MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • কানাডার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ, ফের শুল্কের বোঝা বাড়ালো আমেরিকা

কানাডার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ, ফের শুল্কের বোঝা বাড়ালো আমেরিকা

Trump On Canada Tariff: ভারত-চিন, ব্রাজিল থেকে কানাডা। বাদ যাচ্ছে না কোনও দেশই। এবার শুল্ক সঙ্ঘাতের কানাডার সঙ্গে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কত শতাংশ শুল্ক চাপালেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 26 2025, 07:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কানাডার সঙ্গে শুল্ক সঙ্ঘাত
Image Credit : Social Media

কানাডার সঙ্গে শুল্ক সঙ্ঘাত

এবার কানাডার সঙ্গে শুল্ক সঙ্ঘাতে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, অন্টারিওর ‘প্রতারণামূলক’ রিগ্যান বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার উপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। শনিবার এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্টও করেন ট্রাম্প। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কানাডার বিরুদ্ধে ভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগ
Image Credit : Getty

কানাডার বিরুদ্ধে ভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন যে, কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি জানান, এই শুল্ক বৃদ্ধি বর্তমান প্রদেয় শুল্কের “উপরন্তু” হিসেবে কার্যকর হবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে মাত্র দুই দিন পর, যখন তিনি অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দেন এবং কানাডাকে “ভ্রান্তিকর বিজ্ঞাপন” প্রচারের অভিযোগে অভিযুক্ত করেন।

Related Articles

Related image1
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ-মানসিক নির্যাতনের অভিযোগ, মহারাষ্ট্রে আত্মঘাতী চিকিৎসক
Related image2
বঙ্গে শীতের কাঁটা ফের ঘূর্ণিঝড়! জগদ্বাত্রী পুজো-ছটপুজোয় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
35
কানাডার বিরুদ্ধে কী অভিযোগ ট্রাম্পের
Image Credit : social media

কানাডার বিরুদ্ধে কী অভিযোগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের সম্প্রচারিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞাপনটি গত শুক্রবার টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্সের মধ্যে অনুষ্ঠিত মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে প্রচারিত হয়। সেখানে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা রোনাল্ড রেগানকে উদ্ধৃত করে সতর্ক করা হয় যে, শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে।

45
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন ট্রাম্প?
Image Credit : Getty

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন ট্রাম্প?

এদিন নিজের সোশ্যাল পেজ ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যে,- 

📌Malaysia memainkan peranan dalam perjanjian damai Thailand-Kemboja 

📌Perjanjian damai Thailand-Kemboja akan ditandatangani sebaik tiba di Malaysia 

- Presiden Amerika Syarikat Donald Trump#BernamaNews#SidangKemuncakASEAN#ASEANMalaysia#AseanxBernamapic.twitter.com/Inlt0EWLBC

— BERNAMA (@bernamadotcom) October 26, 2025

55
শুল্ক যুদ্ধ নিয়ে মুখোমুখি বসবে আমেরিকা-কানাডা
Image Credit : Getty

শুল্ক যুদ্ধ নিয়ে মুখোমুখি বসবে আমেরিকা-কানাডা

চলতি বছরের শুরুতে ট্রাম্প কানাডা থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ এবং জ্বালানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় কানাডা যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলার মূল্যের আমদানি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। এসব পণ্যের মধ্যে ছিল কমলার রস, মদ, বিয়ার, কফি, গৃহস্থালি যন্ত্রপাতি, পোশাকসহ আরও অনেক সামগ্রী। ইতিমধ্যে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কানাডা নিজেও আমেরিকান স্টিল, অ্যালুমিনিয়াম, যন্ত্রপাতি, কম্পিউটার, সার্ভার, ডিসপ্লে মনিটর, ক্রীড়া সরঞ্জাম এবং কাস্ট-আয়রন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ পরিস্থিতিতে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে।”

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image2
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image3
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image4
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image5
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Related Stories
Recommended image1
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ-মানসিক নির্যাতনের অভিযোগ, মহারাষ্ট্রে আত্মঘাতী চিকিৎসক
Recommended image2
বঙ্গে শীতের কাঁটা ফের ঘূর্ণিঝড়! জগদ্বাত্রী পুজো-ছটপুজোয় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved