MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ভয়ঙ্কর! আরও খারাপ হবে আবহাওয়া, বীভৎস শিলাবৃষ্টিতে ভিজবে এই রাজ্য, বড় আপডেট দিল হাওয়া অফিস

ভয়ঙ্কর! আরও খারাপ হবে আবহাওয়া, বীভৎস শিলাবৃষ্টিতে ভিজবে এই রাজ্য, বড় আপডেট দিল হাওয়া অফিস

ভয়ঙ্কর! আরও খারাপ হবে আবহাওয়া, বীভৎস শিলাবৃষ্টিতে ভিজবে এই রাজ্য, বড় আপডেট দিল হাওয়া অফিস

2 Min read
Author : Anulekha Kar
Published : Feb 20 2025, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : Freepik

আগামী তিন দিন দেশের ১৪টি রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ দিল্লিতেও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
Image Credit : Freepik

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

311
Image Credit : Freepik

সেই সঙ্গে অনেক এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি বিহার ও উপকূলীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া (ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার) এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

411
Image Credit : Freepik

এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ উত্তরপ্রদেশে হালকা বৃষ্টি হতে পারে।

511
Image Credit : Freepik

আবহাওয়া দফতরের নির্দেশ, ২৪ ফেব্রুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে।

611
Image Credit : Freepik

এর প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মাঝারি বৃষ্টিপাত / তুষারপাত হতে পারে।

711
Image Credit : Freepik

অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে।

811
Image Credit : Freepik

গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, বিহার, সৌরাষ্ট্র এবং কচ্ছের কোথাও কোথাও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

911
Image Credit : Freepik

হরিয়ানা, অসম, মেঘালয়, পশ্চিম মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বিচ্ছিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে। একই সঙ্গে ওড়িশার কয়েকটি জায়গায় তা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

1011
Image Credit : Freepik

বিহার, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিচ্ছিন্ন জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি (২.০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫.০ ডিগ্রি সেলসিয়াস)।

1111
Image Credit : Freepik

জম্মু ও কাশ্মীর, পূর্ব মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অভ্যন্তরীণ কর্ণাটকের বিচ্ছিন্ন জায়গায় তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ২৫০০০ টাকা থেকে বেড়ে পেনশন কি ৮৭৫০০ টাকা হবে? কমিশন এখনও পর্যন্ত কতটা কাজ এগিয়েছে??
Recommended image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সময়সীমা ৬৬ শতাংশ কেটে গিয়েছে! কর্মীরা সুপারিশ, ফিটমেন্ট ফ্যাক্টর এবং সংশোধিত বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন
Recommended image3
‘দিওয়ালির উপহার কর্মীদের’, ফের DA বৃদ্ধি! নভেম্বরের বেতনের সঙ্গে ঢুকবে অতিরিক্ত টাকা
Recommended image4
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে কোনো বাধা নেই, জানাল ইরান
Recommended image5
Rahul Gandhi: 'পঞ্জাবকে চালানো হচ্ছে দিল্লি থেকে', মাদক ইস্যুতে ভগবন্ত মানকে তোপ রাহুলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved