MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • রাজ্যবাসীকে দীপাবলি-ছটপুজোর উপহার, দেশের এই রুটে চালু হচ্ছে প্রথম স্লিপার বন্দেভারত পরিষেবা

রাজ্যবাসীকে দীপাবলি-ছটপুজোর উপহার, দেশের এই রুটে চালু হচ্ছে প্রথম স্লিপার বন্দেভারত পরিষেবা

Vande Bharat Sleeper Train: উৎসবের মরশুম শেষ হলেই চলতি বছরের শেষেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটমুখি বিহারকে ফের বড় উপহার কেন্দ্রের।  এবার কী সুবিধা পাচ্ছেন বিহারবাসী? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 06 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
স্লিপার বন্দেভারত ট্রেন
Image Credit : x

স্লিপার বন্দেভারত ট্রেন

যাত্রী পরিষেবার মান উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত পরিষেবা।  পশ্চিমবঙ্গ-উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে চলছে এই ট্রেনটি। তবে এবার চালু  হতে চলেছে  সেমি হাইস্পিড ট্রেনের স্লিপার ভার্সন। জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশের এই রুটে ছুটবে  স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন। 

25
কোথায় চলবে স্লিপার কোচের বন্দে ভারত?
Image Credit : x

কোথায় চলবে স্লিপার কোচের বন্দে ভারত?

সূত্রের খবর, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার চালু হতে চলেছে স্লিপার কোচের বন্দেভারত ট্রেন। রেলের তরফে ট্রায়াল রানও হয়ে গিয়েছে এই ট্রেনের। প্রকাশ্যে এসেছে বন্দে ভারতের স্লিপার কোচের ছবিও। জানা গিয়েছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সেপ্টেম্বর মাসেই চালু হয়ে যেতে পারে স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন।  

Related Articles

Related image1
৩৫,৭২৬টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি
Related image2
সপ্তাহান্তে রৌদ্রঝলমল দক্ষিণবঙ্গের আবহাওয়া, ফের কবে নামবে বৃষ্টি? জানুন এক ক্লিকে
35
কোন রাজ্যে চলবে স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন?
Image Credit : x

কোন রাজ্যে চলবে স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন?

ভোটমুখি বিহারে চলতি বছরই বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই ঘোষণা  হতে পারে নির্বাচনের দিনক্ষণ। আর তার আগেই কেন্দ্রের তরফে বিহারকে  বড় উপহার রেলের। যাত্রীদের সুবিধা  ও আরামের কথা মাথায় রেখেই ভোটমুখি বিহারে ছুটবে দেশের প্রথম স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন। 

45
কোন রুটে ছুটবে এই ট্রেন?
Image Credit : Asianet News

কোন রুটে ছুটবে এই ট্রেন?

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে খবর, আপাতত নয়াদিল্লি-পাটনা রুটে ছুটবে এই নতুন স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন। তারপর ধীরে ধীরে তা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে জুড়ে যাবে বলেও জানানো হয়েছে। বিহারের দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত এই রুটের সম্প্রসারণ হতে পারে বলে জানা গিয়েছে। 

55
দীপাবলি-ছটপুজোর উপহার
Image Credit : Asianet News

দীপাবলি-ছটপুজোর উপহার

এমনিতেই অক্টোবর-নভেম্বর মাসজুড়ে থাকে উৎসবের মরশুম। দীপাবলি থেকে শুরু করে ছটপুজো চলে এই মাসে। ফলে এই সময় ট্রেনগুলিতে যাত্রী চাপও বাড়ে  প্রচুর। ফলে একদিকে ভোটমুখি বিহারে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ আর  অন্যদিকে উৎসবের মরশুমে বিহারবাসীকে ছটপুজোর উপহার কেন্দ্রের।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আসল নাম তাজমহল নয়? এই নামটি দিয়েই পরিচিত ছিল বিশ্বের অন্যতম আশ্চর্য!
Recommended image2
Varanasi Undergarments Theft: দোকান থেকে অন্তর্বাস চুরি তিন মহিলার, ধরা পড়ে গেলেন সিসি ক্য়ামেরায়, দেখুন ভাইরাল ভিডিও
Recommended image3
হাইওয়েতে পেট্রোল পাম্প, ফুড কোর্ট বা লিঙ্ক রুট দরকার? মাত্র এক ক্লিকে, রাজমার্গ প্রবেশ পোর্টাল চালু
Recommended image4
ইজরায়েলের প্রযুক্তির জাদুতে মুগ্ধ মোদী, বিনিয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image5
Now Playing
মোদীর জন্য গেরুয়া সাজ! মোদীকে স্বাগত জানাতে গেরুয়া পোশাকে হাজির সারা নেতানিয়াহু
Related Stories
Recommended image1
৩৫,৭২৬টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি
Recommended image2
সপ্তাহান্তে রৌদ্রঝলমল দক্ষিণবঙ্গের আবহাওয়া, ফের কবে নামবে বৃষ্টি? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved