MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • আজ শেখ হাসিনার সাজা ঘোষণা, আশান্তি রুখতে দেখামাত্রই গুলির নির্দেশ মহম্মদ ইউনুসের

আজ শেখ হাসিনার সাজা ঘোষণা, আশান্তি রুখতে দেখামাত্রই গুলির নির্দেশ মহম্মদ ইউনুসের

উত্তপ্ত বাংলাদেশ। তারই মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় আজ সাজা ঘোষণা করা হবে। রায় দেবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 

1 Min read
Author : Saborni Mitra
Published : Nov 17 2025, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজ সাজা ঘোষণা হাসিনার
Image Credit : Getty

আজ সাজা ঘোষণা হাসিনার

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় আজ সাজা ঘোষণা করা হবে। রায় দেবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তার আগে রীতিমত উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
উত্তপ্ত বাংলাদেশ
Image Credit : Getty

উত্তপ্ত বাংলাদেশ

হাসিনার সাজা ঘোষণাকে কেন্দ্র করে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ। দেশের একাধিক স্থানে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্রোহীদের বিরুদ্ধে। অ্য়াম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Related Articles

Related image1
উমরের কাশ্মীরী 'বন্ধু' গ্রেফতার, দিল্লির লালকেল্লা হামলায় বড় সাফল্য পেল NIA
Related image2
'কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানকে অপমান করেছেন', গোলাবারুদ মন্তব্যে কড়া জবাব দিলীপের
35
কড়া নিরাপত্তা বাংলাদেশে
Image Credit : Getty

কড়া নিরাপত্তা বাংলাদেশে

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে বাংলাদেশে। রবিবার সন্ধ্যে থেকেই দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে বাংলাদেশের মহম্মদ ইউনুস প্রশাসন। প্রশাসনের তরফে নির্দেশে বলা হয়েছে কোথাও কোনও মানুষ যদি কারও ওপর হামলা চালায় বা গাড়ি বা পুলিশের ওপর হামলা বা অগ্নিসংযোগ করে তাহলে দেখামাত্রই গুলি চালাতে হবে।

45
সাজা ঘোষণা
Image Credit : our own

সাজা ঘোষণা

সোমবার, আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির রায় ঘোষণা করবে। সেটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

55
শাস্তির দাবিতে মিছিল
Image Credit : Getty

শাস্তির দাবিতে মিছিল

ইতিমধ্যেই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল হয়েছে। হাসিনার ফাঁসির দাবি চেয়েছে একাধিক সংগঠন। অন্যদিকে হাসিনার দল আওয়ামি লিগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যদিও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল হয়।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Bangladesh Border: জমি হস্তান্তরে বাধা নেই, চ্যাংড়াবান্ধায় কাঁটাতারের বেড়ার কাজ শুরু
Recommended image2
বাংলাদেশি পাসপোর্টধারী ও নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নতুন নিয়ম! জানুন সমস্ত খুঁটিনাটি
Recommended image3
Suvendu Adhikari: 'বর্ডারে আসলে কেটে পুঁতে দেব', শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি এল বাংলাদেশ থেকে
Recommended image4
'দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, ১৭ কোটি মুসলমান পাশে আছে', মমতাকে কে উস্কানি দিল?
Recommended image5
'মমতাই তিস্তা চুক্তি আটকেছেন', বিজেপির বাংলা জয়ে আশা দেখছে বাংলাদেশের বিএনপি
Related Stories
Recommended image1
উমরের কাশ্মীরী 'বন্ধু' গ্রেফতার, দিল্লির লালকেল্লা হামলায় বড় সাফল্য পেল NIA
Recommended image2
'কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানকে অপমান করেছেন', গোলাবারুদ মন্তব্যে কড়া জবাব দিলীপের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved