MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বৃহস্পতিবারই নমোকে ফোন করতে পারেন সুশীলা

নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বৃহস্পতিবারই নমোকে ফোন করতে পারেন সুশীলা

Sushila Karki On PM Modi: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। আর সেই উপলক্ষে  তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নমোর সঙ্গে ফোনে কথা বলতে পারেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 17 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মোদীকে শুভেচ্ছা বার্তা সুশীলার
Image Credit : Social Media

মোদীকে শুভেচ্ছা বার্তা সুশীলার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ৭৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানাতে চলেছেন নেপালের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মোদীর সঙ্গে ফোনে কথা বলতে পারেন নেপালের প্রধানমন্ত্রী। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে  কী কথোপকথন হয় এখন সেটাই দেখার।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নমোর সঙ্গে ফোনে কথা
Image Credit : Social Media

নমোর সঙ্গে ফোনে কথা

সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, সুশীলা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে কথা বলবেন।  বৃহস্পতিবার সকাল ১১টা  নাগাদ মোদীকে  ফোন করতে পারেন তিনি। তেমনটাই সূত্র মারফত খবরে জানা গিয়েছে। তবে শুধু মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় নয়। মনে করা হচ্ছে, নেপালের জেন জি-দের আন্দোলন, নেপালের বর্তমান পরিস্থিতি এবং ভারতের এই ছোট্ট প্রতিবেশী দেশের উন্নয়ন নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনের মধ্যে। 

Related Articles

Related image1
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল
Related image2
সস্তায় তেল কিনে মস্কোর প্রতি নরম মনোভাব পোষণ, ইউরোপকে তুলোধনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
35
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা
Image Credit : X

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা

জেন জি-দের আন্দোলনের জেরে দেশ ছাড়া নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। তারপরই নেপালের জনগণের দায়িত্ব নিতে  এভারেস্টের দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। ৭৩ বছর বয়সী সুশীলা গত ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, নেপালবাসীর উন্নয়নের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কতদিন কাঠমাণ্ডুর ক্ষমতায় থাকবেন। 

45
নেপালের নির্বাচন নিয়ে সুশীলার বড় সিদ্ধান্ত
Image Credit : Social Media

নেপালের নির্বাচন নিয়ে সুশীলার বড় সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী হিসেবে তিনি কতদিন কাঠমাণ্ডুর ক্ষমতায় থাকবেন শুধু তাই নয়, নেপালে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার কথাও জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন প্রথম মহিলা বিচারপতি। তার কথায়, আগামী ছয় মাসের মধ্যেই নেপালে নির্বাচন করা হবে। তারপরই তিনি  ছেড়ে দেবেন প্রধানমন্ত্রী পদ। দায়িত্ব দিয়ে দেবেন নির্বাচিত সরকারের হাতে। 

55
সুশীলাকে শুভেচ্ছা বার্তা মোদীর
Image Credit : ANI

সুশীলাকে শুভেচ্ছা বার্তা মোদীর

যদিও নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি দায়িত্ব নিতেই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত  নবীন শ্রীবাস্তব গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিস সিংহদরবারে গিয়ে সুশীলার সঙ্গে দেখা করেন। এবং ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শুভেচ্ছা বার্তা ও নেপাল-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের কথাও জানিয়েছেন সেই বার্তায় পৌঁছে দেন নবীন। ফলে এখন দেখার বৃহস্পতিবারের টেলিফোন আলাপে কী কথা হয় দুজনের মধ্যে । 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
নরেন্দ্র মোদী
বিশ্বের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Rescue: বাড়ির ছাদে একাধিক লাশ! হড়পা বানের তাণ্ডবে তছনছ রসুয়া, হিমশিম খাচ্ছে নেপাল পুলিশ!
Recommended image2
Now Playing
Nepal Flood: সব ভেসে গেলেও বাড়িটা দাঁড়িয়ে রইল কী করে? রহস্য ফাঁস করলেন বাড়ির মালকিন!
Recommended image3
Now Playing
Nepal Flood: 'কোথায় নাম?' ছলছলে চোখে নিখোঁজদের তালিকায় স্বজনদের খোঁজ
Recommended image4
Now Playing
Nepal Mud Flood: রাক্ষুসে বরফের স্রোতে এত কাদা কোথা থেকে এল? কী জানা গেল?
Recommended image5
Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Related Stories
Recommended image1
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল
Recommended image2
সস্তায় তেল কিনে মস্কোর প্রতি নরম মনোভাব পোষণ, ইউরোপকে তুলোধনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved