MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • কে এই শামিলা? যাঁর রাজনীতিতে আসা নিয়ে জোর চর্চা শুরু ভোটের বাংলাদেশে

কে এই শামিলা? যাঁর রাজনীতিতে আসা নিয়ে জোর চর্চা শুরু ভোটের বাংলাদেশে

বাংলাদেশের ভোটে এবার খালেদা জিয়া না থেকেও রয়েছে। তবে এবার নির্বাচনে এখনও সবথেকে বেশি চর্চিত তাঁরই ছোট পুত্রবধু শামিলার নাম। চিনুন কে এই শামিলা , কী সম্পর্ক খালেদা জিয়ার সঙ্গে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 19 2026, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাংলাদেশে জাতীয় নির্বাচনেই চর্চায় শামিলা
Image Credit : social media

বাংলাদেশে জাতীয় নির্বাচনেই চর্চায় শামিলা

মাস শেষ হলেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। হাসিনা পরবর্তী যুগে অন্তর্বর্তী সরকারের হাতেই রয়েছে বাংলাদেশের শাসনভার। ভোটের আগেই বাংলাদেশের রাজনীতিতে ইন্দ্রপতন খালেদা জিয়ার মৃত্যু। বাংলাদেশের ভোটে এবার তিনি না থেকেও রয়েছে। তবে এবার নির্বাচনে এখনও সবথেকে বেশি চর্চিত তাঁরই ছোট পুত্রবধু শামিলার নাম।

25
শামিলা কি রাজনীতিতে আসবেন?
Image Credit : social media

শামিলা কি রাজনীতিতে আসবেন?

গত কয়েক দিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে জল্পনা তুঙ্গে, শামিলা কি রাজনীতিতে আসবেন? নাকি এবারও থেকে যাবেন অন্দরমহলে? অসুস্থ খালেদার সর্বক্ষণের সঙ্গী ছিলেন শামিলা। দীর্ঘ দিন পরে তিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছেন। জিয়াউর রহমানের জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। যা বাংলাদেশের রাজনীতিতে আরও বাড়িয়ে দিয়েছে তাঁর রাজনীতিতে আসার জল্পনা। যদিও শামিলা এখনও কিছুই বলেননি.

Related Articles

Related image1
২০২৫ সালে বাংলাদেশে কতজন হিন্দু আক্রান্ত হয়েছে? হিসেব দিয়েছে ইউনূস সরকার
Related image2
SIR শুনানিতে একী করলেন যুবক! দাদুর কবর থেকে নিয়ে এলেন একব্যাগ ভর্তি মাটি
35
কে এই শামিলা ?
Image Credit : social media

কে এই শামিলা ?

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর স্ত্রী শামিলা। ২০০৬ সালে খালেদার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই সময় থেকেই প্রচারের আলো থেকে দূরে সরে যান শামিলা। অসুস্থ কোকোকে চিকিৎসার জন্য পাঠান হয়েছিল বিদেশে। সেই সময়ই তিনি স্বামীর সঙ্গে দেশ ছাড়েন। ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকোর মৃত্যুর পরই দেশে ফেরেন শামিলা। তারপর ২০১৭ সালে শেখ হাসিনা খালেদাকে গ্রেফতার করলে আবারও দেশ ছাড়তে বাধ্য হন শামিলা। এবার সঙ্গী তাঁর দুই কন্যা।

45
শর্মিলার পরিচয়
Image Credit : social media

শর্মিলার পরিচয়

পুরো নাম সৈয়দা শামিলা রহমান। তিনি সিঁথি নামেও পরিচিত। তাঁর বাবার নাাম এইচ এম হাসান রেজা। তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়র। তাঁর মা মোকারেমা রেজা। শামিলার দুই সন্তান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

55
নীরব শামিলা
Image Credit : Getty

নীরব শামিলা

প্রথম থেকেই শামিলা কিছুটা হলেও নীবর, অন্তঃপুরবাসিনী। খুব প্রয়োজন ছাড়া বের হন না। রাজনীতি থেকে কিছুটা দূরেই থাকেন। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে শামিলা গুরুত্ব বাড়ছে খালেদার দল বিএনপিতে। তাঁর দৃঢ়়তা আর বিশ্বাসযোগ্যতা তাঁকে রাজনীতিতে বহুদূর নিয়ে যেতে পারে বলেও মনে করছেন সেদেশের মানুষ।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
তাহলে শেখ হাসিনা এবার দেশে ফিরবেন? ICT-র নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
Recommended image2
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
Recommended image3
বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন
Recommended image4
International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Recommended image5
তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা
Related Stories
Recommended image1
২০২৫ সালে বাংলাদেশে কতজন হিন্দু আক্রান্ত হয়েছে? হিসেব দিয়েছে ইউনূস সরকার
Recommended image2
SIR শুনানিতে একী করলেন যুবক! দাদুর কবর থেকে নিয়ে এলেন একব্যাগ ভর্তি মাটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved