MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য

বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য

Sheikh Hasina News: অশান্ত বাংলাদেশে ক্রমশ বাড়ছে ধর্মান্ধতার আস্ফালন। বছর ঘুরলেই পদ্মাপারে নির্বাচন। সেই সময়ই কী দেশে ফিরবেন তিনি? আবার ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ! বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 25 2025, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দেশে ফিরবেন হাসিনা
Image Credit : Asianet News

দেশে ফিরবেন হাসিনা

অশান্ত বাংলাদেশে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। রাজনৈতিক অরাজকতার আবহে ক্রমশ জোরালো হচ্ছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লিগের প্রত্যাবর্তন। ঢাকার রাজনৈতিক মহলে নতুন করে চিত্রনাট্য লেখা শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০২৪ সালের অগাস্ট মাসে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পরবর্তীতে আওয়ামী লিগ নিষিদ্ধ। ঘটনাপ্রবহে পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ফের জোরালো হচ্ছে হাসিনার দেশে ফেরার বিষয়টি। 

25
ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ!
Image Credit : Getty

ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ!

বাংলাদেশের প্রাচীন ও দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা আওয়ামী লিগের ফের ক্ষমতায় ফেরা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। কারণ, হাসিনার কট্টর রাজনৈতিক বিরোধী হিসেবে পরিচিত ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে হিংসা ও অরাজকতা। একাধিক জায়গায় হিংসা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। ফলে অন্তর্বর্তী ইউনূস সরকারকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। 

Related Articles

Related image1
মুঠো-মুঠো প্যারাসিটামল খাওয়ায় লুকিয়ে বিপদ, গুণমানের পরীক্ষায় ডাহা ফেল ২০৫টি ওষুধ
Related image2
'আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার
35
অশান্ত বাংলাদেশ
Image Credit : Getty

অশান্ত বাংলাদেশ

এদিকে হাসিনা বিরোধী হাদির মৃত্যুর পর বাংলাদেশে ইসলামি উগ্রপন্থী নেতাদের মধ্যেও ছড়িয়েছে তীব্র আতঙ্ক। জামায়াতে ইসলামী আমির,  জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান ও বিএনপি সভাপতি নিজেদের হত্যার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়েছেন। এমনকি নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের বন্দুক লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। 

45
আওয়ামী লিগ নিয়ে কী বলছে বিরোধীরা?
Image Credit : google

আওয়ামী লিগ নিয়ে কী বলছে বিরোধীরা?

এই আবহে বাংলাদেশে আওয়ামী লিগের বর্তমান অবস্থা এবং নির্বাচনে অংশগ্রহন নিয়ে বিরোধী দলগুলির অবস্থানের পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। কারণ, হাদির মৃত্যুর পর এনসিপি প্রধান নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনা বা তার দল নির্বাচনে অংশগ্রহন করলে তাদের কোনও আপত্তি নেই। একই সুর শোনা গিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি-র মধ্যেও। 

55
বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক নজরদাড়ি
Image Credit : ANI

বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক নজরদাড়ি

এদিকে বাংলাদেশে আসন্ন নির্বাচনে নজরদাড়ি তীব্র রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলেরও। আমেরিকা-রাশিয়া ও চিন শান্তিপূর্ণ অন্তর্ভূক্তি নির্বাচনের আহ্বান জানিয়েছে। এছাড়াও বর্তমানে আওয়ামী লিগের সঙ্গে পূর্বে প্রতিদ্বন্ধিতা করা ১৪টি দলই জোট গঠন করে সক্রিয়। যেখানে সরকার গঠনে প্রয়োজন ১৫১টি আসন। সেখানে আওয়ামী লিগের জনশক্তিই আগামী দিনে বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র। মত ওয়াকিবহাল মহলের। 

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangladesh News: ভোর রাতে দুলে উঠল বাংলাদেশ, ৪.১ মাত্রার Earthquake পড়শী দেশে
Recommended image2
বাজারে মিলবে না আর কোনও বাংলাদেশি মাছ, কড়া নির্দেশিকা জারি মেঘালয় সরকারের
Recommended image3
বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে ভারতকে ডাক ইউনূসের, প্রকাশ্যে এল নীরর ১১টি দেশের নাম
Recommended image4
বাংলাদেশকে আর্থিক সাহায্য অর্ধেক করল ভারত, ভুটান পাবে ২,২৮৯ কোটি টাকা
Recommended image5
Budget 2026 Textile: বস্ত্রশিল্পে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, নির্মলার ঘোষণায় বাংলাদেশের মাজা ভেঙে যাবে
Related Stories
Recommended image1
মুঠো-মুঠো প্যারাসিটামল খাওয়ায় লুকিয়ে বিপদ, গুণমানের পরীক্ষায় ডাহা ফেল ২০৫টি ওষুধ
Recommended image2
'আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved