MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন হাসিনা- বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, দেখুন ছবিতে

Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন হাসিনা- বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, দেখুন ছবিতে

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনেই বড় ঘটনা বাংলাদেশে। হাসিনার পদত্যাগ, দেশে অন্তবর্তী শাসন লাগু। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 05 2024, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা
Image Credit : social media

বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম পুরোধী বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়। বিক্ষোভকারীরা মূর্তির ওপর উঠে তা ভেঙে দেয়। হাসিনার ওপর জমা ক্ষোভ থেকেই ভেঙে দেওয়া হয় বঙ্গবন্ধুর মূর্তি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
২০ বছরের মেয়াদ শেষ
Image Credit : Getty

২০ বছরের মেয়াদ শেষ

অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন ২০ বছর ধরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনার দেওয়া মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তিনি দেশত্যাগ করেন।

311
বোনকে নিয়ে দেশত্যাগ
Image Credit : Asianet News

বোনকে নিয়ে দেশত্যাগ

শেখ হাসিনাকে তাঁর বিদায় ভাষণ রেকর্ড করতে দেয়নি সেনা বাহিনী। বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। যদিও তাঁর আগেই ৭৬ বছর বয়সীে পদত্যাগ করেছিলেন।

411
হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
Image Credit : Getty

হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শনিবার থেকেই নতুন করে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। এখনও পর্যন্ত সংঘর্ষের বলি প্রায় ১০০। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেয়নি। রবিবারই মৃত্যু হয়েছিল ৯৮ জনের।

511
বাংলাদেশে মৃত্যু ৩০০
Image Credit : Getty

বাংলাদেশে মৃত্যু ৩০০

কোটি বিরোধী আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে। সুপ্রিম কোর্টের রায়ের পর সেই আন্দোলন থেমে যায়। তবে শনিবার নতুন করে হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। এপর্যন্ত সব মিলিয়ে ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে বাংলাদেশ সূত্রের খবর।

611
রবিবারের পর সোমবারও বিক্ষোভ
Image Credit : Getty

রবিবারের পর সোমবারও বিক্ষোভ

রবিবারের পর সোমবারও হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। সকাল থেকেই বিক্ষিপ্ত আশান্তির ঘটনা ঘটে। একাধিক জায়গায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় সরকারি ও বেসরকারি সম্পত্তিতে।

711
আওয়ামী লীগের কার্যালয় আগুন
Image Credit : Getty

আওয়ামী লীগের কার্যালয় আগুন

ধানমণ্ডি-সহ একাধিক জায়গায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। হামলা চালান হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। শপিং মলেও আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

811
গণভবন দখল বিক্ষোভকারীদের
Image Credit : Getty

গণভবন দখল বিক্ষোভকারীদের

ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখল নেয় বিক্ষোভকারীরা। সেখানে ঢুকে পড়ে লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশের পতাকা হাতে হাসিনা বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। যা মনে করিয়ে দেয় শ্রীলঙ্কার কথা।

911
সেনার দখলে বাংলাদেশ
Image Credit : social media

সেনার দখলে বাংলাদেশ

এই অবস্থায় হাসিনা দেশ ছাড়েন। সেনার দখলে বাংলাদেশ। সেনার দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও হয়।

1011
সেনা প্রধানের আর্জি
Image Credit : Asianet News

সেনা প্রধানের আর্জি

দেশবাসীর কাছে শান্তির আবেদন জানালেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার ইজ জামান। তিনি বলেন,দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে। সুষ্ঠুভাবে দেশ চালাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তৈরি হবে অন্তবর্তী সরকার। তিনি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

1111
ধ্বংস যজ্ঞ বন্ধের আর্জি
Image Credit : Getty

ধ্বংস যজ্ঞ বন্ধের আর্জি

সেনা প্রধান গোটা দেশের মানুষের কাছে শান্তির আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে। তবে যে ধ্বংসযজ্ঞ চলছে তা যেন দ্রুত বন্ধ হয়।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
-
AUSAUS
-
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangladesh: পাক জঙ্গিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হচ্ছে বাংলাদেশ, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Recommended image2
Bangladesh: বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে ভারতের আন্দোলন এক নয়! পার্থক্য দেখাল ঢাকা
Recommended image3
Bangladesh News: বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব, ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে খুন
Recommended image4
Mecca: মক্কার মসজিদে 'অনৈতিক কাজ', সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর
Recommended image5
Durga Puja 2026: বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব, ৩৪টি দুর্গাপুুজো মণ্ডপে হামলা, ভাঙচুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved