MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • পৃথিবীতে ফিরছেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, জানেন প্রতি মাসে তাঁর বেতন কত?

পৃথিবীতে ফিরছেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, জানেন প্রতি মাসে তাঁর বেতন কত?

NASA astronauts Sunita Williams Salary : রেডিয়েশন, শারীরিক সমস্যা, মানসিক চাপ, মহাকাশচারীদের জীবন নানা চ্যালেঞ্জে ভরা। জীবন বাজি রেখে মহাকাশ জীবনে সুনিতা উইলিয়ামস কত বেতন পান, তা এই প্রতিবেদনে দেখুন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 18 2025, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

NASA astronauts Sunita Williams Salary : অপ্রত্যাশিতভাবে দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে, সহযাত্রী বাচ উইলমোরের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরতে প্রস্তুত হচ্ছেন। প্রাক্তন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা এবং অভিজ্ঞ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশ অনুসন্ধানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আগামী ১৯শে মার্চ সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার কথা। ফেরার পথে তাদের সঙ্গে ক্রু-৯ মিশনের অন্য সদস্যরা, নাসার নিক হ্যাগ এবং রোসকসমসের আলেকজান্ডার কোর্বানভও ড্রাগন মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন।

Related Articles

Related image1
Sunita Williams Return Date: সুনীতা উইলিয়ামস কবে পা রাখবেন পৃথিবীতে? অবশেষে তারিখ জানাল নাসা
Related image2
Sunita Williams Return Updates: সুনীতা উইলিয়ামসের জায়গায় কারা থেকে যাচ্ছেন আইএসএস-এ? চিনুন এই ৪ নভোচারীকে
310

২০২৪ সালের ৫ জুন থেকে সুনিতা উইলিয়ামস ও বাচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রয়েছেন। দু'জনের ভ্রমণ করা বোয়িং মহাকাশ যানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় স্টেশনে থাকার সময়কাল ৯ মাসের বেশি বেড়ে যায়। 

410

সুনিতা ও বাচকে ফিরিয়ে আনার জন্য নাসা স্পেস এক্সের সঙ্গে মিলিতভাবে যে ক্রু ড্রাগন ক্যাপসুল আইএসএস-এ পাঠিয়েছে সেটি এসে গেছে।

510

এত ভালো কেরিয়ার থাকার কারণে, সুনিতা উইলিয়ামস সম্পর্কে অনেকেরই একটি বিষয়ে আগ্রহ থাকে। সুনিতা উইলিয়ামস কত বেতন পান সেটাই দেখার বিষয়। আমেরিকান সরকারের বেতন স্কেল অনুযায়ী, নাসা মহাকাশচারীদের অভিজ্ঞতা ও পদমর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হয়।

610

সুনিতা উইলিয়ামসের অভিজ্ঞতা এবং পদ বিবেচনা করে, তার বেতন GS 14 বা GS 15 গ্রেড অনুযায়ী হবে বলে অনুমান করা যায়। 

710

অনেক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে তার বার্ষিক বেতন প্রায় ১৫২২৫৮ ডলার (অর্থাৎ ১.২৬ কোটি টাকা)। বেতন ছাড়াও, নাসার মহাকাশচারীরা বিস্তৃত স্বাস্থ্য বীমা, উন্নত মিশন প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য সহায়তা, ভ্রমণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা পান।

810
Image Credit : X-@SpaceX

ফেডারেল মার্শাল স্বামী মাইকেল জে. উইলিয়ামসের সঙ্গে টেক্সাসের হিউস্টনে বসবাসকারী সুনিতা উইলিয়ামসের সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ মিলিয়ন ডলার, এমনটাই জানিয়েছে মার্ক ডট কম। মহাকাশে দীর্ঘ সময় কাটানো, মহাকাশ গবেষণায় সুনিতার নিষ্ঠার পরিচয় দেয়।

910
Image Credit : NASA

নাসার অধীনে কর্মরত মহাকাশচারীদের সাধারণত GS 12 থেকে GS 15 গ্রেডের ভিত্তিতে বেতন দেওয়া হয়। জিএস 12 গ্রেডের মহাকাশচারীদের মূল বেতন প্রায় ৬৬১৬৭ ডলার। যা প্রায় ৫৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

1010
Image Credit : instagram

অভিজ্ঞ মহাকাশচারীরা GS 13 বা GS 14 বিভাগে অন্তর্ভুক্ত হন। তাদের বেতন প্রায় ৯০ হাজার ডলার থেকে ১ লক্ষ ৪০ হাজার ডলার পর্যন্ত হতে পারে, অর্থাৎ ভারতীয় টাকায় তা বছরে প্রায় ৭৫ লক্ষ থেকে ১.১ কোটি টাকা।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
১৯৯৮ সালের CIA নথি: ৯/১১-এর আগেই ভারতে হামলার ছক কষেছিল ওসামা বিন লাদেন!
Recommended image2
US Midterm Election: জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫০০০ ডলার! ট্রাম্পের বিরাট ঘোষণা
Recommended image3
Emissions Reduction: একজনের ভুলে শেখে বাকিরা, দূষণ কমাতে আমেরিকার নতুন দাওয়াই
Recommended image4
9/11 Heroes: ৯/১১-এর বীরদের বিশেষ সম্মান ট্রাম্পের, হোয়াইট হাউস থেকে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Related Stories
Recommended image1
Sunita Williams Return Date: সুনীতা উইলিয়ামস কবে পা রাখবেন পৃথিবীতে? অবশেষে তারিখ জানাল নাসা
Recommended image2
Sunita Williams Return Updates: সুনীতা উইলিয়ামসের জায়গায় কারা থেকে যাচ্ছেন আইএসএস-এ? চিনুন এই ৪ নভোচারীকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved