MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • Donald Trump Sundar Pichai: ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে হাজির সুন্দর পিচাই, কী কথা হল দুজনের?

Donald Trump Sundar Pichai: ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে হাজির সুন্দর পিচাই, কী কথা হল দুজনের?

Donald Trump Sundar Pichai: এই বৈঠকে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ঠিক উল্টোদিকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 06 2025, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
সুন্দর পিচাই আবার ট্রাম্পের উদ্যোগে এআই কর্মসূচির প্রশংসা করেছেন
Image Credit : Asianet News

সুন্দর পিচাই আবার ট্রাম্পের উদ্যোগে এআই কর্মসূচির প্রশংসা করেছেন

হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প প্রভাবশালী টেক জায়ান্ট সংস্থাগুলির উচ্চপদস্থ কর্তাদেরকে নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করেন। যেমন গুগলের সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেলা সহ অনেককেই আমন্ত্রণ জানান। অন্যদিকে, সুন্দর পিচাই আবার ট্রাম্পের উদ্যোগে এআই কর্মসূচির প্রশংসা করেছেন।

তাঁর কথায়, “এআই এমন একটি বিষয়, যা আমরা কেউ আগে কখনও দেখিনি। আমাদের জীবনে দেখতে পাওয়া সবচেয়ে বেশি পরিবর্তনশীল মুহূর্তগুলির মধ্যে একটি। আপনার নেতৃত্বে এআই কর্মসূচি, আমি মনে করি এটি একটি দুর্দান্ত সূচনা। আমরা একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি। আপনার নেতৃত্বকে ধন্যবাদ।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
কী বললেন সত্য নাদেলা?
Image Credit : Asianet News

কী বললেন সত্য নাদেলা?

অন্যদিকে সত্য নাদেলা ট্রাম্পকে জানান, ‘’গোটা বিশ্ব আমেরিকান প্রযুক্তির উপর বিশ্বাস রাখে। পৃথিবীর অন্যান্য দেশ শুধুমাত্র আমাদের প্রযুক্তি ব্যবহার করে এমনটা নয়, অন্য যে কোনও বিকল্পের থেকেও আমাদের প্রযুক্তির উপর অনেক বেশি আস্থা রাখে। আর তাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে আপনি যা করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যদিকে, সুন্দর পিচাই এবং নাদেলাকে ট্রাম্প বলেন, “আপনারা দুজনই খুব ভালো কাজ করছেন।" তবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে ৫০% শুল্ক আরোপের বিষয়ে ভারত এবং আমেরিকার মধ্যে এমনিতেই একটা চাপা উত্তেজনা চলছে। ঠিক এই সময়ে দাঁড়িয়েই, ট্রাম্পের প্রতি ভারতীয় বংশোদ্ভূত এই কর্মকর্তারা রীতিমতো প্রশংসা প্রকাশ করেছেন। 

Related Articles

Related image1
Donald Trump: হোয়াইট হাউসে টেক জায়ান্টদের সঙ্গে ডিনারে ট্রাম্প? বিরাট আপডেট
Related image2
Donald Trump: নয়া কূটনৈতিক চাল! চিন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
34
 হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল
Image Credit : Asianet News

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল

সুন্দর পিচাই এবং সত্য নাদেলার পাশাপাশি, মাইক্রনের সঞ্জয় মেহরোত্রা, টিআইবিসিও সফটওয়্যারের প্রধান বিবেক রণদিভে এবং পলান্টির অন্যতম কর্তা শ্যাম শঙ্কর, ই তিনজন ভারতীয় বংশোদ্ভূত সিইও-রাও এই ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন। সেইসঙ্গে, মেটার তরফে মার্ক জুকারবার্গ, গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, ওপেনএআই-এর প্রধান কর্মকর্তা স্যাম অল্টম্যান, প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান, ওরাকলের সিইও সাফরা কেটজ, ব্লু অরিজিনের সিইও ডেভিড লিম্প, স্কেল এআই-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্দ্রা ওয়াং এর মতো বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এদিন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল।

44
তবে ইলন মাস্ক এই ডিনারে অংশ নেননি
Image Credit : stockPhoto

তবে ইলন মাস্ক এই ডিনারে অংশ নেননি

ইলন মাস্ক এই মুহূর্তে এক্স এবং অন্যান্য একাধিক সফটওয়্যার কোম্পানির মালিক। প্রায় ৪০ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই বৈঠকে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ঠিক উল্টোদিকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image2
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image3
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Recommended image4
Trump Iran: ইরানের ওপর পরমাণু হামলার ছক কষছেন ট্রাম্প! বিস্ফোরক দাবি প্রাক্তন মার্কিন সাংসদের
Recommended image5
Two Planes Nearly Collide: আকাশে মুখোমুখি চলে এল দুই বিমান, একই নম্বরের ২ ফ্লাইটের বিভ্রাটে বড় দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা
Related Stories
Recommended image1
Donald Trump: হোয়াইট হাউসে টেক জায়ান্টদের সঙ্গে ডিনারে ট্রাম্প? বিরাট আপডেট
Recommended image2
Donald Trump: নয়া কূটনৈতিক চাল! চিন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved