MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল

India USA Trade Deal:  ভারত-মার্কিন বাণিজ্য চুুক্তি নিয়ে কী তাহলে এবার নয়া দিল্লির সঙ্গে এক টেবিলে বসতে চলেছে  আমেরিকা? ট্রাম্পের বাণিজ্য সচিব নাভারের মন্তব্যে  তেমনটাই মিলেছে ইঙ্গিত। বিশদে জানুুন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 15 2025, 05:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক
Image Credit : AFP

ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারতের আলোচনার টেবিলে আসার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী পিটার নাভারো। সম্প্রতি দিল্লিতে ভারত-মার্কিন বাণিজ্য বৈঠকের আগে বিস্ফোরক দাবি করলেন তিনি। নাভারোর এই মন্তব্য দু'দেশের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আলোচনার টেবিলে ভারত-আমেরিকা
Image Credit : Getty

আলোচনার টেবিলে ভারত-আমেরিকা

পিটার নাভারো বলেন, ‘’ভারত নিজেই আলোচনার জন্য এগিয়ে আসছে।'' তবে তার এই দাবির পিছনে কী কী কারণ রয়েছে, সে বিষয়ে অবশ্য তিনি স্পষ্ট ভাবে কিছু জানাননি। তবে তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা কমানোর জন্য নতুন করে আলোচনা শুরু হতে চলেছে। এর আগে উভয় দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার প্রত্যুত্তরে ভারতও কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে। 

Related Articles

Related image1
'এসআইআর-এ কারচুপি ধরা পড়লেই তা বাতিল', মামলার চূড়ান্ত রায় নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Related image2
'ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে আসিনি', কত দিন প্রধানমন্ত্রী পদে থাকবেন সুশীলা কার্কি?
35
কমেছে ভারতীয় পণ্যের রফতানির পরিমাণ
Image Credit : Getty

কমেছে ভারতীয় পণ্যের রফতানির পরিমাণ

এই বিষয়ে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন যে, মঙ্গলবার নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা হতে চলেছে। বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে আসছে বারত-আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য রফতানির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার কয়েক সপ্তাহ পর এই আলোচনা হচ্ছে। এদিকে এই শুল্ক নীতির কারণে অগাস্ট মাসে ভারতের রফতানি গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

45
কী বলছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের সচিব?
Image Credit : Getty

কী বলছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের সচিব?

ভারতে, বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব এবং প্রধান মধ্যস্থতাকারী রাজেশ আগরওয়াল নিশ্চিত করেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা 'দ্রুততর' করবে। তিনি এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান, কিন্তু বিস্তারিত কিছু বলতে রাজি হননি। 

55
মঙ্গলে বাণিজ্য আলোচনা
Image Credit : social media

মঙ্গলে বাণিজ্য আলোচনা

এই বিষয়ে রাজেশ আগরওয়াল আরও জানান যে, দক্ষিণ এশিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ মঙ্গলবার দিল্লিতে এক দিনের সফরে আসছেন এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। ফলে বাণিজ্য চুক্তি নিয়ে ফের আলোচনায় বসতে পারে দুই দেশ।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image2
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image3
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image4
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image5
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Related Stories
Recommended image1
'এসআইআর-এ কারচুপি ধরা পড়লেই তা বাতিল', মামলার চূড়ান্ত রায় নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Recommended image2
'ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে আসিনি', কত দিন প্রধানমন্ত্রী পদে থাকবেন সুশীলা কার্কি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved