MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • চলতি মাসেই ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক বসবেন শাহবাজ, সঙ্গী মুনিরও

চলতি মাসেই ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক বসবেন শাহবাজ, সঙ্গী মুনিরও

Shehbaz Sharif To Meet Trump: চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সঙ্গে থাকতে পারেন পাক সেনা প্রধান অসীম মুনিরও। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটে গ্য়ালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 17 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্প শাহবাজ সাক্ষাত
Image Credit : X-@CMShehbaz

ট্রাম্প-শাহবাজ সাক্ষাত

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনা প্রধান অসীম মুনির দেখা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এমনকি দুই রাষ্ট্রনেতা একান্তে বৈঠক করতে পারেন বলে সূত্র মারফত খবরে জানা গিয়েছে। তবে সেই বৈঠকে শরিফের সঙ্গে থাকতে পারেন পাক সেনা প্রধান অসীম মুনিরও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কবে করবেন সাক্ষাত?
Image Credit : Social Media

কবে করবেন সাক্ষাত?

এই বিষয়ে বিভিন্ন পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, চলতি মাসে আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন চলাকালীন আমেরিকা যেতে পারেন শাহবাজ শরিফ। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা করে বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে শাহবাজের। 

Related Articles

Related image1
নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বৃহস্পতিবারই নমোকে ফোন করতে পারেন সুশীলা
Related image2
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল
35
কী বিষয় নিয়ে আলোচনা করবেন শাহবাজ?
Image Credit : Social Media

কী বিষয় নিয়ে আলোচনা করবেন শাহবাজ?

এই বিষয়ে সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, ইসলামাবাদের বর্তমান পরিস্থিতি, ইরান-ইজরায়ের সঙ্ঘাত এমনকি পাকিস্তানের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে পারে আমেরিকা এই সব বিষয়ে কথা বলতে পারেন শাহবাজ। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরের পর ভারত-পাক দ্বন্ধ এনং ভারতের সঙ্গে রাজনৈতিক চাপানউতোর নিয়েও আলোচনা হতে পারে ট্রাম্পের সঙ্গে। এমনটাই মনে করছে আন্তর্জাতিক ওয়াকিবহাল মহল। 

45
বৈঠকে থাকবেন মুনিরও
Image Credit : Social Medi

বৈঠকে থাকবেন মুনিরও

জানা গিয়েছে, ভারতের অপারেশন সিঁদুরের পর পাক সেনা প্রধান অসীম মুনিরকে শাহবাজ প্রশাসন ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছেন। তারপর থেকেই শাহবাজের সঙ্গে একাধিক বৈঠকে দেখা গিয়েছে তাঁকে। ফলে মনে করা হচ্ছে এবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে থাকতে পারেন অসীম মুনির। 

55
কী বলছেন ট্রাম্প?
Image Credit : Social Media

কী বলছেন ট্রাম্প?

যদিও সত্যিই ট্রাম্পের সঙ্গে চলতি মাসেই পাক প্রধানমন্ত্রীর বৈঠক হচ্ছে কিনা  সেই বিষয়ে হোয়াইট হাউসের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এমনকি পাকিস্তানে নিযুক্ত আমেরিকার দূতাবাসসের কাছে এই সংক্রান্ত কোনও খবর নেই বলেই জানানো হয়েছে। তবে আদেও ট্রাম্পের সঙ্গে বৈঠকে শাহবাজ-মুনিররা বসেন কীনা এখন সেটাই দেখার। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
অপারেশন সিঁদুর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Donald Trump: জিডিপি নিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, সুদের হার নিয়ে মার্কিন রিজার্ভ ব্যাঙ্ককে তোপ
Recommended image2
ইরানের হাতে কোনও পরমাণু অস্ত্র নয় ! ত্রিপাক্ষিক আলোচনায় ট্রাম্পের আবেদন রাশিয়া-চিনের কাছে
Recommended image3
US Politics: আমেরিকায় বিমান বিভ্রাটের জন্য দায়ী বাইডেন, কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের জোরালো দাবি ট্রাম্পের
Recommended image4
America Flight Delay: মার্কিন মুলুকে চারঘন্টারও বেশি সময় ব্যাহত বিমান পরিষেবা, ফের জঙ্গি হামলার ছক!
Recommended image5
US Elections: হারের ধাক্কা! ২০২৮ এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ভ্যান্স, পথের কাঁটা ইরান
Related Stories
Recommended image1
নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বৃহস্পতিবারই নমোকে ফোন করতে পারেন সুশীলা
Recommended image2
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved