MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Working Women: সন্তানের জন্য চাকরি ছাড়লে খোরপোশ পাওয়ার অধিকারী মহিলারা, যুগান্তকারী রায় আদালতের

Working Women: সন্তানের জন্য চাকরি ছাড়লে খোরপোশ পাওয়ার অধিকারী মহিলারা, যুগান্তকারী রায় আদালতের

Woman leaving job for children: সন্তানের দেখভাল, যত্ন করার দায়িত্ব সম্পূর্ণভাবে মায়ের-এখনও অনেক পরিবারে এই ধারণা বদ্ধমূল। অনেক সময়ই সন্তানের জন্য মহিলারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : May 14 2025, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কোনও মহিলা যদি সন্তানের যত্ন নেওয়ার জন্য চাকরি ছাড়েন, তাহলে স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন
Image Credit : pixabay

কোনও মহিলা যদি সন্তানের যত্ন নেওয়ার জন্য চাকরি ছাড়েন, তাহলে স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন

কোনও মহিলা যদি সন্তানের জন্মের পর তার দেখভালের জন্য চাকরি ছাড়তে বাধ্য হন, তাহলে নিজের প্রয়োজনে স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতেই পারেন। এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সন্তানের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়লেও, মহিলাদের টাকা পাওয়ার অধিকার আছে
Image Credit : pixabay

সন্তানের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়লেও, মহিলাদের টাকা পাওয়ার অধিকার আছে

দিল্লি হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, কোনও মহিলা যদি নিজের ইচ্ছাতেও সন্তানের কথা ভেবে চাকরি ছেড়ে দেন, তাহলেও তিনি বেতনের ক্ষতিপূরণ হিসেবে স্বামীর কাছ থেকে টাকা পাওয়ার অধিকারী।

Related Articles

Related image1
Delhi High Court: স্বামী-স্ত্রী টানা যৌনতায় না বললে তা মানসিক নির্যাতনের সামিল, বলল দিল্লি হাইকোর্ট
Related image2
Delhi High Court: 'স্বামীর উপার্জন নিয়ে কটূক্তি মানসিক নির্যাতন যার জেরে হতে পারে বিবাহ বিচ্ছেদ' - দিল্লি হাইকোর্ট
310
নিম্ন আদালত এক মামলায় মহিলাকে চাকরি ছাড়ার জন্য খোরপোশ দিতে বলেছিল, সেই রায়ই বহাল দিল্লি হাইকোর্টে
Image Credit : Getty

নিম্ন আদালত এক মামলায় মহিলাকে চাকরি ছাড়ার জন্য খোরপোশ দিতে বলেছিল, সেই রায়ই বহাল দিল্লি হাইকোর্টে

দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা নিম্ন আদালতের রায় বহাল রেখে জানিয়েছেন, যে মহিলা সন্তানের জন্য চাকরি ছেড়েছেন, তাঁকে খোরপোশ দিতেই হবে।

410
চাকরি ছাড়ার পর বিবাহবিচ্ছেদ হলেও সংশ্লিষ্ট মহিলাকে খোরপোশ দিতে বাধ্য স্বামী, রায় আদালতের
Image Credit : pexels

চাকরি ছাড়ার পর বিবাহবিচ্ছেদ হলেও সংশ্লিষ্ট মহিলাকে খোরপোশ দিতে বাধ্য স্বামী, রায় আদালতের

২০২৩ সালে নিম্ন আদালত রায় দেয়, এক ব্যক্তিকে বিবাহবিচ্ছিন্না স্ত্রী ও সন্তানকে প্রতি মাসে ৭,৫০০ টাকা করে খোরপোশ দিতে হবে। ওই ব্যক্তি এই রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু তাঁর আবেদন নাকচ করে দিল হাইকোর্ট।

510
নাবালক সন্তানের জন্য খোরপোশের অঙ্ক কিছুটা কমানোর রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট
Image Credit : pexels

নাবালক সন্তানের জন্য খোরপোশের অঙ্ক কিছুটা কমানোর রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্ট বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে বিবাহবিচ্ছিন্না স্ত্রীর জন্য প্রতি মাসে ৭,৫০০ টাকা করেই দিয়ে যেতে হবে। তবে সন্তানের জন্য ৭,৫০০ টাকার বদলে ৪,৫০০ টাকা করে দিতে হবে।

610
সন্তানের জন্য কোনও মহিলা চাকরি ছেড়ে দিলে তাঁকে আর্থিকভাবে সাহায্য করতে হবে স্বামীকে
Image Credit : pexels

সন্তানের জন্য কোনও মহিলা চাকরি ছেড়ে দিলে তাঁকে আর্থিকভাবে সাহায্য করতে হবে স্বামীকে

দিল্লি হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, কোনও মহিলা সন্তানের যত্নের কথা ভেবে চাকরি ছেড়ে দিতেই পারেন। কিন্তু এর জন্য তাঁর আর্থিক ক্ষতি কাম্য নয়।

710
সন্তানের জন্য শিক্ষিকার চাকরি ছেড়ে দিয়েছেন মহিলা, তাঁর পক্ষেই রায় দিল দিল্লি হাইকোর্টে
Image Credit : pexels

সন্তানের জন্য শিক্ষিকার চাকরি ছেড়ে দিয়েছেন মহিলা, তাঁর পক্ষেই রায় দিল দিল্লি হাইকোর্টে

দিল্লি হাইকোর্টে খোরপোশ সংক্রান্ত যে মামলার শুনানি হয়, সেই মামলায় সংশ্লিষ্ট মহিলা দিল্লির সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরি করতেন। তাঁর পক্ষেই রায় দিল দিল্লি হাইকোর্ট।

810
বিবাহবিচ্ছেদের পর নতুন করে আর কোনও চাকরি খুঁজে পাননি ওই মহিলা, তিনি সমস্যায় পড়েছেন
Image Credit : Getty

বিবাহবিচ্ছেদের পর নতুন করে আর কোনও চাকরি খুঁজে পাননি ওই মহিলা, তিনি সমস্যায় পড়েছেন

দিল্লি হাইকোর্টে ওই মহিলা জানান, সন্তানের জন্য তিনি শিক্ষিকার চাকরি ছেড়ে দেন। পরে নানা সমস্যার কারণে আর কোনও চাকরি খুঁজে পাননি।

910
মহিলার প্রাক্তন স্বামী হরিয়ানার আইনজীবী হলেও, খোরপোশ দিতে পারবেন না বলে দাবি করেন
Image Credit : our own

মহিলার প্রাক্তন স্বামী হরিয়ানার আইনজীবী হলেও, খোরপোশ দিতে পারবেন না বলে দাবি করেন

দিল্লি হাইকোর্টে এই মহিলার প্রাক্তন স্বামী দাবি করেন, তিনি হরিয়ানায় আইনজীবী হিসেবে কাজ করেন। প্রতি মাসে তাঁর আয় ১০ থেকে ১৫ হাজার টাকা। ফলে খোরপোশ দিতে পারবেন না। তবে এই দাবি মানতে চায়নি আদালত।

1010
কর্মরতা মহিলাদের ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের এই রায় যুগান্তকারী হয়ে থাকতে পারে
Image Credit : our own

কর্মরতা মহিলাদের ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের এই রায় যুগান্তকারী হয়ে থাকতে পারে

সারা দেশে লক্ষ লক্ষ মহিলা সন্তানের জন্মের পর চাকরি ছেড়ে দেন। তাঁদের জন্য দিল্লি হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dengue Fever: বর্ষায় কেন ডেঙ্গুর এত বাড়াবাড়ি? বিশেষজ্ঞরা কী বলছেন?
Recommended image2
8th Pay Commission: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ বা ৪.০ হলে বেতন কতটা বাড়বে? দেখে নিন বিশেষজ্ঞদের হিসেব
Recommended image3
Today’s News in Bengali Live: Mohsin Naqvi - ভারত ট্রফি নেবে না শুনে রেখে গিয়ে কী করেছিলেন নকভি! জানালেন রাজীব শুক্লা
Recommended image4
Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর রাতে কলকাতা এবং দেশের আকাশে বাঁকা চাঁদের গায়ে আলোর বিন্দু! কী বলছে স্পেস সায়েন্স?
Recommended image5
Now Playing
Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে জনস্রোত, নজর কাড়ছে ৬৯ ফুটের খৈরাতাবাদ গণেশও
Related Stories
Recommended image1
Delhi High Court: স্বামী-স্ত্রী টানা যৌনতায় না বললে তা মানসিক নির্যাতনের সামিল, বলল দিল্লি হাইকোর্ট
Recommended image2
Delhi High Court: 'স্বামীর উপার্জন নিয়ে কটূক্তি মানসিক নির্যাতন যার জেরে হতে পারে বিবাহ বিচ্ছেদ' - দিল্লি হাইকোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved