MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC-এর প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় 'অযোগ্যদের' নাম, অনিয়মের অভিযোগে ফের কলকাতা হাইকোর্টে মামলা

SSC-এর প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় 'অযোগ্যদের' নাম, অনিয়মের অভিযোগে ফের কলকাতা হাইকোর্টে মামলা

WB SSC Recruitment Update: সদ্য প্রকাশিত এসএসসি-র একাদশ ও দ্বাদশের রেজাল্ট নিয়ে অসন্তোষ চাকরিহারা প্রার্থীদের একাংশের। আদালতে দায়ের মামলা। কী অভিযোগ জানিয়ে ফের মামলা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 17 2025, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসএসসি ইন্টারভিউয়ের তালিকায় অনিয়মের অভিযোগ
Image Credit : Asianet News

এসএসসি ইন্টারভিউয়ের তালিকায় অনিয়মের অভিযোগ

এসএসসি একাদশ-দ্বাদশের সদ্য প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় একাধিক অনিয়মের অভিযোগে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন যোগ্য শিক্ষক তথা চাকরিপ্রার্থীদের একাংশ। ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের। পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী অভিযোগ চাকরি্ প্রার্থীদের একাংশের?
Image Credit : Asianet News

কী অভিযোগ চাকরি্ প্রার্থীদের একাংশের?

জানা গিয়েছে যে, অনেকে প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন। পার্টটাইম কর্মীরাও তাঁদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন। এই সমস্ত একাধিক অভিযোগ তুলে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আদালতে।

Related Articles

Related image1
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কোন দোষে ৩ আসামির সাজা ঘোষণা আদালতের?
Related image2
SIR-এর কাজে ফের বিএলও-র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি
35
নম্বর পেয়েও নাম নেই তালিকায়
Image Credit : Social Media

নম্বর পেয়েও নাম নেই তালিকায়

২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ নতুন করে পরীক্ষা নেয় এসএসসি। গত শনিবার রাতে একাদশ ও দ্বাদশের ইন্টারভিউয়ের ২০ হাজার জনের তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় আন্দোলন করা যোগ্য শিক্ষকদের নাম বাদ পড়ে বলে অভিযোগ ওঠে। আবার নতুন পরীক্ষার্থীদের অনেকে অভিযোগ করেন ৭০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেয়েও তালিকায় নাম ওঠেনি। 

45
ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম!
Image Credit : Social Media

ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম!

আবার চাকরিহারা অযোগ্য প্রার্থীর নাম ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কী ভাবে তাঁদের এই সুযোগ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী চাকরিপ্রার্থীরা।

55
এসএসসির কী দাবি ?
Image Credit : Social Media

এসএসসির কী দাবি ?

যদিও এই বিষয়ে এসএসসি দাবি করেছে, সুপ্রিমকোর্টের নির্দেশ মেনেই সমস্ত কিছু করা হয়েছে। একাদশ-দ্বাদশের ১২,৪৪৫টি শূন্যপদের জন্য লিখিত পরীক্ষার পর ২০ হাজার পরীক্ষার্থীর নামের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। একটি শূন্যপদের জন্য ১৬জন পরীক্ষার্থীকে ডাকা হয়েছে। ১৮ নভেম্বর থেকে তাঁদের নথি যাচাইকরণ ও ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ
Recommended image2
হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল নোট! আটক যাত্রী, টাকার উৎস নিয়ে প্রশ্ন
Recommended image3
Property Tax Discount: বয়স্কদের দুর্দান্ত খবর! সম্পত্তি করে ১০-২৫% ছাড়, বড় উদ্যোগ কলকাতা পুরসভার
Recommended image4
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Recommended image5
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Related Stories
Recommended image1
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কোন দোষে ৩ আসামির সাজা ঘোষণা আদালতের?
Recommended image2
SIR-এর কাজে ফের বিএলও-র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved