MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • Pakistan News
  • সরকারি উপহার নিয়ে দুর্নীতির অভিযোগ! আরও বিপাকে ইমরান খান-বুশরা বিবি, বাড়ল জেল হেফাজতের মেয়াদ

সরকারি উপহার নিয়ে দুর্নীতির অভিযোগ! আরও বিপাকে ইমরান খান-বুশরা বিবি, বাড়ল জেল হেফাজতের মেয়াদ

Imran Khan News: জেলবন্দি হয়েও শান্তি নেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। এবার তাদের উপরে আরও মামলা চাপাল শাহবাজ সরকার। নতুন করে কোন মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 21 2025, 07:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের বিপাকে ইমরান খান
Image Credit : Asianet News

ফের বিপাকে ইমরান খান

একাধিক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সাল থেকে জেলবন্দি পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এবার তাদের বিরুদ্ধে নতুন করে মামলা চাপালো শাহবাজ সরকার। সূত্রের খবর, ফের আরও একটি দুর্নীতির অভিযোগ তুলে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলো পাকিস্তানের আদালত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী অভিযোগ উঠেছে?
Image Credit : X

কী অভিযোগ উঠেছে?

সূত্রের খবর, বর্তমানে একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান। জেলে রয়েছে তার স্ত্রী বুশরা বিবিও। এবার শাহবাজ সরকারের তরফে তার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা  করা হয়েছে। যেটি হলো- সৌদি আরবের তরফ থেকে পাওয়া সরকারি উপহারে দুর্নীতি করেছেন ইমরান ও তাঁর স্ত্রী।

Related Articles

Related image1
কুয়াশা থাকলেও রাজ্যজুড়ে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা, বড়দিনের আগে কতটা নামবে পারদ?
Related image2
বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?
35
কত বছরের কারাদণ্ড ইমরান খানের?
Image Credit : X@Kaptaan_squad

কত বছরের কারাদণ্ড ইমরান খানের?

জানা গিয়েছে, ২০২১ সালের এই মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ৪০৯ ধারা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তার ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। ওই একই মামলায় আরও অন্যান্য অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত সাত বছর মোট ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাক সরকার। 

45
মোটা টাকা জরিমানা
Image Credit : Asianet News

মোটা টাকা জরিমানা

সূত্রের খবর, এছাড়াও দুজনের বিরুদ্ধে ১ কোটি করে মোট ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এখানেই শেষ নয়, ইমরান ও তাঁর স্ত্রীর পাশাপাশি আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁর বোনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। জানা যাচ্ছে, ইমরানের বোন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধেও সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা দায়ের করেছে শাহবাজ সরকার।

55
কোন অভিযোগে জেলবন্দি ইমরান
Image Credit : Getty

কোন অভিযোগে জেলবন্দি ইমরান

জানা গিয়েছে, মোট ১৯০ মিলিয়ন ইউরো দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে জেলবন্দি ইমরান খান। এই মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের জেল হয়েছে। তার মধ্যে ফের তার উপর বাড়ল বন্দিদশার মেয়াদ। এবার নতুন আরেকটি মামলায় আরও ১৭ বছরের সাজা ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার।

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Imran Khan: 'লজ্জাজনক ঘটনা', পিসি ও দাদার গ্রেফতারির বিরুদ্ধে সরব ইমরানের ছেলে
Recommended image2
Pakistan Fuel Crisis: পশ্চিম এশিয়ার সংঘাতে পাকিস্তানে চরম জ্বালানি সংকট, এক পদের বেশি রান্না না করার নির্দেশ সরকারের
Recommended image3
Pakistan Lockdown: জ্বালানি সংকটে পাকিস্তানে কি ফিরছে লকডাউন? জানুন আসল কারণ
Recommended image4
Masood Azhar: মাথার দাম ৭০ লক্ষ! পাকিস্তানের ঘোষণাকে 'গিমিক' বলে উড়িয়ে দিল ভারত
Recommended image5
Pakistan Hindu Marriage: পাকিস্তানে ফের জোর করে হিন্দু নাবালিকাকে বিয়ে, ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ
Related Stories
Recommended image1
কুয়াশা থাকলেও রাজ্যজুড়ে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা, বড়দিনের আগে কতটা নামবে পারদ?
Recommended image2
বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved