MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া বাংলাদেশ, এবার অজুহাত দেড় মাসের মধ্যে শুরু বিচারপ্রক্রিয়া

শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া বাংলাদেশ, এবার অজুহাত দেড় মাসের মধ্যে শুরু বিচারপ্রক্রিয়া

এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 02 2025, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
শেখ হাসিনার বিচার
Image Credit : Asianet News

শেখ হাসিনার বিচার

এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

210
বাংলাদেশের আইনজীবীর বার্তা
Image Credit : Getty

বাংলাদেশের আইনজীবীর বার্তা

বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ তাজুল হোসেন জানিয়েছেন দেড় মাসের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু করা হবে।

310
হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশ
Image Credit : social media

হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশ

বর্তমানে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সেই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলছে বলেও সূত্রের খবর।

410
ভারত-বাংলাদেশ চুক্তি
Image Credit : Getty

ভারত-বাংলাদেশ চুক্তি

তাজুল হোসেন ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে, তা-ও মনে করিয়ে দেন।

510
মার্চেই হাতে নথি
Image Credit : Getty

মার্চেই হাতে নথি

তাজুল বলেছেন, 'হাসিনা-সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি। যদি আনুষ্ঠানিক ভাবে ওই প্রতিবেদন পেয়ে যাই, এক-দেড় মাসের মধ্যেই বিচারপ্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। কত দিন ধরে তা চলবে, এখনই বলা সম্ভব নয়। নথির পরিমাণ, সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের দিক থেকে যত দ্রুত বিচারপ্রক্রিয়ার কাজ এগোনো যায়, সেই চেষ্টা করব। ট্রাইব্যুনালের বিচার কোনও বিরতি ছাড়াই চলবে'।

610
ইন্টারপোলের সাহায্য
Image Credit : Getty

ইন্টারপোলের সাহায্য

হাসিনার বিচার সংক্রান্ত বিষয়ে কোনও তাড়াহুড়ো করছে না বাংলাদেশ সরকার। বাংলাদেশের মানুষের আকাঙ্কাকে গুরুত্ব দিয়েই হাসিনার বিচার হবে বলেও জানিয়েছেন তাজুল। তিনি আরও বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

710
ইন্টারপোলের সাহায্য
Image Credit : Getty

ইন্টারপোলের সাহায্য

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লিগ সরকারই তা স্বাক্ষর করেছে। তিনি আরও জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আশা করছে ভারত চুক্তির শর্ত মেনেই হাসিনাকে ফিরিয়ে দেবে।

810
হাসিনার বিরুদ্ধে অভিযোগ
Image Credit : Asianet News

হাসিনার বিরুদ্ধে অভিযোগ

হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তাজুল আরও বলেন,'এটি কোনও সাধারণ খুনের ঘটনা নয়। এগুলি মানবতাবিরোধী অপরাধ। যার বিস্তৃতি ৫৬ হাজার বর্গমাইল। দুই বারের বেশি মানুষ এতে শহিদ হয়েছেন। আহতের সমখ্যা ২৫ হাজারের বেশি।' তিনি জানিয়েছেন বাংলাদেশ সরকার হাসিনা দ্রুত বিচার চায়।

910
৫ অগস্টের গণবিক্ষোভ
Image Credit : Asianet News

৫ অগস্টের গণবিক্ষোভ

গত বছর ৫ অগস্ট বাংলাদেশে গণবিক্ষোভ হয়। সেই সময়ই পদ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা।

1010
ভারতের আশ্রয়ে
Image Credit : Asianet News

ভারতের আশ্রয়ে

সেই সময়ই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গোপন আশ্রয়ে রয়েছেন। যদিও আওয়ামি লিগের একাধিক অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি অংশগ্রহণ করেন।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Bangladesh Bus Service: ১৮ মাস পর আবার চালু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস, বিএনপি ক্ষমতায় আসতেই সম্পর্কের উন্নতি?
Recommended image2
তাহলে শেখ হাসিনা এবার দেশে ফিরবেন? ICT-র নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
Recommended image3
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
Recommended image4
বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন
Recommended image5
International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved