MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • Bangladesh Election News: কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন? তারেকের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ জানালেন ইউনূস

Bangladesh Election News: কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন? তারেকের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ জানালেন ইউনূস

Yunus to meet Tarique Rahman: লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে। কী বিষয়ে কথা  হল দুই বাংলাদেশি নেতার? 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 14 2025, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ইউনূস তারেক বৈঠক
Image Credit : Social Media

ইউনূস-তারেক বৈঠক

শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের পর যৌথ ভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

28
কবে বাংলাদেশে সাধারণ নির্বাচন?
Image Credit : Social Media

কবে বাংলাদেশে সাধারণ নির্বাচন?

২০২৪ সালের অগাস্ট মাসের পর থেকেই শুরু হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা। কোটা বিরোধী আন্দোলনের জেরে ছাত্ররোষের মুখে পড়ে দেশছাড়া হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এই অবস্থায় বাংলাদেশে ফের কবে সুষ্ঠভাবে নির্বাচন  হবে তা নিয়ে ক্রমশই বাড়ছে জল্পনা। 

Related Articles

Related image1
Raja Raghuvanshi Death News: পরপর তিনবার ব্যর্থ প্ল্যান, চতুর্থবারেই কাজ হাসিল! খুনের আগে রাজার সঙ্গে কী করেছিল সোনম?
Related image2
WB Weather Forecast: বঙ্গে ঢুকছে মৌসুমি বায়ু, অস্বস্তিকর গরম থেকে কবে মুক্তি? রইল ঝড়বৃষ্টির বিরাট আপডেট
38
২০২৬ সালে বাংলাদেশে ভোট!
Image Credit : Social Media

২০২৬ সালে বাংলাদেশে ভোট!

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শুক্রবার একান্তে বৈঠক সারেন অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস। দুই বাংলাদেশি নেতার বৈঠকের পর জানা গিয়েছে যে, সম্ভবত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ বাংলাদেশে ভোট হতে পারে। 

48
সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা
Image Credit : Social Media

সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা

এদিকে কিছু দিন আগে ইউনূস ঘোষণা করেন যে, ২০২৬ সালের এপ্রিল মাসের আগে নির্বাচন সম্ভব নয়। এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। ইউনূসের এই সিদ্ধান্তে বিস্তর বিতর্ক শুরু হয়েছে সেদেশে। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সেই আবহে তারেকের সঙ্গে ইউনূসের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

58
বৈঠকে ভোট নিয়ে আলোচনা
Image Credit : Social Media

বৈঠকে ভোট নিয়ে আলোচনা

লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৯টা নাগাদ তারেক-ইউনূসের বৈঠক শুরু হয়। তা চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। দেড় ঘণ্টার এই বৈঠকে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

68
কেমন হল তারেকের সঙ্গে ইউনূসের বৈঠক
Image Credit : Social Media

কেমন হল তারেকের সঙ্গে ইউনূসের বৈঠক

সূত্রের খবর, খালেদা পুত্রের সঙ্গে বৈঠক শেষে দুই নেতার তরফে একটি যৌথ বিবৃতি দিয়ে জানানো  হয় যে, বৈঠক খুবই সৌহার্দপূর্ণ হয়েছে। বাংলাদেশে কবে সাধারণ নির্বাচন করানো যায়, তাঁদের মধ্যে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

78
ইউনূসের সঙ্গে প্রথমবার বৈঠক
Image Credit : Social Media

ইউনূসের সঙ্গে প্রথমবার বৈঠক

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর ৮ অগাস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশে রাজনৈতিক সেই পালাবদলের পর তারেকের সঙ্গে ইউনূসের এটাই প্রথম বৈঠক ছিলো। 

88
বাংলাদেশে সংস্কার চেয়ে ভোট পিছিয়ে ছিলেন ইউনূস
Image Credit : Social Media

বাংলাদেশে সংস্কার চেয়ে ভোট পিছিয়ে ছিলেন ইউনূস

জানা গিয়েছে, বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে কিছু প্রয়োজনীয় সংস্কারের দরকার ছিল। সেই কাজগুলি করতেই এতদিন ধরে ভোট করানোর ব্যাপারে ঢিলেমি মনোভাব ছিল অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূসের। 

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
India Diesel Export to Bangladesh: ভারত থেকে কত টন ডিজেল আমদানি হয়েছে বাংলাদেশে, জ্বালানি তেলে কার ওপর নির্ভর পদ্মাপাড়ের দেশ!
Recommended image2
Bangladesh: মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট! বিদ্যুৎ বাঁচাতে বন্ধ বিশ্ববিদ্যালয়
Recommended image3
Osman Hadi murder: ওসমান হাদি খুনে বনগাঁ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ফয়সাল করিম ও তার সহযোগী
Recommended image4
India Bangladesh Bus Service: ১৮ মাস পর আবার চালু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস, বিএনপি ক্ষমতায় আসতেই সম্পর্কের উন্নতি?
Recommended image5
তাহলে শেখ হাসিনা এবার দেশে ফিরবেন? ICT-র নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
Related Stories
Recommended image1
Raja Raghuvanshi Death News: পরপর তিনবার ব্যর্থ প্ল্যান, চতুর্থবারেই কাজ হাসিল! খুনের আগে রাজার সঙ্গে কী করেছিল সোনম?
Recommended image2
WB Weather Forecast: বঙ্গে ঢুকছে মৌসুমি বায়ু, অস্বস্তিকর গরম থেকে কবে মুক্তি? রইল ঝড়বৃষ্টির বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved