
ফ্লাইওভারের উপর থেকে পড়ে চলেছে টাকা! এযেন টাকার বৃষ্টি হচ্ছে! নেট মাধ্যমে এই দৃশ্য এখন ভাইরাল
ফ্লাইওভারের উপর থেকে পড়ে চলেছে টাকা! এযেন টাকার বৃষ্টি হচ্ছে! সেতুর ওপর থেকে ঝুরঝুর করে পড়ছে টাকা। কিছুক্ষণের জন্য সকলেই হতবাক! এরপরেই পথচলতি মানুষরা সেই টাকা কুড়াতে থাকেন। নেট মাধ্যমে এই দৃশ্য এখন ভাইরাল।
ফ্লাইওভারের উপর থেকে পড়ে চলেছে টাকা! এযেন টাকার বৃষ্টি হচ্ছে! সেতুর ওপর থেকে ঝুরঝুর করে পড়ছে টাকা। কিছুক্ষণের জন্য সকলেই হতবাক! এরপরেই পথচলতি মানুষরা সেই টাকা কুড়াতে থাকেন। নেট মাধ্যমে এই দৃশ্য এখন ভাইরাল। বেঙ্গালুরু শহরের কে.আর মার্কেট লাগোয়া ফ্লাইওভারের ওপর থেকে টাকা ছড়িয়েছেন এক ব্যক্তি। সাদা শার্ট ও কালো ব্লেজার এবং ট্রাউজার্স পরিহিত এক ব্যক্তি টাকা ছড়াচ্ছেন। গলায় একটি বড় দেওয়াল-ঘড়িও ঝুলছে। হরির লুটের বাতাসার মতো ছড়িয়ে দিতে থাকলেন টাকা। ছড়ানো টাকার সবটাই ১০ টাকার নোট ছিল। তিনি কেন এইভাবে টাকা ছড়াচ্ছেন স্পষ্ট নয়। ওই ব্যাক্তির খোঁজ শুরু করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ।