MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • মার্কিন নিষেধাজ্ঞায় ফাঁপড়ে সাত দেশের নাগরিকরা, আমেরিকায় প্রবেশের দরজা বন্ধ হচ্ছে পুরোপুরি

মার্কিন নিষেধাজ্ঞায় ফাঁপড়ে সাত দেশের নাগরিকরা, আমেরিকায় প্রবেশের দরজা বন্ধ হচ্ছে পুরোপুরি

Donald Trump On USA Travel: আমেরিকায় ভ্রমণে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। অন্তত ১৫টি দেশের পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে আমেরিকার দরজা। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 17 2025, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আমেরিকায় প্রবেশে ট্রাম্পের নয়া নিয়ম
Image Credit : Getty

আমেরিকায় প্রবেশে ট্রাম্পের নয়া নিয়ম

ফের বিদেশি পর্যটকদের জন্য আমেরিকা ভ্রমণের উপর পড়তে চলেছে কোপ। তার কারণ, এবার আর আংশিক নয়, পুরোপুরিভাবে বেশকিছু দেশের উপর আমেরিকায় প্রবেশে  নিষেধাজ্ঞা জারি করতে  চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত নির্দেশিকায় মঙ্গলবারই সই করেছেন তিনি। খবর হোয়াইট হাউস সূত্রে। জানা গিয়েছে, ট্রাম্পের নতুন এই ঘোষণা অনুযায়ী আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না বেশকিছু দেশের বাসিন্দারা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোন কোন দেশের ওপর চাপল নিষেধাজ্ঞা
Image Credit : Asianet News

কোন কোন দেশের ওপর চাপল নিষেধাজ্ঞা

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যে সমস্ত দেশের নাগরিকরা চাইলেও আর আমেরিকায় ঢুকতে পারবেন না  সেগুলি হলো- বুরকিনা ফাসো, নাইজার, মালি, দক্ষিণ সুদান এবং সিরিয়ার বাসিন্দারা। এ ছাড়া, লাওস এবং সিয়েরা লিওন। এই দেশগুলির নারগিকদের আমেরিকা প্রবেশের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প সরকার। তবে কিছু ক্ষেত্রে এই বিধি নিষেধে ছাড়ও রয়েছে। ক্রীড়াবিদ, কূটনৈতিক  এবং নির্দিষ্ট ভিসাপ্রাপকদের জন্য এই নিয়মে শিথিল করা হয়েছে। 

Related Articles

Related image1
যাত্রা দেখে বাড়ি ফেরার পথে আদিবাসী নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ, বীরভূমে গ্রেফতার ৬
Related image2
SIR-এ কতটা প্রভাব পড়বে বীরভূম জেলায়? স্পষ্ট জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
35
১৯ দেশের উপর নিষেধাজ্ঞা
Image Credit : Getty

১৯ দেশের উপর নিষেধাজ্ঞা

সূত্রের খবর, নতুন ঘোষণার ফলে আমেরিকায় ঢোকা পুরোপুরি বন্ধ হল ১৯টি দেশের জন্য। গত জুনে ১২টি দেশের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই দেশগুলি হল আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

45
আংশিক নিষেধাজ্ঞা কোন কোন দেশে?
Image Credit : Getty

আংশিক নিষেধাজ্ঞা কোন কোন দেশে?

এখানেই শেষ নয়। আংশিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে আরও বেশকিছু দেশের ওপর। সেগুলি হলো-বুরুন্ডি, কিউবা, টোগো, তুর্কমেনিস্তান এবং‌ ভেনেজুয়েলার নাগরিকদের উপর। যদিও তুর্কমেনিস্তানের নাগরিকদের উপর আমেরিকা ভ্রমণের নিষেধাজ্ঞা উপর ছাড় প্রত্যাহার করা হয়েছে। 

55
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
Image Credit : Getty

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর আমেরিকার উন্নতির জন্য বেশকিছু নিয়মে পরিবর্তন আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে যেমন রয়েছে এইচ১বি ভিসার নিয়মে কড়াকড়ি তেমনই আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে মানদণ্ড স্থির করা হয়েছে। যাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, তাদের অনেকেই সেই মানদণ্ড মানতে ব্যর্থ। ফলে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে চাপছে নিষেধাজ্ঞা। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
১৯৯৮ সালের CIA নথি: ৯/১১-এর আগেই ভারতে হামলার ছক কষেছিল ওসামা বিন লাদেন!
Recommended image2
US Midterm Election: জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫০০০ ডলার! ট্রাম্পের বিরাট ঘোষণা
Recommended image3
Emissions Reduction: একজনের ভুলে শেখে বাকিরা, দূষণ কমাতে আমেরিকার নতুন দাওয়াই
Recommended image4
9/11 Heroes: ৯/১১-এর বীরদের বিশেষ সম্মান ট্রাম্পের, হোয়াইট হাউস থেকে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Related Stories
Recommended image1
যাত্রা দেখে বাড়ি ফেরার পথে আদিবাসী নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ, বীরভূমে গ্রেফতার ৬
Recommended image2
SIR-এ কতটা প্রভাব পড়বে বীরভূম জেলায়? স্পষ্ট জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved