MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • অশান্ত বাংলাদেশকে শান্ত করতে রাষ্ট্রসংঘের ৫টি কড়া দাওয়াই, নিন্দা শেখ হাসিনার আমলের হত্যাকাণ্ডের

অশান্ত বাংলাদেশকে শান্ত করতে রাষ্ট্রসংঘের ৫টি কড়া দাওয়াই, নিন্দা শেখ হাসিনার আমলের হত্যাকাণ্ডের

গত বছর জুলাই মাস থেকে অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 13 2025, 04:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জুলাই মাস থেকে অশান্ত বাংলাদেশ
Image Credit : Getty

জুলাই মাস থেকে অশান্ত বাংলাদেশ

গত বছর জুলাই মাস থেকে অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
হাসিনার পদত্যাগ
Image Credit : Getty

হাসিনার পদত্যাগ

আন্দোলনের জেরে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু সেই ঘটনার ৬ মাস পরেও বাংলাদেশে শান্তি ফেরেনি।

310
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ
Image Credit : Getty

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। শান্তি ও রাজনৈতিক স্বচ্ছতা দ্রুত ফেরান জরুরি বলেও জানিয়েছে রাষ্ট্রসংঘ।

410
রাষ্ট্রসংঘের সুপরিশ
Image Credit : Getty

রাষ্ট্রসংঘের সুপরিশ

রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফে বাংলাদেশের শান্তি ও রাজনৈতিক স্বচ্ছ্বতা ফেরাতে ৫ দফা সুপারিশ করা হয়েছে। সেগুলি হল

510
প্রথম দফা
Image Credit : Getty

প্রথম দফা

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতিত-সহ অপরাধের তদন্ত ও বিচারের জন্য কার্যকর, স্বচ্ছ, নিরপেক্ষ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করার সুপারিশ করেছে রাষ্ট্রসংঘ। এই ধরনের অপরাধ যাদের নির্দেশে করা হয়েছে বর্তমানে আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে।

610
দ্বিতীয় দফা
Image Credit : Getty

দ্বিতীয় দফা

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পুলিশের নিয়মকানুন সংশোধনের সুপারি করেছে রাষ্ট্রসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে সংশোধন আনতে হবে। সংশোধিত নিয়মকানুন অনুযায়ী গুরুতর আহত , মৃত্যুর ঝুঁকি রয়েছে এমন পরিস্থিতি মোকাবিলা ছাড়া পুলিশ গুলি চালাতে পারবে না। পুলিশ হেফাজতে মৃত্যুর কড়া শাস্তি ও মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ব়়্যাব বাহিনী ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

710
তৃতীয় দফা
Image Credit : Getty

তৃতীয় দফা

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে বিতর্কিত ফৌজদারি আইনগুলি রদ অথবা সংশোধন করে এইসব আইনে গ্রেফতার, তদন্ত ও বিচার স্থগিতের সুপারিশ করেছে রাষ্ট্রসংঘ।

810
চতুর্থ দফা
Image Credit : Getty

চতুর্থ দফা

নাগরিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে রাষ্ট্রসংঘের তরফে।

910
পঞ্চম দফা
Image Credit : Getty

পঞ্চম দফা

আর্থিক সুশাসনের পরামর্শ দিয়েছে রাষ্ট্রসংঘ। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ-সহ দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

1010
রাষ্ট্রসংঘের আরও বার্তা
Image Credit : Getty

রাষ্ট্রসংঘের আরও বার্তা

রাষ্ট্রসংঘ একই সঙ্গে হাসিনার জমানায় পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার অপরাধের তীব্র নিন্দা করেছে।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: 'বর্ডারে আসলে কেটে পুঁতে দেব', শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি এল বাংলাদেশ থেকে
Recommended image2
'দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, ১৭ কোটি মুসলমান পাশে আছে', মমতাকে কে উস্কানি দিল?
Recommended image3
'মমতাই তিস্তা চুক্তি আটকেছেন', বিজেপির বাংলা জয়ে আশা দেখছে বাংলাদেশের বিএনপি
Recommended image4
Akhtar Hossain: 'শরণার্থীর ঢল নামানোর চক্রান্ত,' বিজেপি-র জয়ের আভাস পেয়েই দাবি বাংলাদেশের এমপি-র
Recommended image5
দুটি কাতলা মাছ বিক্রি হল ৯২ হাজার টাকায়, ওজন জানলে মাথা ঘুরে যাবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved