MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • শুল্ক সঙ্ঘাতের পরও মোদীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে মার্কিন প্রেসিডেন্টের! বাণিজ্য চুক্তি নিয়ে বড় ইঙ্গিত ট্রাম্পের সেক্রেটারির

শুল্ক সঙ্ঘাতের পরও মোদীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে মার্কিন প্রেসিডেন্টের! বাণিজ্য চুক্তি নিয়ে বড় ইঙ্গিত ট্রাম্পের সেক্রেটারির

India USA Trade Relation: শুল্ক সঙ্ঘাতে ভারত-মার্কিন বাণিজ্য প্রভাব। তবে এই সম্পর্কের বরফ খুব শীঘ্রই গলবে বলে মনে করছেন  ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট স্কট। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 28 2025, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শুল্ক সঙ্ঘাতে উত্তপ্ত ভারত মার্কিন সম্পর্ক
Image Credit : our own

শুল্ক সঙ্ঘাতে উত্তপ্ত ভারত-মার্কিন সম্পর্ক

২৭ অগাস্ট বুধবার থেকে  ভারতীয় পণ্যের ওপর বসেছে ৫০ শতাংশ হারে মার্কিন শুল্ক। এই আবহে আমেরিকার উপর ভারত যে কিছুটা হলেও তিতিবিরক্ত তা হাবভাবে বুঝিয়ে দিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের রসায়ন নিয়ে বড় কথা  বলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট স্কট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত আমেরিকার বর্তমান সম্পর্ক জটিল বলে উল্লেখ করেও দ্রুত তা ঠিকঠাক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছেন ট্রাম্পের সেক্রেটারি?
Image Credit : Getty

কী বলছেন ট্রাম্পের সেক্রেটারি?

এই বিষয়ে বেসেন্ট স্কট বলেন, ‘’আমি মনে করি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা হল বিশ্বের বৃহত্তম অর্থনীতি। দিনশেষে দুই দেশের সম্পর্ক ঠিক হয়ে যাবে।'' আমরা এক হয়ে যাব বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জানা গিয়েছে, যেখানে চীন সহ  বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে সেখানে ভারত এখনও পর্যন্ত বাণিজ্য চুক্তি করেনি বলে জানিয়েছেন ট্রাম্পের সেক্রেটারি  বেসেন্ট। 

Related Articles

Related image1
উৎসবের মরশুমে যাত্রী পরিষেবায় নজর রেলের, এই রুটে চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন
Related image2
তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
35
কোন পথে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি
Image Credit : our own

কোন পথে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি

এই বিষয়ে স্কট বেসেন্ট আরও বলেন, ‘’স্বাধীনতা দিবসের আগেই ভারত শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করেছিল। আমি ভেবেছিলাম হয়ত মে বা জুন মাসের মধ্যে চুক্তি হয়ে যাবে। ভারতের সঙ্গে  চুক্তি আগেই হবে সেইভাবেই আলোচনা চলছিল। রাশিয়া থেকে তেল কেনা  নিয়েও আলোচনা হয়েছিল।''

45
সুসম্পর্ক বজায় রয়েছে ট্রাম্প-মোদীর
Image Credit : our own

সুসম্পর্ক বজায় রয়েছে ট্রাম্প-মোদীর

এদিকে শুল্ক সঙ্ঘাতের পরও সুসম্পর্ক বজায় রয়েছে ভারত-আমেরিকার মধ্যে। এমনটাই দাবি করেছেন স্কট। তিনি বলেন, ‘’এটা জটিল সম্পর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। তবে এটা শুধু রাশিয়ার তেলের বিষয় নয়। ভারত অনেক বেশি শুল্ক নেয়। আমাদের বিরাট বাণিজ্যিক ঘাটতি রয়েছে।'' 

55
এবার কোন পথে ভারতের সঙ্গে বাণিজ্য?
Image Credit : our own

এবার কোন পথে ভারতের সঙ্গে বাণিজ্য?

জানা  গিয়েছে, ভারতের ওপর ৫০  শতাংশ হারে শুল্ক চাপানোয় এবার ভারত টাকায় বাণিজ্য করবে নাকি ব্রিকস দেশগুলির মতো বাণিজ্য করা হবে সেই বিষয়ে প্রশ্ন  করা হলে তিনি অবশ্য এই প্রশ্নের জবাব এড়িয়ে পাল্টা বলেন, ‘’অনেক বিষয় নিয়ে আমি চিন্তা করি। তবে রুপি রিজার্ভে কারেন্সি হয়ে যাওয়ার চিন্তা নেই।''

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Conflict: 'আজ রাতেই ইরানে ভয়ঙ্কর হামলা!' ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব, টার্গেট খনিজ তেল
Recommended image2
‘সিদ্ধান্ত শুধুই আমার, ওঁর কিছু করার নেই!’ ইরান ইস্যুতে নেতানিয়াহুর ওপর ছড়ি ঘোরাচ্ছেন ট্রাম্প?
Recommended image3
Israel Spying: ট্রাম্পের কোন তিন ঘনিষ্ঠের ওপর নজর ইজরায়েলের? পেন্টাগনের রিপোর্টে তোলপাড়
Recommended image4
Iran war: সংঘর্ষ তো ‘প্র্যাকটিস’! ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের বড় বোমা
Recommended image5
Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন রাষ্ট্রদূত সার্জিও গর
Related Stories
Recommended image1
উৎসবের মরশুমে যাত্রী পরিষেবায় নজর রেলের, এই রুটে চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন
Recommended image2
তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved