Viral Video: উত্তরাখণ্ডের কুমায়ুনে ভয়াবহ ধস, চোখের সামনে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ধসের ভিডিও দেখুন।
উত্তরাখণ্ডের কুমায়ুনে ভয়ঙ্কর ভূমিধস । ধসে পড়ল পাহাড়ের একটি অংশ। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা কুমায়ুনের কোথায় , কখন ঘটেছে তা স্পষ্ট করে বলা নেই ভিডিওতে।
ভিডিওটি পোস্ট করেছে সুরজিৎ নামের এক এক্স ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লিখেছেন, 'হিমালয়ের পাদদেশে অবস্থিত কুমায়ুন অঞ্চলের এই চাঞ্চল্যকর ফুটেজে একটি বিশাল ভূমিধসের দৃশ্য দেখা যাচ্ছে; এতে চোখের সামনেই পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে সরে যেতে দেখা যায়।
হিমালয়ের নিচে আসলে কী ঘটছে?' ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা এলাকা ঢেকে গেছে পাহাড় ভাঙা ধুলোতে। পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে একটি নদী। তাতেই মিশছে ভাঙা অংশ। অনেকেই এই প্রকৃতির তাণ্ডব দেখছিল। তাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। দেখুন সেই ভিডিওঃ
এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
উত্তরাখণ্ডে গত কয়েক দিন ধরেই প্রাকৃতিক দুর্যোগ চলছিল। নিচু এলাকায় বৃষ্টি হয়। উত্তরাখণ্ডের ওপর অংশ তুরাষপাত হয়েছিল। তারপরই মধ্যে পাহাড়ে ধসের খবর প্রকাশ্যে এল।
সুরজিৎ- নামের নেটিজেনের শেয়ার করা ভিডিও রীতিমত আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়ায়। লাইক আর কমেন্ট করেছে অনেকেই। ভিডিওটি দেখার পরে অনেকেই বিষ্ময় প্রকাশ করেছে। সম্প্রতি দুর্যোগপূর্ণ আবহাওযআৎ কারণে পিথোরাগড়-তানাপুর মহাসড়কের এখঠই অংশে পাথর ও ধ্বংসস্তূপ ধসে পড়ার ফলে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল।
উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ভারতীয় আবহাওয়া দফতর বিভিন্ন এলাকার বিক্ষিপ্ত কিছু স্থানে হালকা বৃষ্টি ও বজ্রপাত-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, নৈনিতাল, আলমোড়া, পিথরাগড়। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে সমতলভূমির বিচ্ছিন্ন কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাসও দিয়েছে।


