MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • EVM Protocol: ভোট মেটার পর ইভিএম কি পুড়িয়ে ফেলা হয়? কী হয় এই মেশিনগুলোর?

EVM Protocol: ভোট মেটার পর ইভিএম কি পুড়িয়ে ফেলা হয়? কী হয় এই মেশিনগুলোর?

ভোট শেষ হওয়ার পর ইভিএমের ঠিক কী হয়? মেশিনগুলো কি সত্যিই পুড়িয়ে ফেলা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মারাত্মক অভিযোগের পর নির্বাচন কমিশনের ইভিএম নিয়মকানুন নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 02 2026, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কড়া আইনি ঘেরাটোপ
Image Credit : our own

কড়া আইনি ঘেরাটোপ

ভোট মেটার পর ইভিএম পুড়িয়ে ফেলা হয়েছে বলে মারাত্মক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তবে ভোট শেষ হওয়ার পর ইভিএমের কী হয়? ফল ঘোষণার পর এগুলো কোথায় রাখা হয়? ১৫ বছরের পুরনো মেশিন নষ্ট করার নিয়মই বা কী? রইল বিস্তারিত তথ্য। নির্বাচন শেষ হওয়ার পর ইভিএম সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং নষ্ট করার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কড়া আইনি ঘেরাটোপের মধ্যে দিয়ে হয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ভোট মিটলেই স্ট্রং রুমে কড়া পাহারা
Image Credit : X

ভোট মিটলেই স্ট্রং রুমে কড়া পাহারা

ভোট শেষ হওয়া মাত্রই সমস্ত প্রার্থীর এজেন্টদের সামনে ইভিএম সিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর সরাসরি সেগুলোকে 'স্ট্রং রুম'-এ নিয়ে যাওয়া হয়। এই ঘরে মোবাইল বা ওয়্যারলেস ডিভাইস নিয়ে ঢোকা যায় না। কেন্দ্রীয় ও রাজ্য সশস্ত্র বাহিনী ২৪ ঘণ্টা এই ঘরগুলোর ওপর কড়া নজর রাখে।

Related Articles

Related image1
স্ট্রংরুম উত্তেজনা: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখোমুখি BJP-TMC, ভবানীপুরের EVM সামলাতে গেলেন মমতা
Related image2
সংখ্যালঘু অঞ্চলের EVM আগে গণনা? বিরোধীদের হতোদ্যম করতে স্ট্র্যাটেজি TMC-র! পাল্টা কৌশল BJPর
36
ফল ঘোষণার পর ৪৫ দিনের বাধ্যতামূলক নিরাপত্তা
Image Credit : X

ফল ঘোষণার পর ৪৫ দিনের বাধ্যতামূলক নিরাপত্তা

ভোট গণনা আর ফল ঘোষণার পরেই কিন্তু ইভিএমের কাজ শেষ হয়ে যায় না! নিয়ম অনুযায়ী, ফল ঘোষণার পর যেকোনো প্রার্থী আদালতে ইলেকশন পিটিশন (Election Petition) দাখিল করার জন্য ৪৫ দিন সময় পান। তাই পুরো দেড় মাস সমস্ত ইভিএম স্ট্রং রুমে আগের মতোই সিল করে সুরক্ষিত রাখে কমিশন।
46
৪৫ দিন পর ইঞ্জিনিয়ারদের পরীক্ষা
Image Credit : X

৪৫ দিন পর ইঞ্জিনিয়ারদের পরীক্ষা

আদালতে কোনো মামলা না থাকলে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (ECIL) বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা ইভিএমগুলো প্রযুক্তিগতভাবে পরীক্ষা করেন। ঠিকঠাক থাকা মেশিনগুলোকে পরবর্তী নির্বাচনে ব্যবহারের জন্য সেন্ট্রাল স্টোরেজ রুমে পাঠিয়ে দেওয়া হয়।
56
নতুন ভোটের আগে 'মক পোল'
Image Credit : X

নতুন ভোটের আগে 'মক পোল'

পরবর্তী নির্বাচনে ব্যবহারের আগে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনেই মক পোল (Mock Poll) বা ডেমো ভোটিং করে মেশিনগুলো পরীক্ষা করে কমিশন। সবাই সই করার পরেই সেগুলোকে বুথে পাঠানো হয়। জরুরি অবস্থার জন্য ২০ শতাংশ অতিরিক্ত মেশিন সবসময় মজুত রাখা হয়।
66
পুরনো বা খারাপ ইভিএম কি পোড়ানো হয়?
Image Credit : X@amitmalviya

পুরনো বা খারাপ ইভিএম কি পোড়ানো হয়?

একদমই নয়! কোনো অবস্থাতেই ইভিএম পুড়িয়ে ফেলার নিয়ম নেই। একটি ইভিএমের আয়ু প্রায় ১৫ বছর। ১৫ বছর পার হয়ে যাওয়া বা একেবারে খারাপ হয়ে যাওয়া মেশিনগুলোকে সরাসরি বিইএল (BEL) বা ইসিআইএল (ECIL) কারখানায় পাঠিয়ে দেয় কমিশন। সেখানে কড়া ই-বর্জ্য (E-Waste) নিয়ম মেনে মেশিনের সাহায্যে সেগুলোর প্লাস্টিক এবং সার্কিট বোর্ড গুঁড়ো (Crush/Recycle) করা হয়। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হয়।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
মুম্বইয়ে CJP-র বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ, দীপকের বিরুদ্ধে সরব বিক্ষোভকারীরা
Recommended image2
School Breakfast: ৯ ডিসেম্বর থেকে চালু হচ্ছে সেন্ট্রাল কিচেন, সব সরকারি স্কুলে দেওয়া হবে পুষ্টিকর প্রাতরাশ
Recommended image3
নাইটক্লাবে ভয়াবহ কাণ্ড, মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ বাউন্সারদের বিরুদ্ধে
Recommended image4
Election Commission Protest: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দিল্লি-মুম্বই, কড়া হাতে মোকাবিলা পুলিশের
Recommended image5
Now Playing
হাইজ্যাক রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে মোদীর ভিডিও কল, কী কথা হল?
Related Stories
Recommended image1
স্ট্রংরুম উত্তেজনা: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখোমুখি BJP-TMC, ভবানীপুরের EVM সামলাতে গেলেন মমতা
Recommended image2
সংখ্যালঘু অঞ্চলের EVM আগে গণনা? বিরোধীদের হতোদ্যম করতে স্ট্র্যাটেজি TMC-র! পাল্টা কৌশল BJPর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved