজের পিছিয়ে পড়া অংশ এবং বঞ্চিত শ্রেণির মানুষের কল্যাণকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে সামাজিক উন্নয়ন, ন্যায়বিচার এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বও। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








