MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, মৃত অন্তত ৩! জখম ৬৫

দেশে রাজনৈতিক ডামাডোলের মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, মৃত অন্তত ৩! জখম ৬৫

Bangladesh Earthquake Update: তীব্র ভূমিকম্পের জেরে বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সকালের ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 21 2025, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভূমিকম্পে বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা
Image Credit : ANI

ভূমিকম্পে বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা

শুক্রবার পড়শি দেশে ছুটির দিনে সাতসকালে তীব্র ভূমিকম্প কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৫.৭। তীব্র ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ভেঙে পড়েছে বহুতল। রাস্তায় ফাটল দেখা দিয়েছে। শুধু তাই নয়, ভূমিকম্পের কারণে বাংলাদেশে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৬৫ জন। চলছে জোরকদমে উদ্ধার কাজ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বাংলাদেশে ভূমিকম্পের আঁচ কলকাতায়
Image Credit : Social Media

বাংলাদেশে ভূমিকম্পের আঁচ কলকাতায়

পদ্মাপাড়ের দেশে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল কম্পনের মাত্রা অনুভূত হয় উত্তর-পূর্ব ভারতেও। ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ। তবে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ০৮ মিনিটে বাংলাদেশে একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎসস্থল ছিল নরসিংদীর দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিকে ১৩ কিলোমিটার দূরে, যা ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল কেন্দ্র থেকে ১০ কিলোমিটার গভীরে।

Related Articles

Related image1
নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি
Related image2
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
35
ভূমিকম্পে নিহত ৩ জন
Image Credit : Social Media

ভূমিকম্পে নিহত ৩ জন

এই বিষয়ে বাংলাদেশের দৈনিক 'দ্য ঢাকা ট্রিবিউন' সূত্রে খবর, ভূমিকম্পের সময় রাজধানীর বংশালে একটি বহুতল আবাসনের রেলিং ধসে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের তীব্র কম্পনের জেরেই এই বিপর্যয় ঘটে। ধসে পড়া রেলিংয়ের নিচে চাপা পড়ে প্রাণ হারান ওই তিনজন বলে জানা গিয়েছে। 

45
হাসপাতালে বাড়ছে আহতদের ভিড়
Image Credit : Social Media

হাসপাতালে বাড়ছে আহতদের ভিড়

ভূমিকম্পের পরপরই বাংলাদেশের হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়তে শুরু করে। ঢাকা স্বাস্থ্য অধিদফতর (DGHS) সূত্রে জানা গিয়েছে, ঢাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১০ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গাজীপুরের তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালেও আরও ১০ জন আহত ভর্তি হয়েছেন।

55
নরসিংদীতে আহত ৪৫
Image Credit : Social Media

নরসিংদীতে আহত ৪৫

এছাড়াও ৩ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে অবস্থিত নরসিংদী জেলা হাসপাতালে মোট ৪৫ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mecca: মক্কার মসজিদে 'অনৈতিক কাজ', সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর
Recommended image2
Durga Puja 2026: বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব, ৩৪টি দুর্গাপুুজো মণ্ডপে হামলা, ভাঙচুর
Recommended image3
'সন্ত্রাসবাদী'! মহম্মদ ইউনূসকে ঘিরে নিউ ইয়র্ক বিমান বন্দরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশীদের
Recommended image4
Bangladesh Arrests: বাংলাদেশে বিরোধীদের গ্রেফতার-জুলুম, উদ্বেগ জানাল হিউম্যান রাইটস ওয়াচ
Recommended image5
‘আমাদের হাতে বিশেষ কোনও বিকল্প ছিল না’ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে মুখ খুললেন দীনেশ
Related Stories
Recommended image1
নিজে নয়, ফাঁসি কাঠে ইউনূসকেই ঝোলাবেন শেখ হাসিনা! মৃত্যুদণ্ডের সাজা নিয়ে পাল্টা হুঁশিয়ারি
Recommended image2
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved