MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য চুরি করে চিনের সঙ্গে আঁতাত! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক

মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য চুরি করে চিনের সঙ্গে আঁতাত! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক

Ashley Tellis Crime News: এবার অবৈধ ভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিজের কাছে রাখা এবং চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয়  বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাশলে টেলিস। কী অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 15 2025, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
চরবৃত্তির অভিযোগে গ্রেফতার অ্যাশলে টেলিস
Image Credit : Social Media

চরবৃত্তির অভিযোগে গ্রেফতার অ্যাশলে টেলিস

ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাশলে টেলিসের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। ভারতীয় এই প্রতিরক্ষা বিশ্লেষক গোপনে জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য সংরক্ষণ করে রেখেছেন। এই অভিযোগে অ্যাশলে টেলিসকে গ্রেফতার করল পুলিশ। মার্কিন প্রশাসন সূত্রে খবর, অ্যাশলে টেলিসের  ভার্জিনিয়ার বাড়ি থেকে উদ্ধার কয়েক হাজার পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা বিষয়ক নথিপত্র। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী অভিযোগ উঠেছে?
Image Credit : Social Media

কী অভিযোগ উঠেছে?

৬৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাশলে টেলিসের বিরুদ্ধে উঠেছে গোপনে চিনের সঙ্গে  আঁতাত। শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য এবং প্রতিরক্ষার বিষয় নিয়ে চিনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মার্কিন প্রশাসন সূত্রে খবর, টেলিসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। এবং  বিপুল পরিমাণ জরিমানা হতে পারে। 

Related Articles

Related image1
‘স্টেট আইকন গার্লেই' ভরসা গেরুয়া শিবিরের, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মৈথিলী ঠাকুর
Related image2
দুর্গাপুর গণধর্ষন কাণ্ডে ধর্ষক একজনই! সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
35
টেলিসের বিরুদ্ধে শুরু বিচার বিভাগীয় তদন্ত?
Image Credit : Social Media

টেলিসের বিরুদ্ধে শুরু বিচার বিভাগীয় তদন্ত?

এই বিষয়ে মার্কিন প্রশাসনের ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে সন্দেহের তালিকায় ছিলেন অ্যাশলে টেলিস। তার বিরুদ্ধে উঠেছে  জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি নিজ হেফাজতে সংরক্ষণ করার অভিযোগ। এরপর ভার্জিনিয়ায় অবস্থিত টেলিসের বাড়িতে পুলিশ তল্লাশি শুরু করলে উদ্ধার হয় বহু নথি। তারপরই তাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। 

45
চিনা আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাত!
Image Credit : Social Media

চিনা আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাত!

ধৃত টেলিসের বিরুদ্ধে উঠেছে চিনা আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাতের অভিযোগ। সূত্রের খবর, মঙ্গলবার আমেরিকার এক রেস্তরাঁয় চিনা আধিকারিকের সঙ্গে দেখা করেন টেলিস। সেখানে ওই চিনা কর্তার হাতে একটি মুখবন্ধ খাম তুলে দিতে দেখা যায় টেলিসকে। বিনিময়ে ওই ব্যক্তি টেলিসকে উপহারও দেন। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রশাসনের অ্যাটর্নি  জেনারেল। 

55
আর কী কী অভিযোগ রয়েছে?
Image Credit : Social Media

আর কী কী অভিযোগ রয়েছে?

এই বিষয়ে মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান জানিয়েছেন যে, টেলিসের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তা মার্কিন জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমেরিকার বাসিন্দাদের ঝুঁকির মুখে ফেলেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাশলে টেলিস। তার বিরুদ্ধে যদি এই অভিযোগের  সত্যতা প্রমাণিত হয় তাহলে হাজতবাস সঙ্গে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার জরিমানা গুণতে হবে। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি টাকারও বেশি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Conflict: 'আজ রাতেই ইরানে ভয়ঙ্কর হামলা!' ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব, টার্গেট খনিজ তেল
Recommended image2
‘সিদ্ধান্ত শুধুই আমার, ওঁর কিছু করার নেই!’ ইরান ইস্যুতে নেতানিয়াহুর ওপর ছড়ি ঘোরাচ্ছেন ট্রাম্প?
Recommended image3
Israel Spying: ট্রাম্পের কোন তিন ঘনিষ্ঠের ওপর নজর ইজরায়েলের? পেন্টাগনের রিপোর্টে তোলপাড়
Recommended image4
Iran war: সংঘর্ষ তো ‘প্র্যাকটিস’! ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের বড় বোমা
Recommended image5
Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন রাষ্ট্রদূত সার্জিও গর
Related Stories
Recommended image1
‘স্টেট আইকন গার্লেই' ভরসা গেরুয়া শিবিরের, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মৈথিলী ঠাকুর
Recommended image2
দুর্গাপুর গণধর্ষন কাণ্ডে ধর্ষক একজনই! সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved