MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ‘ডেঞ্জার জ়োন’-এর বাড়ি না ভাঙলে আরও বিপদে পড়বে জোশীমঠ, জোরকদমে চলছে বাড়ি ভাঙার কাজ

‘ডেঞ্জার জ়োন’-এর বাড়ি না ভাঙলে আরও বিপদে পড়বে জোশীমঠ, জোরকদমে চলছে বাড়ি ভাঙার কাজ

বিশেষজ্ঞ কমিটির মতামত ছিল, আরও বেশি ক্ষয়ক্ষতি এড়াতে গেলে অতি দ্রুত ভেঙে ফেলতে হবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। সেই পরামর্শ মেনে প্রতিনিধি দলের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Jan 10 2023, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : ANI

উপগ্রহ থেকে ছবি তুলে চিহ্নিত করে করে ভেঙে ফেলা হচ্ছে জোশীমঠের একের পর এক ক্ষতিগ্রস্ত বাড়ি। আজই সেখানে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো প্রতিনিধি দল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : PTI

৫ এবং ৬ জানুয়ারি উত্তরাখণ্ডের সরকার সৃষ্ট বিশেষজ্ঞ কমিটির মতামত ছিল, আরও বেশি ক্ষয়ক্ষতি এড়াতে গেলে অতি দ্রুত ভেঙে ফেলতে হবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। সেই পরামর্শ মেনে প্রতিনিধি দলের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। 

312
Image Credit : ANI

ভূমি অবনমনের জেরে ক্ষতিগ্রস্ত জোশীমঠে বাড়ি ভাঙার কাজ শুরু করার জন্য দেবভূমিকে মূলত তিনটি ভাগে ভাগ করেছে প্রশাসন। 

412
Image Credit : PTI

এই তিনটি ভাগের নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘ডেঞ্জার জ়োন’ বা বিপজ্জনক, ‘বাফার জ়োন’ বা অপেক্ষাকৃত কম বিপজ্জনক এবং ‘সেফ জ়োন’ বা নিরাপদ।
 

512
Image Credit : PTI

সবথেকে বেশি বিপজ্জনক বাড়িগুলি ‘ডেঞ্জার জ়োন’ হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেগুলিতে লাল কালি দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়েছে। সেই বাড়িগুলিই আগে ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গেছে। কারণ, বিশেষজ্ঞদের মতে, ভেঙে যাওয়া বাড়িগুলি আশেপাশের কম ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে আরও ক্ষতি করে দিতে পারে।

612
Image Credit : PTI

জোশীমঠে এখনও অবধি মাটি বসে যাওয়ার কবলে পড়েছে মোট ৬৭৮টি বাড়ি। এর মধ্যে শুধু সোমবার নতুন করে ফাটল দেখা দিয়েছে ৬৮টি বাড়িতে। তার মধ্যে যে বাড়িগুলি কোনওভাবেই সংরক্ষণ করা সম্ভব নয়, সেগুলিকে আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

712
Image Credit : ANI

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো প্রতিনিধি দলের ৯টি টিম মঙ্গলবার পর্যবেক্ষণ চালাচ্ছে জোশীমঠে।  ৩ থেকে ৪ সদস্যবিশিষ্ট এই দলগুলি ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছে আর বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করার কাজ করছে।

812
Image Credit : PTI

বাড়ি ভাঙার সময় আশপাশের অন্য বাড়ির উপর যাতে ভাঙনের প্রভাব না পড়ে, তা খেয়াল রাখছে এই বিশেষ দল।

912
Image Credit : Getty

জোশীমঠের ৪টি পুরসভা এলাকায় নতুন করে ১০০টির বেশি বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে সেখানে বসবাসরত পরিবারগুলিকে সরকারি ক্যাম্পে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 
 

1012
Image Credit : ANI

রুরকির কেন্দ্রীয় আবাসন গবেষণা প্রতিষ্ঠান (সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট)-এর তত্ত্বাবধানে জোশীমঠের বিপজ্জনক বাড়িগুলি ভাঙা হচ্ছে। তাদের সহায়তা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
 

1112
Image Credit : ANI

জোশীমঠের বিপর্যয়কে ‘জাতীয় বিপর্যয়’ বলা যাবে কি না, সেবিষয়ে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে এটিকে ‘বিপর্যয়প্রবণ এলাকা’ হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। যে কোনও রকমের নির্মাণকার্য নিষিদ্ধ করা হয়েছে। উত্তরাখণ্ড সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1212
Image Credit : PTI

জোশীমঠ শহরটি মূলত ভূমিধসপ্রবণ এলাকার উপরেই তৈরি। তাই সেখানকার মাটি আলগা। তার উপর অবাধে পাহাড় কেটে নগরের সম্প্রসারণ, জলবিদ্যুৎ প্রকল্প, জাতীয় সড়ক প্রশস্তকরণের মতো কাজে শহরের ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About the Author

WD
Web Desk - ANB
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
ধর্মান্তরিত হলেই মিলবে না অনগ্রসর শ্রেণিভুক্ত মুসলিম সংরক্ষণের সুবিধা, রায় সুপ্রিম কোর্টের
Recommended image2
আর নয় Unknown Number! ফোন ধরার আগেই জানবেন কে করছে, ১ নভেম্বর থেকে নতুন নিয়ম
Recommended image3
Disaster Management India: দুর্যোগ মোকাবিলায় ত্রাণের চেয়ে প্রতিরোধে বেশি জোর দেওয়া জরুরি
Recommended image4
Imran Khan: মার্কিন নাগরিক হয়েও বিক্ষোভে? ২৮ অক্টোবরের মধ্যে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!
Recommended image5
Railway Travel Insurance: রেলযাত্রীদের জন্য ১০ লাখ টাকার বিমা! ২৭ অক্টোবর থেকে বড় নিয়ম আনল সুপ্রিম কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved