MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • অভিযোগ প্রমাণ না করেই হাসিনাকে ফাঁসির সাজা, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুজিব কন্যা

অভিযোগ প্রমাণ না করেই হাসিনাকে ফাঁসির সাজা, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুজিব কন্যা

Sheikh Hasina On Death Verdict: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কী বলেছেন তিনি? বিশদে জানুন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 17 2025, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে মুখ খুললেন হাসিনা
Image Credit : google

মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে মুখ খুললেন হাসিনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। সোমবার তার বিরুদ্ধে ওঠা এই রায় নিয়ে প্রথমবার লিখিত বিবৃতি দিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। তিনি জানিয়েছেন যে, ক্ষমতা ধরে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। তাঁকে আত্মপক্ষ সমর্থণের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। দেশজুড়ে অশান্তি-অরাজকতা এবং অন্তর্বর্তী ইউনূস সরকারের চরম লোভের নিদর্শন হলো আজকের এই রায়। তিনি এই রায় মানেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের পদত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

25
রায়ের বিরোধিতা শেখ হাসিনার
Image Credit : Getty

রায়ের বিরোধিতা শেখ হাসিনার

সোমবার বাংলাদেশে তার বিরুদ্ধে রায় ঘোষণা হতেই প্রথমবার লিখিত বিবৃতি দিয়ে রায়ের বিরোধিতা জানিয়ে মুখ খোলেন শেখ হাসিনা। তিনি বলেন-''এই রায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে।'' এখানেই শেষ নয়। নিজের বিরুদ্ধে ওঠা মৃত্যুদণ্ডের সাজাও প্রত্যাখান করেছেন শেখ হাসিনা। 

Related Articles

Related image1
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কোন দোষে ৩ আসামির সাজা ঘোষণা আদালতের?
Related image2
SSC-এর প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় 'অযোগ্যদের' নাম, অনিয়মের অভিযোগে ফের কলকাতা হাইকোর্টে মামলা
35
সব অভিযোগ অস্বীকার হাসিনার
Image Credit : Getty

সব অভিযোগ অস্বীকার হাসিনার

শুধু তাই নয়। লিখিত বিবৃতি নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। তিনি বলেন যে, ‘’আমার বিরুদ্ধে আনা ট্রাইবুনালের সব অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করছি। গত বছরের জুলাই-আগস্টে যত জনের মৃত্যু হয়েছে, সে জন্য আমি শোকাহত। কিন্তু আমি কিংবা কোনও রাজনৈতিক নেতা কখনওই কোনও আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিইনি। আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। এমনকি, নিজের পছন্দমতো আইনজীবীও বাছার সুযোগ দেওয়া হয়নি আমাকে। এই ট্রাইবুনাল পক্ষপাতদুষ্ট।'' 

45
হাসিনাকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হয়নি
Image Credit : Asianet News

হাসিনাকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হয়নি

এদিন বাংলাদেশ আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা হতেই শেখ হাসিনা জানান যে, তাকে অন্তর্বর্তী ইউনূস সরকার কখনোই আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেয়নি। এমনকি তার পক্ষে যেসমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছে হয় তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে নয়তো তাদের অপসারণ করে দিয়েছে ইউনূস সরকার। ক্ষমতা ধরে রাখতে এইরকম একটা রায় ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পৃথিবীর কোনও আদালত প্রকৃত নিরপেক্ষ ভাবে এই রায় সমর্থন করবে না। 

55
আগে থেকেই নির্ধারিত ছিল হাসিনার রায়
Image Credit : Asianet News

আগে থেকেই নির্ধারিত ছিল হাসিনার রায়

সোমবার তার লিখিত বিবৃতি শেখ হাসিনা আরও অভিযোগ করে বলেছেন যে-''এই রায় পূর্ব নির্ধারিতই ছিল। রায়দান ছিলো শুধু সময়ের অপেক্ষা।'' নিজেদের আখের গোছাতে আর ক্ষমতা ধরে রাখতে এই সাজা ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই রায় বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা। 

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Bangladesh Bus Service: ১৮ মাস পর আবার চালু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস, বিএনপি ক্ষমতায় আসতেই সম্পর্কের উন্নতি?
Recommended image2
তাহলে শেখ হাসিনা এবার দেশে ফিরবেন? ICT-র নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
Recommended image3
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
Recommended image4
বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন
Recommended image5
International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Related Stories
Recommended image1
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কোন দোষে ৩ আসামির সাজা ঘোষণা আদালতের?
Recommended image2
SSC-এর প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় 'অযোগ্যদের' নাম, অনিয়মের অভিযোগে ফের কলকাতা হাইকোর্টে মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved