বেআইনি বিদ্যুতের তার কাটতে গিয়ে নাজেহাল যুবক। সেই ভিডিওটি ভাইরাল হল নেটদুনিয়ায়।  

বিদ্যুৎ চুরি ধরা পড়ার ভয় বেআইনি বিদুতের তার কাটতে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। বিদ্যুৎকর্মীদের হাতেনাতে ধরা পড়ে গেল যুবক। আর সেই যুবকের কাচুমাচু মুখ দেখে নেটদুনায়ায় উঠল হাসির রোল। নিমেষের মধ্যেই ভাইরাল হল সেই ভিডিও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

উত্তর প্রদেশের গাজিয়াবাদ। বিদ্যুৎ দফতরের কাছে খবর গিয়েছিল, মুরাদনগরে বেশ কয়েকটি পরিবারে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। গত ৭ জুলাই বিদ্যুৎ দফতরের কর্মীরা এই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময়ই বিদ্যুৎ চুরির হাত থেকে বাঁচতে এক যুবক বাড়ির দোতলার বারান্দা দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে গিয়েছিল। সকলের নজর এড়াতে যুবক রীতিমত হামাগুড়ি দিয়েই বেয়ে তার কাটার উদ্যোগ নিয়েছিল। কিন্তু সামনেই দাঁড়িয়েছিলেন বিদ্যুৎ কর্মীরা। তাঁদের দেখেই নাজেহাল অবস্থা হয় যুবকের। তাদেখে বিদ্যুৎ কর্মীও মজা করে বলেন 'ভাই আমি এখানেই দাঁড়িয়ে আছি'।

স্কুলে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের হাতে বিনামূল্যে কন্ডোম দেবে সরকার, মানতে নারাজ অভিভাবকরা

প্রতিরক্ষা কমিটির বৈঠক থেকে সটান বেরিয়ে গেলেন রাহুল গান্ধী, কিন্তু কেন জানেন কি

প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দিচ্ছেন, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর জল্পনায় শরদ পাওয়ারের নামও

নিমেষের মধ্যেই যুবকের নাজেহাল হওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর তা দেখে রীতিমত হাসির রোলও তোলেন নেটনাগরিকরা। পাশাপাশি বিদ্যুৎ চুরির মত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিতে আরও সচেতনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। বিদ্যুৎ চুরি রুখতে উত্তর প্রদেশ সরকার একের পর এক পদক্ষেপ করছে। কিন্তু কোনও ভাবেই বাগে আনতে পারছে না বিষয়টিতে।