MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Pakistan News
  • পাকিস্তানের নিজ ঘরে আত্মঘাতী হামলার জন্যও নাকি দায়ি ভারত! ইসলামাবাদকাণ্ডে দিল্লিকে দোষারোপ শাহবাজের

পাকিস্তানের নিজ ঘরে আত্মঘাতী হামলার জন্যও নাকি দায়ি ভারত! ইসলামাবাদকাণ্ডে দিল্লিকে দোষারোপ শাহবাজের

Shehbaz Sharif On India: নিজের ঘরে হামলা হলেও তার দায় ভারতের! পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবার দুপুরে সেখানকার একটি আদালতে আত্মঘাতী হামলার ঘটনার এবার ভারত সরকারের কাঁধে দোষ চাপালেন শাহবাজ শরিফ। কী বলছে পাক সরকার? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 12 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইসলামাবাদে হামলা নিয়ে বিস্ফোরক শরিফ
Image Credit : stockPhoto

ইসলামাবাদে হামলা নিয়ে বিস্ফোরক শরিফ

মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শহরের একটি আদালতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় প্রাণ হারান অন্তত ১২ জন। আর এই গোটা দুর্ঘটনা নিয়ে সব দোষ ভারতের ঘাড়ে চাপালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশাপাশি, আফগানিস্তান সীমান্তের কাছে ওয়ানার একটি ক্যাডেট কলেজে সোমবারের হামলায়ও নয়া দিল্লির ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

25
জোড়া হামলার পিছনে ভারতের মদত রয়েছে
Image Credit : Getty

জোড়া হামলার পিছনে ভারতের মদত রয়েছে

পাকিস্তানে জোড়া হামলার পিছনে মদত রয়েছে ভারত সরকারের। মঙ্গলবার পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য এবং এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন যে, ‘’এই আক্রমণগুলি পাকিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারতের রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় চালিত সন্ত্রাসবাদেরই ধারাবাহিকতা। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে পাকিস্তানকে টার্গেট করা হচ্ছে।'' 

Related Articles

Related image1
'তদন্তকারী সংস্থাগুলির আসল রূপ এবার দেখবে অপরাধীরা', দিল্লি বিস্ফোরণকাণ্ডে কড়া বার্তা শাহের
Related image2
দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণ, যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ তিরুবনন্তপুরম বিমানবন্দরের
35
 সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান
Image Credit : ANI

সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান

 দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হলো পাকিস্তান। দীর্ঘদিন ধরেই সন্ত্রাস রফতানিকারক দেশ হিসেবে পরিচিত। দেশটি নিজেই সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়, আর যখন সেই সন্ত্রাস তারই বিরুদ্ধে ‘ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব’-এর মতো ফিরে আসে, তখন দায় চাপিয়ে দেয় ভারতের ওপর। মঙ্গলবার নিজেদের দেশে হামলার ঘটনায় একইভাবে ভারতের ওপর দায় চাপিয়েছে পাক সরকার। গোটা ঘটনার পিছনে নাকি ভারতের হাত রয়েছে। পাক সংবাদ মাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী।

45
তালিবান হামলা নিয়েও ভারতের ঘাড়ে দোষ
Image Credit : social media

তালিবান হামলা নিয়েও ভারতের ঘাড়ে দোষ

পাকিস্তান সরকার ধারাবাহিকভাবে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর হামলাগুলিকে কাবুলের তালিবান শাসনের সঙ্গে যুক্ত করছে এবং সেই সরকারকে “ভারতের পুতুল” বলে অভিযুক্ত করছে। এমনকি হাস্যকরভাবে টিটিপির নাম দিয়েছে ‘ফিতনা আল হিন্দুস্তান’, যাতে সংগঠনটিকে ভারতের সঙ্গে যুক্ত করা যায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি কাবুলের শাসকদের বোমা হামলার জন্য দায়ী করেছেন। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার “যুদ্ধ” আর সীমান্ত এলাকা—দুরান্ড লাইন—পর্যন্ত সীমাবদ্ধ নেই। ভারতের মদতেই তা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

55
শাহবাজের দাবির পাল্টা প্রতিক্রিয়া ভারতের
Image Credit : Social Media

শাহবাজের দাবির পাল্টা প্রতিক্রিয়া ভারতের

ভারতের বিরুদ্ধে মিথ্যা বর্ণনা তৈরি করে জনমত ঘোরানোর পুরনো কৌশল আবারও অবলম্বন করেছে পাকিস্তান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের ভিতরে চলা সেনা-প্রভাবিত সাংবিধানিক সংকট ও ক্ষমতা দখলের নাটক থেকে জনগণের দৃষ্টি সরাতেই ইসলামাবাদ এ ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। 

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আত্মঘাতী হামলাকারী ২ তরুণীর ছবি
Recommended image2
Shehbaz Sharif: 'ভিক্ষা করতে যাই, লজ্জায় মাথা নত হয়', খুলে-আম স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
Recommended image3
পরিচারিকাকে যৌন হেনস্থা, কাঠগড়ায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল কাদিরের ছেলে
Recommended image4
বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলার অভিযোগ, পাকিস্তানে নিহত অন্তত ৭ জন, জখম ২৫
Recommended image5
'ইচ্ছা করেই ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য স্থগিত রেখেছে আফগানিস্তান', কাবুলকে তোপ পাক প্রধানমন্ত্রীর
Related Stories
Recommended image1
'তদন্তকারী সংস্থাগুলির আসল রূপ এবার দেখবে অপরাধীরা', দিল্লি বিস্ফোরণকাণ্ডে কড়া বার্তা শাহের
Recommended image2
দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণ, যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ তিরুবনন্তপুরম বিমানবন্দরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved