MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • কে ওসমান হাদি, যার মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ? বাংলাদেশি নেতার জনপ্রিয়তার কারণগুলি রইল

কে ওসমান হাদি, যার মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ? বাংলাদেশি নেতার জনপ্রিয়তার কারণগুলি রইল

কে এই ওসমান হাদি? মাত্র ৩২ বছরের জীবনে কী করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। বাংলাদেশের হাসিনা বিরোধী নেতার মৃত্যুর পরই উঠছে একাধিক প্রশ্ন। এত অল্প সময় তিনি পৌঁছেছিলেন জনপ্রিয়তার শীর্ষ।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 19 2025, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রয়াত ওসমান হাদি
Image Credit : Asianet News

প্রয়াত ওসমান হাদি

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গিয়েছেন বাংলাদেশের তরুণ রাজনীতিবীদ ওসমান হাদি। তিনি ছিলেন জুলাই বিপ্লবের মুখ। শেখ হাসিনা পতনের অত্যমত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। পুরোপুরি ভারত বিরোধী। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের আসন রীতিমত টলমল। উত্তাল গোটা দেশ। কিন্তু কে এই ওসমান হাদি? যাকে নিয়ে তুমুল উন্মাদনা বাংলাদেশিদের মধ্যে। আর কেনই তিনি এতটা জনপ্রিয় তাঁর স্বল্প রাজনৈতিক জীবনে? জানুন এই প্রতিবেদনে।

26
জন্মবৃত্তান্ত
Image Credit : Asianet News

জন্মবৃত্তান্ত

ওসমান হাদির জন্ম বরিশালে। তাঁর বাবা মাদ্রাসার শিক্ষক। তাঁরা ৬ ভাইবোন। ওসমান ছিলেন সর্বকনিষ্ঠ। মাদ্রাসা শিক্ষা শেষে তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন। এপর্যন্ত কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না।

Related Articles

Related image1
মমতার পাল্টা বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে? শুভেন্দুকে পাশে বসিয়ে বড় ইঙ্গিত দিলেন শমীক
Related image2
লাল ত্রিপলের আড়ালে মুরিদ বিমানঘাঁটিতে কী করেছে পাক সেনা? উপগ্রহচিত্র ঘিরে উঠছে প্রশ্ন
36
নতুন জীবন ২০২৪-এ
Image Credit : Asianet News

নতুন জীবন ২০২৪-এ

২০২৪ সাল, কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার পতনের দাবিতে সরব ছাত্র-যুব। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে আচমকাই জড়িয়ে পড়েন ওসমান হাদি। তারপর থেকেই বাংলাদেশের জুলাই বিপ্লবের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। মূলত হাসিনা বিরোধী হিসেবেই পরিচিতি পেতে শুরু করেন। তাঁর ভারত বিরোধিতা তাঁকে বাংলাদেশে রীতিমত নবির পর্যায়ে নিয়ে গিয়েছিল।

46
ইনকিলাব মঞ্চ
Image Credit : X

ইনকিলাব মঞ্চ

জুলাই বিপ্লবের সময়ই ওসমান হাদি নিজের উদ্যোগেই বাংলাদেশের ছাত্র আর যুবদের নিয়ে তৈরি করেছিলেন ইনকিলাব মঞ্চ। পরবর্তীকালে বাংলাদেশের সাধারণ মানুষও এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়। হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠন ছিল হাদির তৈরি ইনকিলাব মঞ্চ। এদের মূল দাবি ছিল স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।

56
সক্রিয় ওসমান হাদি
Image Credit : social media

সক্রিয় ওসমান হাদি

ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় হাদির সক্রিয় ভূমিকা ছিল। তিনি সেখানে উপস্থিত থেকে যাবতীয় নির্দেশ দিয়েছিলেন। তবে বাংলাদেশের পালাবদলের পরও তিনি বিরোধিতার সুর তেমন নরম করেননি। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়, রাষ্ট্রপতির পদত্যাগ-সহ একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। যদিও তাঁর বক্তব্যের ভাষা নিয়ে অনেকেই সমালোচনা করত। কিন্তু সেসব পরোয়া করেননি হাদি।

66
হাদির মৃত্যু
Image Credit : X

হাদির মৃত্যু

হাদি ছিলেন একজন শিক্ষক। স্ত্রী ও সন্তানকে রেখেই তিনি প্রয়াত হন। মাত্র ৩২ বছরের জীবনে চূড়ান্ত জনপ্রিয়তা পান তিনি। ১৯৯৩ সালে জন্ম হয়। তিনি মৃত্যুর আগে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন আওয়ামি লিগ তাঁর দিকে সর্বদা নজর রাখছে। তিনি আরও বলেছেন, দেশি বিদেশি ৩০টি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করে আর মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হত। তিনি অজ্ঞাত পরিচয় বাইক আরোহীদের গুলিতে নিহত হন। তবে তাঁর দল বাংলাদগেশের নির্বাচনে ঢাকার ৮টি আসনে লড়াই করবে।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
দুটি কাতলা মাছ বিক্রি হল ৯২ হাজার টাকায়, ওজন জানলে মাথা ঘুরে যাবে
Recommended image2
আন্দামান সাগরে ট্রলারডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশি-সহ ২৫০ নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
Recommended image3
মাছ-মাংস থেকে তেল মূল্যবৃদ্ধিতে পাকিস্তানকে টেক্কা বাংলাদেশের, সবজির আকাল ঢাকায়
Recommended image4
Bus Falls Into Padma: বাংলাদেশের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ল বাস, অনেকের মৃত্যুর আশঙ্কা
Recommended image5
Bangladesh: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ, তেলের অভাবে রাজধানীতে হাহাকার
Related Stories
Recommended image1
মমতার পাল্টা বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে? শুভেন্দুকে পাশে বসিয়ে বড় ইঙ্গিত দিলেন শমীক
Recommended image2
লাল ত্রিপলের আড়ালে মুরিদ বিমানঘাঁটিতে কী করেছে পাক সেনা? উপগ্রহচিত্র ঘিরে উঠছে প্রশ্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved