MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মেসিকে নিয়ে যুবভারতীকাণ্ডে আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, ইডি-সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

মেসিকে নিয়ে যুবভারতীকাণ্ডে আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, ইডি-সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

ED CBI Investigation On Messi Chaos: কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শনে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় এবার সিবিআই-ইডি তদন্তের দাবি জানিয়ে আদালতে দায়ের হলো মামলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 15 2025, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মেসি কনসার্টে বিশৃঙ্খলা
Image Credit : ANI

মেসি কনসার্টে বিশৃঙ্খলা

শনিবার যুবভারতীতে মেসি কনসার্টে বিশৃঙ্খলার ঘটনায় সিবিআই ও ইডি তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল আরও একটি জনস্বার্থ মামলা। আদালতের নজরদারিতে আদালত গঠিত তদন্ত কমিটিকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী ফিরদৌস শামিম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত অব্যবস্থা
Image Credit : ANI

যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত অব্যবস্থা

যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্পূর্ণ মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে আয়োজক ও উদ্যোক্তাদের, এই দাবিও জানানো হয়েছে আদালতে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

Related Articles

Related image1
মেসির কনসার্ট ঘিরে যুবভারতীতে ফ্যানেদের তাণ্ডবলীলা! কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা
Related image2
স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর পর্দাফাঁস, বারাসাতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৫
36
কলকাতা হাইকোর্টে জোড়া মামলা
Image Credit : Getty

কলকাতা হাইকোর্টে জোড়া মামলা

অন্যদিকে, গত শনিবার যুবভারতীতে ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির কনসার্টকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় এবার জোড়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। ঘটনায় দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে আরও একটি মামলা। দু'টি মামলা দায়েরেরই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত মামলাটির।

46
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা
Image Credit : ANI

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা

সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার ১৩ ডিসেম্বর মেসি কনসার্টের ঘটনা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য্য মামলা দায়েরের আবেদন করেন। ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি সুজয় পাল মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এখন দেখার কোন পথে গড়ায় এই মেসিকাণ্ডের জল।

56
সিট গঠন করে তদন্তের দাবি
Image Credit : ANI

সিট গঠন করে তদন্তের দাবি

সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার একটি সিট্ গঠন করেছে। সিটের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়কে। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী।

66
সিট গঠনকে চ্যালেঞ্জ
Image Credit : ANI

সিট গঠনকে চ্যালেঞ্জ

এদিকে সেই সিট গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েদের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image2
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Recommended image3
Jadavpur University: সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ, স্থির হল তদন্ত কমিটির নতুন চেয়ারম্যানের নাম
Recommended image4
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান', শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী
Recommended image5
Ajker Bangla News live: Snooker - ২ শিশুকে যৌন নির্যাতন, দোষী সাব্যস্ত স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন
Related Stories
Recommended image1
মেসির কনসার্ট ঘিরে যুবভারতীতে ফ্যানেদের তাণ্ডবলীলা! কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা
Recommended image2
স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর পর্দাফাঁস, বারাসাতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৫
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved